অরুণি Venture by IAE Students

অরুণি Venture by IAE Students It is group of IAE School students to showcase their science related projects, models and experiments.

Happy Doctor's Day, 1st July. Dr.Bidhan chandra Roy  এর প্রতি সম্মান, শ্রদ্ধা ও প্রণাম জানাই।♥️💐🙏🙏
01/07/2025

Happy Doctor's Day, 1st July.
Dr.Bidhan chandra Roy এর প্রতি সম্মান, শ্রদ্ধা ও প্রণাম জানাই।♥️💐🙏🙏

আমাদের প্রানপ্রিয় প্রতিষ্ঠান,The institute for academic excellence এ আজকে আকাশ পর্যবেক্ষণ শিবির অনুষ্ঠিত হলো।চাঁদের আকাশ...
12/02/2025

আমাদের প্রানপ্রিয় প্রতিষ্ঠান,
The institute for academic excellence এ আজকে আকাশ পর্যবেক্ষণ শিবির অনুষ্ঠিত হলো।
চাঁদের আকাশ এবং তার গতিপ্রকৃতির ধারণা পাওয়া গেল। এছাড়াও বিভিন্ন গ্রহ নক্ষত্র সম্পর্কের ধারণা দেওয়া হলো। ছাত্রছাত্রীদের সাথে মহাকাশ বিষয়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হলো।
একাদশ শ্রেণী ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলো।

শুভ জন্মদিন। স্যার চন্দ্রশেখর ভেঙ্কট রামন---স্যার চন্দ্রশেখর ভেঙ্কট রামন, সিবিই (তামিল: சந்திரசேகர வெங்கடராமன்)  যিনি রা...
07/11/2024

শুভ জন্মদিন। স্যার চন্দ্রশেখর ভেঙ্কট রামন
---
স্যার চন্দ্রশেখর ভেঙ্কট রামন, সিবিই (তামিল: சந்திரசேகர வெங்கடராமன்) যিনি রামন ক্রিয়া আবিষ্কারের জন্য বিখ্যাত হয়ে আছেন।
১৯৩০ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। নোবেল পুরস্কারের বিষয় ছিল আলোর বিচ্ছুরণের ক্ষেত্রে তার মৌলিক আবিষ্কার। তার ভ্রাতুষ্পুত্র সুব্রহ্মণ্যন চন্দ্রশেখরও ১৯৮৩ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান।
💐💐🙏🙏

বিজ্ঞান যাঁর জীবন জুড়ে।ব্যর্থ হও, আবার উঠে দাঁড়াও। আবার ব্যর্থ হলে, সেই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে নতুন রাস্তা খোঁজো- এ আ...
07/11/2024

বিজ্ঞান যাঁর জীবন জুড়ে।

ব্যর্থ হও, আবার উঠে দাঁড়াও। আবার ব্যর্থ হলে, সেই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে নতুন রাস্তা খোঁজো- এ আসলে বিজ্ঞানের চিরন্তন শিক্ষা। বিজ্ঞানের সেই অনন্ত খোঁজের পথে যাঁরা সাধারণ মানুষদের মনে এক আলাদা ছাপ রেখে যান- তেমন একজন হলেন মারিয়া সক্লোদসকায়া।

যে সময়ে বিজ্ঞানের চর্চার থেকেও চার্চের বশ্যতা স্বীকার করা সমাজে অনেক বেশী সম্মানের বলে মনে করা হতো, তেমন এক সময়ে এক সামান্য নারীর বিজ্ঞান চর্চা যে কতটা কঠিন, আজকের দিনে তার আভাস পাওয়া বেশ মুশকিল।
ক্রমে, সেই সামান্য নারীর বিজ্ঞানের জগতে অসামান্য বিজ্ঞান-তাপসে উত্তীর্ণ হওয়ার যে যাত্রা, তা কোনো রূপকথা নয়।

বিজ্ঞানের সর্বোচ্চ পর্যায়ে এক নারীর এমন জয়জয়কার প্রতিকালেই কুর্নিশযোগ্য। সারাজীবনে একটি নোবেল পেলেই ধন্য হয়ে যাওয়া বিজ্ঞানীকুলে-ও তিনি এক মুর্তিমতী ব্যতিক্রম। পদার্থবিদ্যা এবং রসায়নবিদ্যায় দু'দুটি নোবেল স্বীকৃতি-র অধিকারী তিনি, মারিয়া থেকে আসতে আসতে তিনি হয়ে উঠলেন পরবর্তী প্রত্যেক প্রজন্মের কাছে এক ছাতা স্বরূপ- মাদাম কুরী।

দেশ ও জাতির প্রতি ভালোবাসায়, নিজের পিতৃভূমি পোল্যান্ড এর নামে, নিজের আবিষ্কৃত তেজস্ক্রিয় মৌলের নাম রেখেছিলেন- পোলোনিয়াম।

তাঁর জন্মদিনে(৭ই নভেম্বর) প্রণাম💐

23/09/2024

( #আইনস্টাইনের_মজার_কিছু_ঘটনা:-)
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
1) আইনস্টাইনের এক সহকর্মী একদিন
তাঁর কাছে তাঁর টেলিফোন নম্বরটা চাইলেন।
তখন আইনস্টাইন একটি টেলিফোন বই খুঁজে
বের করলেন এবং সেই বই থেকে তাঁর নম্বরটা
খুঁজতে লাগলেন। তখন সহকর্মী তাকে বললেন, ‘কী ব্যাপার, নিজের টেলিফোন নম্বরটাও মনে
নেই আপনার।’ আইনস্টাইন বললেন, ‘না, তার দরকারই বা কী? যেটা আপনি বইতে পাবেন, সে
তথ্যটা মুখস্ত করে #মস্তিস্ক খরচ করবেন কেন ?’

2) আইনস্টাইন ছোটবেলায় তুলনামূলক অনেক
দেরীতে কথা বলতে শেখেন। একারণে তাঁর
বাবা মা অনেক দুশ্চিন্তায় ছিলেন। একদিন
রাতে খাবার টেবিলে বসে সকলে খাচ্ছেন
এমন সময় বালক আইনস্টাইন চিৎকার করে
বললেন, ‘এই স্যুপটা বড্ড গরম। তাঁর বাবা-মা যেন হাঁফ ছেড়ে বাঁচলেন। ছেলের মুখে প্রথম কথা
শুনে বাবা-মা বেশ অবাক হয়ে তাঁকে জিজ্ঞেস
করলেন, ‘আগে তুমি কথা বলোনি কেন?’
উত্তরে আইনস্টাইন বললেন, ‘কারণ এর আগে
তো সব #ঠিকই ছিল।’

3) 1931 সালে কৌতুক অভিনেতা চার্লি
চ্যাপলিন আইনস্টাইনকে আমন্ত্রণ জানান
তার একটি শো দেখার জন্য। তখন চ্যাপলিনের
সিটি লাইটস্ সিনেমার স্কিনিং চলছিল। পরে
তারা শহরের পথ ধরে হেঁটে যাচ্ছিলেন, তখন
চ্যাপলিন আইনস্টাইনকে জিজ্ঞেস করলেন,
‘সবাই আমাকে সহজেই বোঝে, এজন্যই আমার
এতো জনপ্রিয়তা। কিন্তু মানুষ আপনাকে
কেন এতো পছন্দ করে বুঝলাম না।’ আইনস্টাইন
সহাস্যে প্রত্যুত্তরে জানালেন, ‘কেউ আমাকে সহজে #বুঝতে পারে না বলেই আমার এই জনপ্রিয়তা’।

4) একবার আইনস্টাইন ট্রেনে চেপে যাচ্ছিলেন।
চেকার সকলের টিকিট চেক করার এক পর্যায়ে
আইনস্টাইনের কাছে এসে টিকিট দেখতে
চাইলেন। কিন্তু আইনস্টাইন তাঁর টিকিটটি
খুঁজে পাচ্ছিলেন না। চেকার আইনস্টাইনকে
চিনতে পেরে বললেন, ‘স্যার আপনাকে আমি
চিনতে পেরেছি। আপনি নিশ্চয়ই টিকিট কেটে
উঠেছেন। আপনাকে টিকিট দেখাতে হবে
না।’ আইনস্টাইন কিছুটা চিন্তিত ভঙ্গিতে
বললেন, ‘না, না, ওটা আমাকে খুঁজে বের করতেই
হবে। না পেলে আমি জানব কি করে যে আমি
#কোথায় যাচ্ছিলাম।’

5) আইনস্টাইনের কাছে একবার আপেক্ষিকতার
সহজ ব্যাখ্যা জানতে চাওয়া হলো। উত্তরে
আইনস্টাইন বললেন, ‘আপনার হাত একটা জ্বলন্ত
চুল্লীর উপর ধরে রাখুন, মনে হবে এক ঘন্টা পার
হয়ে গেছে। কিন্তু একজন সুন্দরী মেয়ের
পাশে একঘন্টা বসে থাকুন, আপনার কাছে
মনে হবে মাত্র এক মিনিট পার হলো, এটাই
#আপেক্ষিকতা।’

6) একবার আইনস্টাইন বাইরে থেকে বাড়িতে
ফিরে দরজায় কড়া নাড়লেন। ভেতর থেকে তাঁর
স্ত্রী ভাবলেন অন্য কেউ হয়তো আইনস্টাইনকে
খুঁজতে এসেছেন, তাই তিনি বেশ বিরক্ত হয়ে
চেচিয়ে বললেন, আইনস্টাইন বাড়িতে নেই।
ব্যস, চিন্তিত আইনস্টাইন কোন কথা না বলে
#উল্টো হাঁটা ধরলেন।

#আরো_একটি_ঘটনা:-
আইনস্টাইনের যিনি ড্রাইভার ছিলেন,
তিনি একদিন আইনস্টাইনকে বললেন - আপনি প্রতিটি সভায় যে ভাষণ দেন সেইগুলো শুনে শুনে আমার মুখস্থ হয়ে গেছে ।" -আইনস্টাইন তো #অবাক!!!

উনি তখন বললেন "বেশ তাহলে এর পরের মিটিংয়ে যেখানে যাবো তারা আমাকে চেনেন না, তুমি আমার হয়ে ভাষণ দিও আর আমি #ড্রাইভার হয়ে বসে থাকবো।"

-এরপরে সেই সভায় তো ড্রাইভার হুবহু আইনস্টাইন-এর ভাষণ গড় গড় করে বলে গেলেন,,, উপস্থিত বিদ্বজ্জনেরা তুমুল করতালি দিলেন । এরপর তাঁরা ড্রাইভারকে আইনস্টাইন ভেবে #গাড়িতে পৌঁছে দিতে এলেন ।

-সেই সময়ে একজন অধ্যাপক ড্রাইভারকে জিজ্ঞেস করলেন "স্যার, ঐ আপেক্ষিক এর যে #সংজ্ঞাটা বললেন, আর একবার সংক্ষেপে বুঝিয়ে দেবেন ?"-আসল আইনস্টাইন দেখলেন বিপদ, এবার তো ড্রাইভার ধরা পড়ে যাবে।কিন্তু তিনি ড্রাইভার-এর উত্তর শুনে #তাজ্জব হয়ে গেলেন । ড্রাইভার উত্তর দিল।।
-"এই সহজ জিনিসটা আপনার মাথায় ঢোকেনি ? আমার #ড্রাইভারকে জিজ্ঞেস করুন সে বুঝিয়ে দেবে ।"

বিঃদ্রঃ-- #জ্ঞানী ব্যক্তিদের সাথে চলাফেরা করলে আপনিও জ্ঞানী হবেন। আপনি যেমন মানুষের সাথে ঘুরবেন #তেমনই হবেন।

এই জন্যে কথায় আছে,
"সৎ সঙ্গে #স্বর্গ বাস,
অসৎ সঙ্গে #সর্বনাশ"।

--- #সংগৃহীত---

ইংরেজ রসায়নবিদ,আবহাওয়াবিজ্ঞানী,পদার্থবিদের 🙏২৫৯তম জন্মদিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করি🙏জন ডাল্টন (জন্ম : ৬ সেপ্টেম্বর, ১৭৬...
06/09/2024

ইংরেজ রসায়নবিদ,আবহাওয়াবিজ্ঞানী,পদার্থবিদের
🙏২৫৯তম জন্মদিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করি🙏

জন ডাল্টন (জন্ম : ৬ সেপ্টেম্বর, ১৭৬৬ - মৃত্যু : ২৭ জুলাই, ১৮৪৪) হলেন একজন ইংরেজ রসায়নবিদ, স্কুলশিক্ষক, আবহাওয়া বিজ্ঞানী ও পদার্থবিদ। তিনি তাঁর "পারমাণবিক তত্ত্ব"
(Atomic Theory) এবং "বর্ণান্ধতা" (Colour Blindness) বিষয়ে কাজের জন্য খ্যাতি অর্জন করেছেন।

ইংল্যান্ডের ঈগলসফিল্ড নামক স্থানে এক 'কোয়কার' পরিবারে জন্মগ্রহণ করেন জন ডাল্টন। ১৫ বছর বয়সে তিনি তাঁর বড় ভাই জনাথনের সাথে, কেন্দালে অবস্থিত এক বিদ্যালয় পরিচালনার কাজে নিয়োজিত ছিলেন। ১৭৯৩ সালে তিনি ম্যানচেস্টারে চলে যান এবং সেখান এক অন্ধ দার্শনিকের থেকে বিজ্ঞান সংক্রান্ত সকল জ্ঞান অর্জন করেন। ডাল্টন তারপর গণিত এবং দর্শণের শিক্ষক হিসেবে 'নিউ কলেজ'-এ কাজ শুরু করেন।

তাঁর পরিচিতির কারণ হলো, তিনি আবিষ্কার করেছিলেন :
Atomic Theory,
Law of Multiple Proportions,
Dalton's Law of Partial Pressures, Daltonism.

তাঁর বৈজ্ঞানিক কর্মজীবনে উল্লেখযোগ্য শিক্ষার্থী ছিল James Prescott Joule এবং যাঁর দ্বারা তিনি প্রভাবান্বিত হয়েছিলেন, তিনি হলেন John Gough।

মৃত্যু :
১৮৩৭ সালে, ডাল্টনের একটি মাইনর স্ট্রোক হয়। এবং ১৮৩৮ সালে দ্বিতীয়বার তাঁর স্ট্রোক হয় এবং তিনি বাকশক্তি হারান। যদিও তিনি কাজ-কর্ম চালিয়ে যেতে পারতেন। ১৮৪৪ সালের মে মাসে, তাঁর আরেকটি স্ট্রোক হয়। ১৮৪৪ সালের ২৬ জুলাইয়ে, তাঁর হাত কাঁপতে থাকে। এবং ২৭ জুলাই, ১৮৪৪ সালে, ম্যানচেস্টারে, ডাল্টন তাঁর বিছানা থেকে পরে যান এবং তাঁর সহকারী তা প্রত্যক্ষ করেন এবং ডাল্টনকে মৃত হিসেবে দেখতে পান।

তথ্যসূত্র ও ছবি : উইকিপিডিয়া

29/08/2024

অষ্টম শ্রেণীর ছাত্র ছাত্রীদের নিয়ে প্রাকটিক্যাল ক্লাসের কিছু মূহুর্ত

1st National space day 2024Observed at our Institute (IAE)
23/08/2024

1st National space day 2024
Observed at our Institute (IAE)

Address

Narayangarh
721437

Telephone

+917031735962

Website

Alerts

Be the first to know and let us send you an email when অরুণি Venture by IAE Students posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Museum

Send a message to অরুণি Venture by IAE Students:

Share

Category