03/10/2026
মা আসছেন
পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনা এখনো বাকি, তবুও বাতাসে বাতাসে বেজে উঠেছে মায়ের আগমনীর সুর। শরতের আকাশ, কাশফুলের মেলা জানান দিচ্ছে - আর কিছুদিনের অপেক্ষা, তারপরই মায়ের আগমন।
সেই আগমনীর আনন্দকে রঙে-তুলিতে ফুটিয়ে তুলেছে আমাদের একাডেমীর এক ছাত্র #প্রিয়দর্শন_কুন্ডু। তার হাতে আঁকা মা দুর্গার এই মাতৃময়ী রূপ আমাদের মুগ্ধ করেছে।
ছাত্রের এই সুন্দর প্রচেষ্টাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তার শিল্পচর্চা এভাবেই এগিয়ে চলুক, মায়ের আশীর্বাদে।
আঁকি বুকি আর্ট একাডেমীর এর পক্ষ থেকে সকলকে জানাই শারদীয়ার আগাম শুভেচ্ছা।
#মায়ের_আগমনী
#দুর্গা_মা
#শুভ_শারদীয়া