16/08/2026
নানারকম হাতের তৈরী রাখীর সাথে এইবার জমে উঠুক ভাই-বোনের ভালোবাসার অটুট বন্ধন Kagoj Ghor - কাগজ ঘর এর সাথে।
আপনারা অনেকেই হয়ত জানেন ২০১১ থেকেই আমি বিভিন্ন অনাথ আশ্রমের সাথে যুক্ত। বাচ্চাদের সাথে এবং বাচ্চাদের জন্য নিয়মিত কাজ করে চলেছি। উচ্চমাধ্যমিকের পর তারা আর সেই আশ্রমে থাকতে পারে না, অনেকেই বাড়ি ফিরে যায়। বাড়ি বলতে ওই কোন আত্মীয় পরিজনের বাড়ি। বর্তমানে যারা আমার সাথে কাজ করছে তাদের কারোর মুলত মা বা বাবা নেই, অথবা থাকলেও, অর্থনৈতিক ভাবে তারা অনেকটা পিছিয়ে। তবুও পড়াশোনা করার অদম্য জেদের পাশাপাশি তারা এইবার তৈরী করেছে বেশ কিছু কুইলিং পেপারের রাখী৷
তবে শুধুমাত্র রোজগারের জন্যে নয়, অনেকটা ভালোবেসে তাদের হাতের কাজ তুলে ধরেছে আপনাদের জন্য। আমি তাদের কথা দিয়েছি, তাদের কাজগুলো বা তাদের বানানো রাখীগুলো আপনাদের কাছে তুলে ধরব। আশা করি আপনারা একটা দুটো রাখী কাগজঘরের থেকে কিনে নিয়ে যাবেন।
এই হাতের বানানো রাখীগুলোতে আপনারা ঝা চকচকে কিছু পাবেন কিনা জানি না, কিন্তু বোনের হাতের ভালবাসা খুঁজে পাবেন। আমরা বিজ্ঞাপন অথবা বাজারজাতকরণের দিক থেকে মুলত অনেকটা পিছিয়ে, তাই অনুরোধ রইল আপনারা নিশ্চয়ই সারা দেবেন।
যোগাযোগ 7005770623
প্রাপ্তি স্থান: কাগজঘর, এডভাইজার চৌমুহনী, আগরতলা।