06/05/2026
গত বছর এপ্রিল মাসে জোড়বাংলায় বাক উৎসব হয়েছিল। মূলত মেয়েরা এবং রূপান্তরকামীরাই ছিলেন। উদ্দেশ্য ছিলো একে অন্যের লেখা পাঠ করবেন। একটা সংহতি, পারস্পরিক শ্রদ্ধার পরিবেশ তৈরী হবে।
সেই ধরণের একটা উৎসব আবার করতে চাইছি। তবে পার্থক্য থাকবে। এখানে সবাই থাকবেন।
মূল বিষয় থাকবে বাংলার নিজস্ব সংস্কৃতি। সেই বিষয়ে ছোট লেখা, গান, কবিতা, কথা থাকবে। বাংলা তার স্বাতন্ত্র বহুদিন ধরেই একটু একটু করে হারিয়ে ফেলছে যেন। তাই সেই নিজস্বতাকে তুলে আনার একটা ক্ষুদ্র পদক্ষেপে আপনাকে স্বাগত।
৩১শে মে। সন্ধ্যা ছটা। জোড়বাংলা।
৯/২ ফার্ন রোড। কলকাতা। গোলপার্ক এর কাছে।