শুধু তোমার জন্য

শুধু তোমার জন্য

আমার বুক চিরে রক্ত ঝরে তোমার জন্য
প্রতিটি ফোঁটার লবনাক্ত স্বাদ নিতে নিতে
তুমি রাতের উল্লাসে মেতে ওঠো ,
তবুও দু হাতে যন্ত্রণা চেপে
তোমার জন্য প্রতিদিন
একটু একটু করে মরতে থাকি
তা কি তুমি বোঝ না !

আমার মন ভেঙে টুকরো টুকরো হয় তোমার জন্য
প্রতিটি টুকরোর ওপর দিয়ে
কি অনায়াসে তুমি হাসিমুখে
চলে যাও পিছন পানে না তাকিয়ে ,
তবুও মনের দরজা খুলে
তোমার আশায় পথ চেয়ে থাকি……

একজন মেয়ে সুন্দরী হওয়ার থেকেও চরিত্রবান হওয়া কতটা জরুরি, সম্পূর্ণ লেখাটি পড়লেই বুঝতে পারবেন। একটা সত্য কথা দিয়ে শুরু...
23/01/2026

একজন মেয়ে সুন্দরী হওয়ার থেকেও চরিত্রবান হওয়া কতটা জরুরি, সম্পূর্ণ লেখাটি পড়লেই বুঝতে পারবেন।

একটা সত্য কথা দিয়ে শুরু করি—
সৌন্দর্য মানুষকে আকর্ষণ করে,
কিন্তু চরিত্র মানুষকে ধরে রাখে।

তবুও আমাদের সমাজে প্রথম প্রশ্নটা হয়—
“মেয়েটা দেখতে কেমন?”
চরিত্র, বুদ্ধি, মূল্যবোধ—
এসব আসে অনেক পরে।
এই দৃষ্টিভঙ্গিটাই মেয়েদের জীবনের সবচেয়ে বড় ক্ষতি করে।

১. সৌন্দর্য সময়ের সাথে ফুরিয়ে যায়, চরিত্র থাকে সারাজীবন
সৌন্দর্য বদলায়—
বয়সে,
সময়ে,
পরিস্থিতিতে।
কিন্তু চরিত্র—
মানুষের আচরণে,
সিদ্ধান্তে,
কঠিন সময়ে প্রকাশ পায়।
একজন সুন্দরী কিন্তু অসত মানুষ—
সাময়িক মোহ তৈরি করতে পারে,
কিন্তু স্থায়ী শান্তি দিতে পারে না।

২. চরিত্রই ঠিক করে মেয়েটা সুখী হবে কি না
একজন মেয়ের জীবন কেমন হবে—
তা নির্ভর করে শুধু সে কাকে বিয়ে করল তার উপর না,
বরং সে নিজে কেমন মানুষ—তার উপর।
চরিত্রবান মেয়ে জানে—
কোথায় চুপ থাকতে হয়,
কোথায় প্রতিবাদ করতে হয়,
কোথায় সীমা টানতে হয়।
এই বোধই তাকে ভুল মানুষের হাত থেকে রক্ষা করে।

৩. সৌন্দর্য অনেক সময় মেয়েকে দুর্বল বানিয়ে দেয়
সুন্দরী মেয়েদের চারপাশে থাকে—
অতিরিক্ত নজর,
ভুল উদ্দেশ্য,
মিথ্যা প্রশংসা।
যদি চরিত্র শক্ত না হয়—
এই সৌন্দর্যই তাকে ব্যবহৃত হওয়ার পথে ঠেলে দেয়।
চরিত্র মেয়েকে শেখায়—
সব প্রশংসা ভালোবাসা নয়।

৪. সংসারে সৌন্দর্য নয়, চরিত্রই শান্তি আনে
বিয়ে টেকে রূপে না—
টেকে আচরণে।
সংসারে দরকার—
ধৈর্য,
সম্মান,
নৈতিকতা,
বিশ্বাসযোগ্যতা।
সুন্দর মুখ ঝগড়া থামাতে পারে না,
কিন্তু সুন্দর চরিত্র পারে।

৫. সমাজ বদলাতে চাইলে চরিত্রবান নারী দরকার
একজন চরিত্রবান মেয়ে—
ভবিষ্যতের মা,
শিক্ষক,
নেত্রী।
তার আচরণেই গড়ে ওঠে—
পরবর্তী প্রজন্মের মানসিকতা।
শুধু সুন্দরী নয়—
চিন্তাশীল,
নৈতিক,
দায়িত্বশীল নারীই সমাজকে এগিয়ে নেয়।

শেষ কথা
সৌন্দর্য চোখে পড়ে,
চরিত্র হৃদয়ে থাকে।
একজন মেয়েকে যদি সত্যিই মূল্য দিতে চান—
তার রূপে নয়,
তার নীতিতে তাকান।

কারণ সুন্দরী মেয়ে মানুষকে তাকাতে বাধ্য করে,
আর চরিত্রবান মেয়ে মানুষকে সম্মান করতে শেখায়।
এখন আপনার কাছে একটা প্রশ্ন
আপনার মতে—
আজকের সমাজে মেয়েদের সবচেয়ে বেশি মূল্যায়ন হয় কোনটায়—
সৌন্দর্যে, না চরিত্রে?

অনুমতি ব্যতীত কপি করা নিষেধ ❌

এতো অবহেলা পেয়েওআমি কোনোদিন তোমায় ঘৃণা করিনি।নিজেকেই বারবার বুঝিয়েছি-হয়তো তোমার ভেতরেও তখনকোনো লড়াই চলছিলোতুমি সরে গেলে ...
17/01/2026

এতো অবহেলা পেয়েও
আমি কোনোদিন তোমায় ঘৃণা করিনি।
নিজেকেই বারবার বুঝিয়েছি-
হয়তো তোমার ভেতরেও তখন
কোনো লড়াই চলছিলো

তুমি সরে গেলে আমি শান্তই ছিলাম,
শুধু মনে মনে চেয়েছিলাম
তুমি যেন একটু ভালো থাকো।

তুমি যে ভালোবাসা ফিরিয়ে দাওনি,
সেই অনুভবটাই আজও ধরে রেখেছি।
হয়তো এটা বোকামি মনে হয়,
তবুও মন চায় না তোমার প্রতি রাগ জমাতে।

কারণ প্রকৃত ভালোবাসা
কখনো ঘৃণায় বদলে যায় না।
সে শুধু চায়- যাকে ভালোবেসেছিল,
সে মানুষটা ভালো থাকুক।

• ❐ ভালো থাকুক সে 💐🎉

যে নারীকে বহুজন পছন্দ করে,তাকে পছন্দ করা অনেক সময় বোকামি হয়ে দাঁড়ায়।কারণ সে একা তোমার অনুভূতির ভার বহন করতে শেখেনি,সে অভ...
11/01/2026

যে নারীকে বহুজন পছন্দ করে,
তাকে পছন্দ করা অনেক সময় বোকামি হয়ে দাঁড়ায়।
কারণ সে একা তোমার অনুভূতির ভার বহন করতে শেখেনি,
সে অভ্যস্ত তুলনার ভিড়ে থাকতে।
তোমার ভালোবাসা তার কাছে আলাদা কিছু নয়,
সে তোমাকে মাপে অন্যদের সঙ্গে মিলিয়ে।
তোমার কষ্ট, তোমার নীরবতা—
সবই তার চোখে শুধু আরেকটা গল্প।
যেখানে অনুভূতির দাম বোঝা হয় তুলনায়,
সেখানে সত্যিকারের মূল্য কেউ পায় না।
আর যে মানুষটা সবাইকে নিয়ে ভাবতে শেখে,
সে একজনকে বুঝতে পারে না।

♻️ ❝ ভালোবাসা নয়—ভুল চরিত্রই সম্পর্ক ভাঙে ❞ভালোবাসায় ভুল মানুষ বেছে নেওয়ার সবচেয়ে বড় কারণ—আমরা চরিত্র না দেখে আবেগ দ...
07/01/2026

♻️ ❝ ভালোবাসা নয়—
ভুল চরিত্রই সম্পর্ক ভাঙে ❞

ভালোবাসায় ভুল মানুষ বেছে নেওয়ার সবচেয়ে বড় কারণ—
আমরা চরিত্র না দেখে আবেগ দেখি।

কেমন চরিত্র দেখে সম্পর্ক করা উচিত?

সম্পর্ক মানে শুধু ভালো লাগা বা আবেগ নয়—
এটা একটি দীর্ঘ যাত্রা, যেখানে চরিত্রই সবচেয়ে বড় ভিত্তি।

রূপ, টাকা বা কথার মিষ্টতা সময়ের সাথে বদলে যায়,
কিন্তু চরিত্র বদলায় খুব কম।

তাই সম্পর্ক করার আগে নিচের চরিত্রগুলো ভালো করে দেখা জরুরি—

🟢 ১) সততা
যে মানুষটা ছোট বিষয়েও মিথ্যা বলে না,
সে বড় বিপদেও আপনাকে ঠকাবে না।
সততা ছাড়া সম্পর্ক মানেই অনিশ্চয়তা।

🟢 ২) দায়িত্ববোধ
যে মানুষ নিজের কথা, সময় ও দায়িত্বকে গুরুত্ব দেয়,
সে সম্পর্ককেও গুরুত্ব দেবে।
দায়িত্বজ্ঞানহীন মানুষ ভালোবাসায়ও হালকা হয়।

🟢 ৩) সম্মান করার মানসিকতা
আপনার মত, অনুভূতি, পরিবার ও সীমারেখাকে যে সম্মান করে—
সে সত্যিকারের সম্পর্কের যোগ্য।
ভালোবাসা মানে নিয়ন্ত্রণ নয়, সম্মান।

🟢 ৪) রাগ নিয়ন্ত্রণের ক্ষমতা
রাগ সবারই হয়,
কিন্তু রাগের সময় যে মানুষটা নিজেকে সামলাতে পারে,
সে সম্পর্ককে ধ্বংসের হাত থেকে বাঁচাতে পারে।

🟢 ৫) ভুল স্বীকার করার সাহস
যে মানুষ ভুল করলে অজুহাত না দিয়ে দায় নেয়,
সে মানুষটা সম্পর্ক শেখে, বাড়ে, পরিণত হয়।

🟢 ৬) কথা ও কাজে মিল
যে বলে এক রকম আর করে আরেক রকম—
তার সাথে ভবিষ্যৎ অনিশ্চিত।
চরিত্র বোঝা যায় কথায় নয়, কাজে।

🟢 ৭) কঠিন সময়ে পাশে থাকার মানসিকতা
ভালো সময়ে সবাই থাকে,
কিন্তু খারাপ সময়ে যে মানুষটা সরে যায় না—
সেই মানুষটাই আসল।

🟢 ৮) ব্যক্তিগত সীমা বোঝে
আপনার স্পেস, নীরবতা, না বলার অধিকার—
যে মানুষটা এগুলো বোঝে,
সে কখনো আপনাকে মানসিকভাবে চাপে ফেলবে না।

উপসংহার
সম্পর্ক শুরু হয় ভালোবাসা দিয়ে,
কিন্তু টিকে থাকে চরিত্র দিয়ে।

তাই সম্পর্ক করার আগে নিজেকে একবার জিজ্ঞেস করুন—
এই মানুষটা কি আমাকে নিরাপত্তা, সম্মান আর স্থিরতা দিতে পারবে?

ভালোবাসা অনুভূতি,
চরিত্র সিদ্ধান্ত।
______________


যাকে আপনি সত্যিই মন থেকে ভালোবাসতে পারবেন না, তাকে কখনোই “ ভালোবাসি ” বলার প্রতিশ্রুতি দেবেন না। কেননা ভালোবাসা কোনো সান...
02/01/2026

যাকে আপনি সত্যিই মন থেকে ভালোবাসতে পারবেন না, তাকে কখনোই “ ভালোবাসি ” বলার প্রতিশ্রুতি দেবেন না। কেননা ভালোবাসা কোনো সান্ত্বনার শব্দ নয়, কোনো ক্ষত ঢাকার ব্যান্ডেজও নয়। ভালোবাসা দায়িত্ব, সততা আর গভীর অনুভূতির নাম।

হৃদয়ে যদি অন্য কারো জন্য ক্ষত থেকে থাকে, তবে সেই ক্ষত সারানোর অজুহাতে নতুন কাউকে কাছে টানার আগে একবার নিজেকে প্রশ্ন করুন, আপনি কি সত্যিই তাকে ভালোবাসতে পারবেন? নাকি সে কেবল আপনার অতীত ভুলে থাকার একটি মাধ্যম হবে?

পুরোনো স্মৃতি ভুলতে গিয়ে নতুন করে আরেকটি হৃদয় ভাঙার কোনো মানেই নেই। যে স্মৃতি আপনি আজও ভুলতে পারেননি, তাকে জোর করে ভুলে যাওয়ার ভান করাও অপ্রয়োজনীয়।

কেননা ভুলে যাওয়া নয়, মেনে নেওয়াই প্রকৃত আরোগ্য। হতে পারে, অতীতের টানে আপনার হৃদয়ে সেই মানুষটার জন্য আর কোনো অনুভূতি নেই। কিন্তু যে মানুষটি আজ আপনার জীবনে এসেছে, সে হয়তো আপনাকে মন থেকে ভালোবেসে ফেলেছে। তখন আপনি পারবেন না নিজের স্মৃতি থেকে বেরোতে,
আর সে পারবে না তার অসহায় ভালোবাসার ভাষা আপনাকে বোঝাতে!

এই দ্বন্দ্বে দু’জনই নিঃশব্দে ভেঙে পড়বে!
যে অতীত কেবল যন্ত্রণা দেয়, সেখান থেকে বেরিয়ে আসার আগে কাউকে জীবনে জড়াবেন না। যদি তাকে কাছে টানতে না পারেন, যদি তার সঙ্গে সম্পূর্ণভাবে মিশে যেতে না পারেন, তবে শুধু মায়ার টানে সম্পর্কে জড়াবেন না।

এতে সে মানুষটাও আপনার কাছ থেকে কষ্ট পাবে,
আর আপনি নিজেও নিজের অতীতের ভারে প্রতিদিন আরও অসুখী হয়ে উঠবেন। না আপনি ভালো থাকবেন, না তাকেও ভালো রাখতে পারবেন!

এর চেয়ে ঢের ভালো, যদি কাউকে মন থেকে ভালোবাসতে না পারেন, তবে তাকে সোজাসাপ্টা সত্যটা বলে দিন। সে সাময়িক কষ্ট পেলেও, একতরফা ভালোবাসা কিংবা কারো বিকল্প হয়ে বেঁচে থাকার ভয়ংকর যন্ত্রণা থেকে অন্তত মুক্ত থাকবে।

অতীত ভুলতে চাইলে তাকেই কাছে টানুন, যে আপনাকে বোঝে। যে আপনার মুখে বলা কথার আগেই আপনার না-বলা অনুভূতিগুলো বুঝে নিতে পারে। আর যদি এমন মানুষ কখনো আপনার জীবনে আসে, তবে ভালোবাসার অভিনয় নয়, সাহস করে তাকে সত্যিই মন থেকে ভালোবেসে দেখুন।

তখন দেখবেন, অতীত যতই কষ্টের হোক না কেন, বর্তমান চাইলে তার চেয়েও কতটা সুন্দর হতে পারে। সে মানুষটি পেয়ে যাবে আপনার মতো একজন বিশ্বস্ত সঙ্গী, আর আপনি পেয়ে যাবেন সারাজীবনের জন্য একজন সত্যিকারের ভালোবাসার মানুষ।

মনে রাখবেন, ভালোবাসা প্রত্যাখ্যান করার অধিকার পৃথিবীর সবার আছে। কিন্তু ভালো না বেসেও কারো সঙ্গে ভালোবাসার অভিনয় করে যাওয়ার অধিকার পৃথিবীর কারোরই নেই।🎉🎉

খুব দরকার ছিলো আমাকে ভাঙার?আমি তো তোমার শত্রু কিংবা প্রতিদ্বন্দ্বী ছিলাম না।আমি এমন একজন মানুষ ছিলাম যে নিজের ধংসের মুখে...
28/12/2025

খুব দরকার ছিলো আমাকে ভাঙার?
আমি তো তোমার শত্রু কিংবা প্রতিদ্বন্দ্বী ছিলাম না।
আমি এমন একজন মানুষ ছিলাম যে নিজের ধংসের মুখে দাঁড়িয়ে ও তোমার
ভালো করে এসেছি সব বাধার সামনে ও তুমাকে ভালো রাখার চেষ্টা করেছি কিন্তুু
নিজেকে জ্বালিয়ে পুড়িয়ে তুমাকে বার বার আলো করে রেখেছি ,আর সেই তুমি
কিনা আমাকে শেষ করার যুদ্ধে নামালে।

লেখাটি পড়বেন অবশ্যই ...............০১.তুমি যাকেই বিয়ে করো না কেন, তার খুঁত থাকবেই। নিখুঁত কোনো মানুষ মানব ইতিহাসে জন্মা...
25/12/2025

লেখাটি পড়বেন অবশ্যই ...............

০১.তুমি যাকেই বিয়ে করো না কেন, তার খুঁত থাকবেই। নিখুঁত কোনো মানুষ মানব ইতিহাসে জন্মায়নি। দাম্পত্যসাথীর খুঁতের দিকে তাকিয়ে থাকলে, তার যোগ্যতাকে তুমি দেখতে পাবে না কোনোদিনই।

তোমার এই বদভ্যাস থেকে থাকলে, সংসার তোমার জন্য নয়।

০২. প্রায় প্রত্যেক মানুষেরই অতীত-গল্প আছে। ভালোমন্দ মিলিয়েই তার অতীতের ইতিহাস। দাম্পত্যসাথীর অতীত নিয়ে ঘাঁটাঘাঁটি করলে, দাম্পত্যের বর্তমানকে হারিয়ে ফেলবে তুমি।

তোমার এই বদভ্যাস থেকে থাকলে, সংসার তোমার জন্য নয়।

০৩. প্রত্যেক দাম্পত্যই বিভিন্ন সমস্যার মুখোমুখি হবে রোজই। দাম্পত্য ফুলবাগানও নয়, যুদ্ধক্ষেত্রও নয়। ল্যভ-ম্যারেজ বা সেটল্ড, যে-প্রক্রিয়াতেই সংসারটি তৈরি হোক না কেন, নির্দিষ্ট কিছু সমস্যা থাকবেই। প্রক্রিয়ার দোষ নয় এটি, দাম্পত্যজীবনই এরকম। এই সমস্যাগুলোকে দু'জনে মিলে সমাধানে এগিয়ে যাওয়াটাই দাম্পত্যপ্রেম। দাম্পত্য-সমস্যায় পরস্পরকে দোষারোপ দাম্পত্যের অপমান।

দাম্পত্য-সমস্যায় সংসারসাথীকে দোষারোপ করার বদভ্যাস থাকলে, সংসার তোমার জন্য নয়।

০৪. প্রত্যেক দাম্পত্যই আলাদা। নিজের সংসারের সাথে অন্য সংসারের তুলনা কোরো না। কোনো সংসারই ব্যর্থ নয়, প্রত্যেক সংসারই নিজের যোগ্যতার নিরিখে সফল। অন্যের সংসারের জৌলুসকে সুখ ভেবে নিয়ে, নিজের সংসারকে অসুখের আখড়ায় পরিণত কোরো না।

পরিশ্রমহীন এই পরশ্রীকাতরতার বদভ্যাস থেকে থাকলে, সংসার তোমার জন্য নয়।

০৫. সংসার করার সিদ্ধান্ত নেওয়ার অর্থ হলো─ তুমি তোমার জীবন থেকে সংসার-বিরুদ্ধ ভাবনা ও অভ্যাসগুলি চিরতরে বর্জন করার সিদ্ধান্ত নিচ্ছ। উল্লিখিত সংসার-বিরুদ্ধ অভ্যাসগুলি─
ক. মূর্খতা,
খ. উচ্ছৃঙ্খলতা,
গ. শৃঙ্খলাহীনতা,
ঘ. পরচর্চা,
ঙ. পরশ্রীকাতরতা,
চ. তৃতীয় পক্ষের কথায় বিশ্বাস,
ছ. আলস্য,
জ. অশ্রদ্ধা,
ঝ. প্রেমহীনতা,
ঞ. ভাষার বাজে ব্যবহার,
ট. বিশ্বাসের সাথে প্রতারণা,
ঠ. পারস্পরিক আলাপে অনীহা।

উল্লিখিত বদভ্যাসগুলো পরিত্যাগ করতে না-পারলে, সংসার তোমার জন্য নয়।

০৬. নিখুঁত দাম্পত্যজীবন বলে কিছু নেই। রেডিমেড সংসার বলে কিছু নেই। শর্টকাট দাম্পত্যসুখ বলে কিছু নেই। সংসার অর্থ─ দু'টি মানুষের একইমাত্রার পারস্পরিক শ্রদ্ধাবোধ, বিশ্বাস, প্রেম, এবং উভয়ের সর্বোচ্চ শ্রমের সমষ্টি। দাম্পত্যজীবন হলো সেই চারাটি, যাকে নিয়মিত পরিচর্যা করলে একটি মহীরুহে পরিণত হবে একসময়; পরিচর্যা না-করলে, ধুঁকতে-ধুঁকতে, দ্রুতই মরে যাবে।

তুমি যদি পরিচর্যার মানসিকতাহীন একজন খামখেয়ালি ব্যক্তি হয়ে থাকো, সংসার তোমার জন্য নয়।

০৭. সংসার ও আর্থিক সক্ষমতা পরস্পরের পরিপূরক। সংসার রক্ষা করার জন্য, সংসার শুরু করার আগেই তোমাকে উপার্জনের ব্যবস্থা করতে হবে। উপার্জন ছাড়া সংসার করার ভাবনাটিই তামাশা। এ অপরাধ। আর, উপার্জনের ব্যবস্থা নিশ্চিত থাকলে, তবে, সংসার শুরু করার আগে, কখনোই উদ্বিগ্ন হয়ো না─ এই উপার্জনে সংসার আমি রক্ষা করতে পারবো কিনা! নিজের যোগ্যতার চেয়ে বেশি যোগ্য, নিজের অবস্থানের চেয়ে বেশি উচ্চ অবস্থানের, কারও সাথে দাম্পত্য করতে যেয়ো না; কাছাকাছি সামাজিক অবস্থানের ও মানসিকতার দু'জন মানুষের দাম্পত্যে আর্থিক চাহিদা সমস্যা ঘটায় না। সংসার মানেই আর্থিক বিবেচনা, এবং সংসার মানেই ঝুঁকি নেওয়ার চ্যালেঞ্জ।

এই ঝুঁকি নেওয়ার সাহস না-থাকলে, সংসার তোমার জন্য নয়।

০৮. প্রেমভালোবাসাহীন সংসার একটি অভ্যাসমাত্র। এই অভ্যাস একসময় পরিণত হয় দাসত্ব ও মালিকানায়। এই পরিস্থিতির নামই─ চুক্তি। এই চুক্তির, বাজারে পরিণত হতে বেশি সময় লাগে না। বাজারেই থাকে গণিকালয়। অর্থাৎ, প্রেমভালোবাসাহীন সংসার চুক্তিভিত্তিক গণিকাবৃত্তি মাত্র। এসব সংসারে, ডিভোর্স না-হওয়া মানে এই নয় যে─ এরা সুখী; কারণ─ ডিভোর্স সবসময় কাগজেকলমে হয় না, ডিভোর্স মূলত আরম্ভ হয় মনে, এবং চিরকাল মনের ভিতরেই এই ডিভোর্স ঘৃণার সাথে রয়ে যায়, অধিকাংশ ক্ষেত্রেই।

তুমি যদি প্রেমহীন হয়ে থাকো, সংসার তোমার জন্য নয়।

০৯. সংসার আরম্ভ করার আগেই, অতীতের তৃতীয় কারও প্রেমকে, বান্ধবকে, হারানো প্রেমস্মৃতিকে, চিরতরে অতীতেই ফেলে আসতে হবে। বর্তমান দাম্পত্যসাথীর সাথে প্রতারণার আরেক নাম─ প্রাক্তন প্রেমসাথীকে মনের ভিতরে জিইয়ে রাখা।

এ বদভ্যাস পরিত্যাগ করতে না-পারলে, সংসার তোমার জন্য নয়।

১০. সংসার করো। সংসারই পরিপূর্ণতা। কিন্তু, সংসার তখনই কোরো, যখন তুমি সংসার করার যোগ্য হয়ে উঠবে। অন্যথায়, আরেকটি মানুষের সুন্দর জীবনটিকে নষ্ট করে দিয়ো না।

মানুষকে ভালোবাসো, সংসার না-করে হলেও

জীবনে কখনো কখনো এমন একজন মানুষ আসে—যার উপস্থিতি শুরুতে আশীর্বাদ মনে হয়,কিন্তু শেষে বুঝতে পারো—সে ছিল তোমার জীবনে আসা নী...
24/12/2025

জীবনে কখনো কখনো এমন একজন মানুষ আসে—
যার উপস্থিতি শুরুতে আশীর্বাদ মনে হয়,
কিন্তু শেষে বুঝতে পারো—
সে ছিল তোমার জীবনে আসা নীরব বিষ।

এই মানুষগুলো শুরুতে দেবদূতের মতো আচরণ করে।
মিষ্টি কথা বলে, যত্ন দেখায়,
তোমার দুর্বলতা জেনে তোমার ভরসার জায়গাগুলো দখল করে নেয়।
আর তুমি ভাবো—
“এটাই হয়তো আমার মানুষ… এটাই হয়তো আমার ভবিষ্যৎ।”

কিন্তু আসল খেলা শুরু হয় পরে।

🌹 প্রথমে তারা হৃদয় দখল করে
এরা কখনোই প্রথমে নিজের প্রকৃত মুখ দেখায় না।
শুরুর দিকের কোমলতা, যত্ন, আদর—
সবই হয় কাউকে নিজের নিয়ন্ত্রণে আনার উপায়।

তারা ধীরে ধীরে তোমাকে পরিবার, বন্ধু, ক্যারিয়ার—সবকিছু থেকে আলাদা করে ফেলে।
তোমার পৃথিবী ছোট হতে হতে একসময় শুধু তাকে কেন্দ্র করেই দাঁড়িয়ে যায়।
আর তখন তুমি বুঝতেও পারো না—
এটাই ছিল তোমাকে ভাঙার প্রথম ধাপ।

💸 তারপর শুরু হয় চাহিদার খেলা
প্রথমে একটু সময়,
তারপর মনোযোগ,
পরে উপহার,
আরও পরে টাকা…
এভাবে সম্পর্কটা নীরবে লেনদেনে বদলে যায়।

তুমি দিতে দিতে ক্লান্ত,
সে নিতে নিতে অভ্যস্ত।

যেদিন তুমি আর দিতে পারো না—
সেদিন সে হারিয়ে যায়,
যেন কখনো ছিলই না।

💔 এবং তারপর শুরু হয় তোমার ভাঙন
তার চলে যাওয়ার পর
যা থাকে—
তা হলো ভেতরে প্রচণ্ড শূন্যতা,
নিজেকে দোষারোপ করা,
হতাশা,
কখনো ভুল পথে হাঁটা,
আর বিশ্বাস হারিয়ে ফেলা।

যাকে আপনি জীবন মনে করেছিলেন,
সে একসময় হয়ে যায় আপনার জীবনের সবচেয়ে বড় ভুল।

🕯️ শেষে থাকে এক আহত আত্মা
এ ধরনের মানুষ বাইরে কোনো দাগ রেখে যায় না—
কিন্তু ভেতরটা ভেঙে চূর্ণ করে দেয়।

ভালোবাসার ওপর বিশ্বাস কমে যায়,
আত্মসম্মান ক্ষতিগ্রস্ত হয়,
নিজেকে মূল্যহীন মনে হতে থাকে।

---

⭐ শিক্ষা

মানুষ ভালোবাসায় নয়, আচরণে চেনা যায়।
যে কেউ—সেই পুরুষ হোক বা নারী—
যদি সম্পর্কের নামে তোমার স্বাধীনতা, স্বপ্ন আর সম্মান কেড়ে নেয়—
তবে সে তোমার জীবনে আশীর্বাদ নয়, ঝড়।

সঠিক মানুষ জীবনকে গড়ে তোলে,
ভুল মানুষ জীবনটাকে ভেঙে দেয় নিঃশব্দে।

সংগ্রহীত

04/11/2025
সে আমার অপেক্ষাগুলোকে মূল্যাহীন করে দিয়েছে।আমার গুরুত্ব সে কখনো বোঝেনি।সে আমার বিশ্বাস ভেঙেছে, খণ্ড খণ্ড করে।ভালোবাসার ...
18/06/2025

সে আমার অপেক্ষাগুলোকে মূল্যাহীন করে দিয়েছে।
আমার গুরুত্ব সে কখনো বোঝেনি।
সে আমার বিশ্বাস ভেঙেছে, খণ্ড খণ্ড করে।
ভালোবাসার নাম নিয়ে সে প্রতারণা করেছে।
আমার প্রতিটা চিঠি, সে উপহাস করেছে।
আমার ভালোবাসাকে সে দুর্বলতা ভেবেছে।
আমার চোখের জলকে সে নাটক বলেছে।
সে বলেছিল চিরকাল, কিন্তু ছিল কয়েকটা শুধু মাত্র।
সে আমাকে বদলে দিতে চেয়েছিল নিজের সুবিধেমতো।
সে আমায় অপূর্ণ বানিয়ে দিয়েছিল।
সে অন্য কাউকে আমার জায়গা দিয়েছে সহজেই।
আমার ভালো দিকগুলোকে সে কখনো স্বীকৃতি দেয়নি।
তার ভালোবাসা ছিল শর্তসাপেক্ষ।
সে আমার দুঃসময়ে পাশে ছিল না।
আমি ওর জন্য সব হারিয়েছি, সে হাসিমুখে দূরে গেছে।
সে ভালোবাসা বলেছিল, কিন্তু হৃদয় ছিল ফাঁকা।
সে আমার স্বপ্নগুলো ভেঙে দিয়েছে, ঠাও হাতে।
সে আমার অস্তিত্ব অস্বীকার করেছে।
আমার সবকিছু তার জন্য ছিল, অথচ তার কিছুই আমার জন্য না।
সে আমাকে মিথ্যা আশ্বাস দিয়েছে।
আমি কষ্ট পেতাম, সে নির্লিপ্ত থাকত।
তার কাছে আমি ছিলাম শুধুই প্রয়োজন।
সে অন্যের সামনে আমাকে ছোট করেছে।
সে আমার গল্পের নায়ক হওয়ার অভিনয় করেছিল।
সে কখনো আমার চোখের ভাষা বোঝেনি।
সে আমার ভালোবাসাকে নিরাপদ ভেবেছে।
সে সবসময় নিজেরটাই ঠিক ভেবেছে।
তার ভালোবাসা ছিল অহংকার।
সে আমায় কখনো ভালোভাবে জানতে চায়নি।
সে আমাকে সবার চোখে খারাপ করে তুলেছে।
আমি তার জন্য গান লিখেছি, সে অন্য কারো কথা ভেবেছে।
সে আমার প্রতিটি কষ্টের দায় অস্বীকার করেছে।
সে ছিল আমার পৃথিবী, আমি তার সময়ের অপচয়।
সে ভালোবাসার নামে মনোবিকার ছড়িয়েছে।
সে আমার মৌনতাকে দুর্বলতা ভেবেছে।
সে কখনো আমার হাত শক্ত করে ধরেনি দুঃসময়ে।
আমি চাইতাম ঘর, সে চাইত মুক্তি।
সে ভালোবাসা না, ক্ষমতা চেয়েছিল।
সে কখনো একা থাকার ভয় বুঝত না।
আমি তার হৃদয়ে স্থান চেয়েছিলাম, সে তালা লাগিয়ে রেখেছিল।
সে আমার আত্মবিশ্বাস ভেঙেছে।
সে আমার আত্মাকে প্রশ্নবিদ্ধ করেছে।
সে আমার বন্ধুদের ভুল বুঝিয়েছে।
সে আমার অনুভূতির ওপর সন্দেহ করেছে বারবার।
সে সম্পর্কের দায়িত্ব নেয়নি।
সে কখনো ক্ষমা চায়নি।
সে আমায় কখনো প্রধান্য দেয়নি।
তার চাহিদা ছিল সীমাহীন, কিন্তু ভালোবাসা ছিল সীমিত।
সে সবকিছু পেয়েও অসন্তুষ্ট ছিল।
সে আমার দেওয়া সময়টুকুকেও কখনো আমার চোখে চোখ রেখে সত্যি কথা বলত।
তার ভালোবাসা ছিল সময়ানুযায়ী।
সে আমাকে দোষারোপ করেছে নিজের ভুলের জন্য।
সে আমাকে মানসিক শান্তি নষ্ট করেছে।
সে আমায় বারবার তুচ্ছ করেছে।
সে জানত আমি ভালোবাসি, তাই গুরুত্ব দেয়নি।
সে আমার সব অনুভবকে মূল্যহীন করেছে।
সে ছিল আমার ঘুমহীন রাতগুলোর কারণ।
সে আমার সুখের মুখ বিষিয়ে দিয়েছে।
তার প্রতিটি স্পর্শ ছিল ফাঁকি।
সে আমার অস্তিত্বকে গ্রহণ করেনি।
সে আমার হাসি মুছে দিয়েছিল।
আমি তার জন্য কারা করলে সে হাসত।
সে বলেছিল, "তুমি ছাড়া বাঁচব না", কিন্তু ঠিকই বাঁচল।
সে আমার আত্মার কান্না শুনতে পায়নি।
সে আমার ভেতরের আলো নিভিয়ে দিয়েছিল।
সে আমায় এমন কিছু বানিয়েছিল, যেটা আমি না।
সে অন্যদের সামনে আমাকে অপমান করেছে।
সে আমার অনুভূতিগুলো নিয়ে খেলা করেছে।
সে আমার আত্মবিশ্বাস চুরি বসিয়েছে।
সে আমার ভালো দিকগুলো দমিয়ে রাখত।
সে আমার স্বাধীনতাকে হুমকি মনে করত।
সে ভালোবাসার নামে কষ্ট দিয়েছে।
সে জানত আমি দুর্বল, তবুও আঘাত করেছে।
সে আমার নিঃশ্বাসে বিষ ছড়িয়ে দিয়েছে।
সে জানত আমি সবকিছু ত্যাগ করেছি ওর জন্য।
সে ভালোবাসা দেয়নি, দম্ভ দিয়েছে।
সে আমাকে ভুল মানুষ বানিয়ে রেখেছিল অনেকদিন।
সে আমার হাসির আড়ালে কষ্ট দেখেনি।
সে কখনো আমার পাশে দাঁড়ায়নি, যখন প্রয়োজন ছিল।
সে ভালোবাসার বদলে সন্দেহ দিয়েছিল।
সে ভালোবাসার বদলে নিয়ন্ত্রণ চেয়েছিল।
সে আমার জীবনের ছন্দ নষ্ট করেছে।
সে আমার আত্মাকে বিষিয়ে দিয়েছিল।
সে জানত আমি ভালোবাসি, তাই নিষ্ঠুর।
সে আমাকে ভালোবাসার নাম করে শাস্তি দিয়েছে।
সে সবসময় নিজের ভুল ঢাকতে আমাকে দোষারোপ করেছে।
সে আমার অশ্রুগুলো দেখেও মুখ ফিরিয়ে নিয়েছে।
সে আমার জীবনের সুন্দর দিনগুলো চুরি করে নিয়েছে।
সে আমার বিশ্বাস পিশে ফেলেছে তার জুতোর নিচে।
সে একটুও অনুতপ্ত হয়নি।
সে অন্যকে আমার চেয়ে বেশি বুঝেছিল।
সে আমার গল্পের শেষটায় ছিল না।
সে আমার হৃদয়কে ছাইয়ে ছাই করে দিয়েছে।
সে আমার জীবন থেকে চলে গেছে, অথচ থেকে গেছে শূন্য।
আমি তাকে ঘৃণা করি, কারণ আমি তাকে একসময় নিজের সমস্তটা উজাড় করে ভালোবাসছিলাম – এটাই, যে আজ নিজেকেই ক্ষমা করতে পারি না।👌😭

"ভালোবাসা যখন পরিণত হয়, তখন সেটা চিৎকারে নয়, নীরবতায় ধ্বনি তোলে।" 🤍☘️
08/06/2025

"ভালোবাসা যখন পরিণত হয়, তখন সেটা চিৎকারে নয়, নীরবতায় ধ্বনি তোলে।" 🤍☘️

Address

Murshidabad
Berhampore
742101

Alerts

Be the first to know and let us send you an email when শুধু তোমার জন্য posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Museum

Send a message to শুধু তোমার জন্য:

Share

Category