Sonargaon - সোনারগাঁও

Sonargaon - সোনারগাঁও Sonargaon is also a place of interest.

Permanently closed.

There are museums of traditional folk and handicrafts, Panam Nagar, the capital of Ishaqa, and many more beautiful places.

10/09/2025
10/09/2025
লোকজ সাংস্কৃতিক ঐতিহ্যকে অকৃত্রিমভাবে উপস্থাপন এবং লুপ্তপ্রায় লোকজ ঐতিহ্য পুনরুদ্ধারে আগামী ২২ ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে ...
20/02/2022

লোকজ সাংস্কৃতিক ঐতিহ্যকে অকৃত্রিমভাবে উপস্থাপন এবং লুপ্তপ্রায় লোকজ ঐতিহ্য পুনরুদ্ধারে আগামী ২২ ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে শুরু হচ্ছে মাসব্যাপী লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব। সবাইকে আমন্ত্রণ

২০০৪ সালের বন্যায় পানাম সিটি.......
29/01/2022

২০০৪ সালের বন্যায় পানাম সিটি.......

 #পানাম_সেতু #অবস্থান> পানাম নগর বা পানাম শহর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলাধীন প্রাচীন শহর গুলোর মধ্যে অন্যতম। এটি ঢ...
13/01/2022

#পানাম_সেতু

#অবস্থান> পানাম নগর বা পানাম শহর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলাধীন প্রাচীন শহর গুলোর মধ্যে অন্যতম। এটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মো্গড়াপাড়া পয়েন্ট থেকে আড়াই কিঃ মিঃ উত্তরে পঙ্খীরাজ খালের উপর নির্মিত। আদীতে এর নাম ছিল ‘কোম্পানি কে গঞ্জ কা পুল’ বা কোম্পানিগঞ্জের সেতু।

#পানাম_সেতুর_ইতিহাস-মূঘল সম্রাজ্যের প্রত্যক্ষ শাসনে আসার পর মুঘলরা সোনারগাঁতে বেশ কিছু সড়ক ও সেতু নির্মাণের ফলে সোনারগাঁ ও পানাম শহর নতুন রূপে আবির্ভূত হয়। মূঘল আমল উপমহাদেশের যে কোন এলাকার জন্য তাৎপর্যপূর্ণ ছিল । ব্যপক সংখ্যক স্থাপনা ও উন্নয়ন মূলক কাজ এ সময় পরিলক্ষিত হয়। পানামও এর ব্যতিক্রম নয়। সম্ভবত পানাম সেতু সেই সময়কালের নির্মাণ।

সোনারগাঁ এলাকার বেশ কয়েকটি মুঘল স্থাপনা বর্তমানে সময়ে অক্ষত রয়েছে তার ভেতর তিনটি সেতু রয়েছে। এগুলো হচ্ছে- পানাম সেতু, দালালপুর সেতু ও পানাম নগর সেতু। সেতুটির প্রকৃত নির্মাণ কাল সংক্রান্ত কোন প্রামাণ্য শিলালিপি না থাকলেও স্থাপত্যরীতি বিবেচনা করে ঐতিহাসিকরা এটিকে মুঘল আমলে অর্থাৎ সপ্তদশ শতকে নির্মিত স্থাপনা হিসেবে একমত হয়েছেন। তিন খিলান বিশিষ্ট সেতুটি দৈর্ঘে ১৭৩ ফুট এবং প্রস্থে ১৪ ফুট। সেতুটির খাঁড়া ইটের গাথুনি বৃত্তাকারে সন্নিবেশিত। সেতুর মধ্যবর্তী খিলানটি অপর দুটি অপেক্ষা উচু এবং প্রশস্ত। যার ফলে সেতুটির নিচ দিয়ে জলযান চলাচল করতে পারত ।

সোনারগাঁও লোক ও কারুশিল্প জাদুঘর
13/01/2022

সোনারগাঁও লোক ও কারুশিল্প জাদুঘর

♥ নারায়ণগঞ্জ♥১)বাংলাদেশের ধনী জেলার তালিকায় ১ম স্থান।২)বাংলাদেশের ২য় ক্ষুদ্রতম জেলা।৩)বাংলাদেশের ৭ম সিটি কর্পোরেশন।৪)বাং...
09/01/2022

♥ নারায়ণগঞ্জ♥

১)বাংলাদেশের ধনী জেলার তালিকায় ১ম স্থান।

২)বাংলাদেশের ২য় ক্ষুদ্রতম জেলা।

৩)বাংলাদেশের ৭ম সিটি কর্পোরেশন।

৪)বাংলাদেশের ২য় বৃহত্তর বাণিজ্যিক নগরী।

৫)প্রাচ্যোর ডান্ডি।

৬)বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন (ঢাকা-চট্টগ্রাম)মহাসড়ক এর দিয়েই অবস্থিত।

৭)সমগ্র চট্টগ্রাম,সিলেট বিভাগের যানবাহন ও বরিশাল বিভাগের সকল লঞ্চ এই জেলার দিয়েই চলমান।

৮) রাজধানী ঢাকার ১টি আন্তর্জাতিক বিমানবন্দর সহ ২টি বিমান ঘাটির জ্বালানী সরবরাহ হয় এই জেলা থেকে।

৯)দেশের ২য় বৃহত্তর ভোগ্যপণ্যর পাইকারি বাজার নিতাইগঞ্জ এখানেই অবস্থিত।

১০)আমাদেরসিদ্ধিরগঞ্জ,মেঘনাঘাট,মদনগঞ্জ,
হরিপুর,পাগলা, কাশীপুর বিদ্যুৎ কেন্দ্রগুলোই জাতীয়গ্রিডের বৃহত অংশের যোগানদাতা।

১১) পৃথিবীর ১ম এবং ২য় সর্বশ্রেষ্ঠ ২টি পরিবেশবান্ধব শিল্পকারখানা (রেমী হোল্ডিংস্ ও প্লামি ফ্যাশন) এ জেলাতেই অবস্থিত।

১২)প্রাচীন বাংলার রাজধানী ঐতিহাসিক সোনারগাঁও এই নারায়ণগঞ্জেই।

১৩)বাংলাদেশ আওয়ামী লীগ এর জন্ম এই নারায়ণগঞ্জের ই পাইকপাড়া মিউচুয়াল ক্লাবে।

১৪) বাংলাদেশের সর্ববৃহত ফ্লাওয়ার মিল (শম্পা ফ্লাওয়ার মিল) এই নারায়ণগঞ্জেই।

১৫) অবিভক্ত পুর্ব বাংলার সর্বপ্রথম মিটারগেজ রেলপথ শুরু হয় এই নারায়ণগঞ্জ থেকেই।

১৬) বাংলার প্রথম ডাক ও টেলিফোন সার্ভিস এর সুতিকাগার এই নারায়ণগঞ্জ।

১৭) মসলিন ও জামদানীর পীঠস্থান এই নারায়ণগঞ্জ।

১৮) বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট এসোসিয়েশন, বি জে এ,হোসিয়ারি মালিক সমিতি,বি কে এম ই এ, সহ আরো অনেক সদরদপ্তর নারায়ণগঞ্জ।

১৯) দেশের সর্ববৃহত নদীবন্দর নারায়ণগঞ্জ।

২০) দেশের নীট তথা তৈরী পোশাকশিল্পের জন্মভুমি এই নারায়ণগঞ্জ।

২১) এই নারায়ণগঞ্জ এর কৃতিসন্তান যারা:জ্যোতি বসু,কে এম শফিউল্লাহ,মোনেম মুন্না,পারভিন সুলতানা দিতি,আতাহার আলি খান,গ্রান্ড মাস্টার রাকিব, একে এম শামিম উসমান এবং সেলিনা হায়াত আইভি

২২)বাংলাদেশের প্রথম রপ্তানিকৃত বাণিজ্যিক জাহাজ স্টেলা মেরিস তৈরী হয়েছিল এই নারায়ণগঞ্জেই।

২৩)বাংলাদেশের সর্ববৃহৎ সার এর মোকাম এই নারায়ণগঞ্জ।

২৪)দেশের ৩য় আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম।

২৫)বাংলাদেশের একমাত্র সরকারি মেরিন পলিটেকনিক ইন্সটিটিউট।

২৬)দেশের সিমেন্ট,ইস্পাত তথা নির্মাণ শিল্পের সিংহভাগ উৎপাদন ও সরবরাহ হয় এখান থেকেই।

২৭)বাংলাদেশ যখন নীট পোশাক উৎপাদনে বিশ্বের ২য়। তখন নারায়ণগঞ্জ দেশের মোট নীট পোশাক এর ৭০% সরবরাহ করে থাকে।

২৮)নারায়ণগঞ্জ এককভাবে বাংলাদেশের জাতীয় বাজেটের মোট ২০% অর্থ সরবরাহ করে থাকে।

২৯) বাংলাদেশের ১ম ডেমু(ডিজেল ইলেক্ট্রিক মাল্টিপল ইউনিট) ট্রেন এর উদ্ভোদন হয়েছিল এখান থেকেই।

৩০)ফকির গ্রুপ,ACI,সুপার স্টার,প্যারাডাইস,এসরোটেক্স,নীট কনসার্ন,
আনন্দ শিপইয়ার্ড এন্ড স্লিপওয়েজ,মোল্লা সল্ট,সিটি গ্রুপ,মেঘনা গ্রুপ,BSI এর মত আরো অনেক স্বনামধন্য শিল্প পরিবারের শুরু এখান থেকেই।

৩১) অবিভক্ত বাংলার প্রথম ক্লাব ছিল ইংলিশ ক্লাব যা বর্তমানে নারায়ণগঞ্জ ক্লাব নামে পরিচিত।

আসলেই গর্ব করার মত আমাদের নারায়ণগঞ্জ
(সংগ্রহিত)

লোকজ উৎসব-২০২১ এর সাংস্কৃতিক অনুষ্ঠানের খন্ড চিত্র....
15/11/2021

লোকজ উৎসব-২০২১ এর সাংস্কৃতিক অনুষ্ঠানের খন্ড চিত্র....

সোনারগাঁ লোক ও কারুশিল্প জাদুঘর পরিদর্শনের গুরুত্বপূর্ন তত্ব।
03/11/2021

সোনারগাঁ লোক ও কারুশিল্প জাদুঘর পরিদর্শনের গুরুত্বপূর্ন তত্ব।

Address

Sonargaon
1440

Telephone

+8801517835653

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sonargaon - সোনারগাঁও posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category