Mohasthan, Shibganj, Bogura

Mohasthan, Shibganj, Bogura কিছু কাজের দ্বারা পৃথিবীতে নিজের নাম রেখে যেতে চাই এবং সেটাই হবে আমার বগুড়া শহরের আসার স্বার্থকতা।
(6)

বগুড়া :
বাংলাদেশের উত্তরবঙ্গের বগুড়া জেলার একটি শিল্প ও বাণিজ্যিক শহর। এটি রাজশাহী বিভাগ-এর অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ শহর। বগুড়া শহরে "শহীদ চান্দু স্টেডিয়াম" নামে একটি আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম রয়েছে;[১] এছাড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) শহর থেকে সামান্য দূরেই অবস্থিত। বগুড়া দইয়ের জন্য খুব বিখ্যাত।[২] বগুড়া শহরে থেকে ১১ কি.মি. উত্তরে মহাস্থানগড় অবস্থিত, যা একসময়

প্রাচীন বাংলার রাজধানী ছিল এবং সেসময় পুণ্ড্রনগর নামে পরিচিত ছিল। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ২ নং সেক্টরের সেক্টর কমান্ডার এবং জেড ফোর্সের প্রধান মেজর জিয়াউর রহমান বগুড়া জেলার গাবতলী উপজেলায় জন্মগ্রহণ করেন। বগুড়াকে উত্তরবঙ্গের রাজধানী ও প্রবেশদ্বার বলা হয়। বগুড়া উত্তরবঙ্গের অন্যতম প্রধান শহর ।
ঘড়ির কাঁটার বিপরীতে: বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথা, মহাস্থানগড়, বগুড়া বাইপাস, বগুড়া রেলওয়ে স্টেশন , সরকারি আজিজুল হক কলেজ
ডাকনাম: উত্তরবঙ্গের প্রবেশদ্বার
ইতিহাস থেকে জানা যায় বাংলার প্রাচীনতম একটি নগরী বগুড়া। মৌর্যযুগে এটি পুণ্ড্রবর্ধন নামে পরিচিত ছিল। বগুড়ার প্রাচীন নাম পৌণ্ড্রবর্ধন ও এটি বরেন্দ্রভূমি বলে খ্যাত অঞ্চলের অংশবিশেষ। আজকের রাজশাহীও এই অঞ্চলভুক্ত ছিল। অঞ্চলটি ৯ থেকে ১২ শতক সেন রাজাদের দ্বারা শাসিত হয়। পরে ১৩শ শতকের শুরুতে তা মুসলিম শাসকদের অধীনে আসে। ১৩শ শতকের শুরুতে এই এলাকা মুসলিম শাসকদের হাতে যায়। তারপরও সেন বংশের নৃপতিরা সামন্তপ্রধান হিসাবে প্রায় ১০০ বছর শাসনকার্য চালায়। এরপর অচ্যুত সেনের আচরণে রাগান্বিত হয়ে গৌড়ের বাহাদুর শাহ (?-১৫৩৭) সেনদের বিতাড়িত করেন।[৩] ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বগুড়া ৭ নং সেক্টরের অধীনে ছিল।

মহাস্থান :
মহাস্থানগড় বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন পুরাকীর্তি। প্রসিদ্ধ এই নগরী ইতিহাসে পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর নামেও পরিচিত ছিল।[১][২][৩] এক সময় মহাস্থানগড় বাংলার রাজধানী ছিল। যিশু খ্রিষ্টের জন্মেরও আগে অর্থাৎ প্রায় আড়াই হাজার বছর পূর্বে এখানে সভ্য জনপদ গড়ে উঠেছিল প্রত্নতাত্ত্বিক ভাবেই তার প্রমাণ মিলেছে। ২০১৬ সালে এটি সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষণা হয়।[৪][৫]
প্রাচীর বেষ্টিত এই নগরীর ভেতর রয়েছে বিভিন্ন আমলের প্রত্নতাত্ত্বিক নিদর্শন। কয়েক শতাব্দী পর্যন্ত এ স্থান মৌর্য, গুপ্ত, পাল, সেন শাসকবর্গের প্রাদেশিক রাজধানী ও পরবর্তীকালে হিন্দু সামন্ত রাজাদের রাজধানী ছিল। তৃতীয় খ্রিষ্টপূর্বাব্দ থেকে পঞ্চদশ খ্রিষ্টাব্দ পর্যন্ত অসংখ্য হিন্দু রাজা ও অন্যান্য ধর্মের রাজারা রাজত্ব করেন। মহাস্থানগড়ের অবস্থান বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় ।[৩] বগুড়া শহর থেকে প্রায় ১৩ কি.মি. উত্তরে করতোয়া নদীর পশ্চিম তীরে গেলে এই শহরের ধ্বংসাবশেষ দেখা যায়৷
ইতিহাস : বিখ্যাত চীনা পরিব্রাজক হিউয়েন সাঙ ৬৩৯ থেকে ৬৪৫ খ্রিষ্টাব্দের মধ্যবর্তী সময়ে পুন্ড্রনগরে এসেছিলেন। ভ্রমণের ধারাবিবরণীতে তিনি তখনকার প্রকৃতি ও জীবনযাত্রার উল্লেখ করে বর্ণনা দেন। বৌদ্ধ শিক্ষার জন্য প্রসিদ্ধ হওয়ায় চীন ও তিব্বত থেকে ভিক্ষুরা তখন মহাস্থানগড়ে আসতেন লেখাপড়া করতে৷ এরপর তারা বেরিয়ে পড়তেন দক্ষিণ ও পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে। সেখানে গিয়ে তারা বৌদ্ধ ধর্মের শিক্ষার বিস্তার ঘটাতেন৷[৬]

সেন বংশের শেষ রাজা লক্ষ্মণসেন (১০৮২-১১২৫) যখন গৌড়ের রাজা ছিলেন তখন এই গড় অরক্ষিত ছিল। মহাস্থানের রাজা ছিলেন নল যার বিরোধ লেগে থাকত তার ভাই নীল এর সাথে। এসময় ভারতের দাক্ষিণাত্যের শ্রীক্ষেত্র নামক স্থান থেকে এক অভিশপ্ত ব্রাহ্মণ এখানে আসেন। তিনি রাজা পরশুরাম । এই রাজা পরশুরাম রাম নামে ও পরিচিত ছিলেন

ইসলাম ধর্ম প্রতিষ্ঠা করতে আসেন ফকির বেশি দরবেশ হযরত শাহ সুলতান মাহমুদ বলখী (র:) এবং তার শীষ্য। ধর্ম প্রচারক শাহ্ সুলতান বলখী সম্পর্কে রয়েছে আশ্চর্য কিংবদন্তি।[৭] কথিত আছে, তিনি মহাস্থানগড় অর্থাৎ প্রাচীন পুন্ড্রনগরে প্রবেশ করার সময় করতোয়া নদী পার হয়েছিলেন একটা বিশাল মাছের আকৃতির নৌকার পিঠে চড়ে। মহাস্থানগড় পৌছে তিনি ইসলামের দাওয়াত দিতে থাকেন, প্রথমে রাজা পরশুরামের সেনাপ্রধান, মন্ত্রি এবং কিছু সাধারণ মানুষ ইসলামের বার্তা গ্রহণ করে মুসলিম হয়।[৮][৯] এভাবে পুন্ড্রবর্ধনের মানুষ হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করতে থাকলে রাজা পরশুরামের সাথে শাহ সুলতানের বিরোধ হয়।[৭]

প্রাচীর বেষ্টিত এই নগরীর ভেতর রয়েছে বিভিন্ন আমলের প্রত্নতাত্ত্বিক নিদর্শন। কয়েক শতাব্দী পর্যন্ত এ স্থান মৌর্য, গুপ্ত, পাল, সেন শাসকবর্গের প্রাদেশিক রাজধানী ও পরবর্তীকালে হিন্দু সামন্ত রাজাদের রাজধানী ছিল। তৃতীয় খ্রিষ্টপূর্বাব্দ থেকে পঞ্চদশ খ্রিষ্টাব্দ পর্যন্ত অসংখ্য হিন্দু রাজা ও অন্যান্য ধর্মের রাজারা রাজত্ব করেন। মহাস্থানগড়ের অবস্থান বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় ।[৩] বগুড়া শহর থেকে প্রায় ১৩ কি.মি. উত্তরে করতোয়া নদীর পশ্চিম তীরে গেলে এই শহরের ধ্বংসাবশেষ দেখা যায়৷।

ইতিহাস :
মহাস্থানগড় একটি প্রাচীনতম প্রত্নতাত্ত্বিক নগরী। খ্রিষ্টপূর্ব ৭০০ অব্দে এটি প্রাচীন রাজধানী ছিল।

বিখ্যাত চীনা পরিব্রাজক ৬৩৯ থেকে ৬৪৫ খ্রিষ্টাব্দের মধ্যবর্তী সময়ে পুন্ড্রনগরে এসেছিলেন। ভ্রমণের ধারাবিবরণীতে তিনি তখনকার প্রকৃতি ও জীবনযাত্রার উল্লেখ করে বর্ণনা দেন। বৌদ্ধ শিক্ষার জন্য প্রসিদ্ধ হওয়ায় ও থেকে ভিক্ষুরা তখন মহাস্থানগড়ে আসতেন লেখাপড়া করতে৷ এরপর তারা বেরিয়ে পড়তেন ও পূর্ব বিভিন্ন দেশে। সেখানে গিয়ে তারা শিক্ষার বিস্তার ঘটাতেন৷[বংশের শেষ রাজা যখন রাজা ছিলেন তখন এই অরক্ষিত ছিল। মহাস্থানের রাজা ছিলেন নল যার বিরোধ লেগে থাকত তার ভাই নীল এর সাথে। এ সময় নামক স্থান থেকে এক অভিশপ্ত এখানে আসেন। তিনি রাজা পরশুরাম । এই রাজা পরশুরাম রাম নামে ও পরিচিত ছিলেন। ইসলাম ধর্ম প্রতিষ্ঠা করতে আসেন ফকির বেশি দরবেশ এবং তার শীষ্য। ধর্ম প্রচারক শাহ্ সুলতান বলখী সম্পর্কে রয়েছে আশ্চর্য কিংবদন্তি। কথিত আছে, তিনি মহাস্থানগড় অর্থাৎ প্রাচীন পুন্ড্রনগরে প্রবেশ করার সময় পার হয়েছিলেন একটা বিশাল মাছের আকৃতির নৌকার পিঠে চড়ে। মহাস্থানগড় পৌছে তিনি ইসলামের দাওয়াত দিতে থাকেন, প্রথমে রাজা পরশুরামের সেনাপ্রধান, মন্ত্রি এবং কিছু সাধারণ মানুষ ইসলামের বার্তা গ্রহণ করে মুসলিম হয়।]এভাবে পুন্ড্রবর্ধনের মানুষ হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করতে থাকলে রাজা পরশুরামের সাথে শাহ সুলতানের বিরোধ হয়।[৭]

[[গোকুল মেধ|গোকুল মেধ (বেহুলার বাসরঘর)
ভাসু বিহার
শীলাদেবীর ঘাট
গোবিন্দভিটা
সারিয়াকান্দি (প্রেম যমুনার ঘাট)
রাজা পরশুরামের বাড়ি
জীয়ত কুণ্ড
শাহ সুলতান বলখি (রহ.) এর মাজার
মহাস্থানগড় যাদুঘর
যোগীর ভবণ
‍‍‌ বিহার
ভীমের জাঙ্গাল
খেরুয়া মসজিদ
নবাব বাড়ী (সাবেক নীল কুঠির)
বিজয়াঙ্গন যাদুঘর, বগুড়া সেনানিবাস, শাজাহানপুর (মুক্তিযুদ্ধভিত্তিক)
শহীদ চান্দু ক্রিকেট স্টেডিয়াম,
পল্লী উন্নয়ন একাডেমী, শেরপুর,
বাংলাদেশ মশলা গবেষণা কেন্দ্র, শিবগঞ্জ,
মম-ইন, ঠেঙ্গামারা, বগুড়া সদর
হোটেল নাজ গার্ডেন, ছিলিমপুর, বগুড়া সদর
পর্যটন মোটেল, বনানী, বগুড়া সদর
হোটেল সিয়েস্টা, বগুড়া সদর
ওয়ান্ডারল্যান্ড পার্ক, বগুড়া সদর
মম-ইন ইকো পার্ক, ঠেঙ্গামারা, বগুড়া সদর
রানার প্লাজা (শপিংমল), বগুড়া সদর।
পৌরপার্ক [সাতমাথা,বগুড়া]


দর্শনীয় স্থান :
মহাস্থান গড় বাংলাদেশের অন্যতম একটি প্রাচীন পর্যটন কেন্দ্র। এখানে বহু দর্শনীয় স্থান রয়েছে। ২০১৬ সালে দক্ষিণ এশিয়ার সাংস্কৃতিক রাজধানী হিসাবে মহাস্থানগড়ে নানা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে

দর্শকদের জন্য জ্ঞাতব্য :
মহাস্থানগড় বগুড়া থেকে ১৩ কিলোমিটার উত্তরে বগুড়া-ঢাকা বিশ্বরোডের পাশে অবস্থিত। পাশেই করতোয়া নদীর একটি ক্ষীণকায় স্রোতধারা প্রবহমান। রাস্তাটি জাহাহঘাটা ও জাদুঘর অবধি গিয়েছে। ঢাকা থেকে সরাসরি যাওয়ার বাস রয়েছে এবং যমুনা নদীর উপর বঙ্গবন্ধু যমুনা সেতুর উপর দিয়ে যেতে প্রায় সাড়ে চার ঘণ্টা সময় লাগে।[১৪] ভাড়া গাড়িতে ভ্রমণ করলে একই পথে পুনরায় চলে আসা যায়, অথবা কেউ চাইলে সেখান থেকে নওগার পাহাড়পুরে সোমপুর মহাবিহার পরিদর্শনে যেতে পারেন।

মাজার শরীফ :
অনেক ঐতিহাসিক এবং স্থানীয় লোকের মতে এটি হযরত শাহ সুলতান মাহমুদ বলখী (র:) এর মাজার। মহাস্থান বাস স্ট্যান্ড থেকে কিছুটা পশ্চিমে এ মাজার শরীফ অবস্থিত। শাহ সুলাতান বলখী (র:) ১৪শ শতাব্দির একজন ইসলাম ধর্ম প্রচারক ছিলেন।[৭] কথিত আছে মাছ আকৃতির নৌকাতে করে তিনি তার শীষ্যদের নিয়ে বরেন্দ্র ভূমিতে আসেন। সেখান থেকে তার নাম এসেছে মাহিসাওয়ার (মাছের পিঠে করে আগমণকারী) এবং তিনি বল্লখ রাজ্যের রাজার পুত্র ছিলেন বিধায় তাকে শাহ সুলতান বলখী ও বলা হয়।
১৬৮০ খ্রিষ্টাব্দে সম্রাট আওরঙ্গজেব সৈয়দ রেজা, সৈয়দ তাহির, সৈয়দ আব্দুর রাহ্মান (তিন ভাই) কে এই মাজারকে জামিনদার দেখাশোনার দায়িত্ব প্রদান করেন। স্থানীয় লোকজন শাহ সুলতান মাহিসওয়ারকে খুব শ্রদ্ধা করে। ধর্মপ্রান হাজারো মুসলমান তাদের নানা সমস্যার সমাধান ও মানত করতে এই মাজারে আসেন।

জাদুঘর :
থেকে ৭ কিলোমিটার উত্তরে এবং মহাস্থানগড় থেকে সামান্য উত্তরে ঠিক বিপরীত দিকে অবস্থিত এই জাদুঘরটি প্রতিষ্ঠিত হয় ১৯৬৭ সালে। প্রথম দিকে ৩ একর জায়গার উপর জাদুঘরের মূল অংশটি থাকলে নানা সময়ে সম্প্রসারিত হয়ে বর্তমানে এর পরিধি দাঁড়িয়েছে প্রায় ১০ একরে।

মহাস্থান গড় খননের ফলে ও অন্যান্য রাজবংশের হাজার বছরের পুরানো অসংখ্য স্মৃতিচিহ্ন বিভিন্ন মূল্যবান ধাতব পদার্থ, পোড়ামাটির তৈরি মূর্তি, কালো পাথরের মূর্তি, বেলে পাথরের মূর্তি, মাটি দিয়ে তৈরি খোদাই করা ইট, স্বর্ণবস্তু, বিভিন্ন শিলালিপি, আত্মরক্ষার জন্য ধারালো অস্ত্র, নিত্যপ্রয়োজনীয় তৈজসপত্র ও নানা ধরনের প্রাচীন অলংকারসহ ইত্যাদি সামগ্রী পাওয়া গেছে যা মহাস্থানগড়ের উত্তরে অবস্থিত সংরক্ষিত আছে। মহাস্থান গড় ছাড়াও আরও বিভিন্ন স্থানের নিদর্শন এখানে সংরক্ষিত আছে।[১৫]

খোদার পাথর ভিটা :
খোদার পাথর ভিটা মাজারের পূর্বে পাহারে অবস্থিত। আয়তাকার এই বৌদ্ধ মন্দিরটি ছিল পূর্বাভিমুখী। এটি দীর্ঘাকার এবং চৌকাণাকৃতির মর্সণ পাথর যা সাধারণত প্রকৃতিতে পাওয়া যায় না। ধারণা করা হয়, রাজা এটি সংগ্রহ করে মসৃণ করে বলী দেয়ার কাজে ব্যবহার করতেন। হিন্দু রমণীগণ এ পাথর ও দিয়ে করাতো। এখনো কেউ কেউ নগ্ন পায়ে এই চৌকাঠটিতে দুধ ঢেলে ভক্তি নিবেদন করেন।
এই ভিটার ধ্বংসাবশেষ প্রথম দিকের (আনুমানিক খ্রিস্টীয় আট শতক) বলে জানা গেছে। ১৯৭০ সালে এ ঢিবি বা ভিটাতে খননকার্য করে একটি মন্দির এবং তার সাথে ছোটখাটো কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া যায়। এই ঢিবির উপরিভাগে পাথরের একটি বিশাল চৌকাঠ পাওয়া যায় এবং এ থেকেই স্থানীয় জনগণ ঢিবির এমন অদ্ভুত নামকরণ করেছে। এখানে খননকার্যের ফলে প্রাপ্ত খোদাইকৃত প্রস্তর খন্ডগুলির মধ্যে একই সারিতে আসীন অবস্থায় তিনটি বৌদ্ধমূর্তি পাওয়া গিয়েছিল। যা বর্তমানে রক্ষিত আছে। এখনও মাটির নিচে চাপা পড়া অবস্থায় আছে প্রত্নস্থলটির কাঠামোর ধংসাবশেষ। শুধু বিশাল চৌকাঠটি এখানে দেখা যায়।

মানকালীর ঢিবি :
আজীবক ধর্ম প্রচারক মোক্ষালি গোসালের নির্মিত হয় এই মন্দির। এটি মহাস্থানগড়ের মজা পুকুরের পূর্ব পারে অবস্থিত। ১৯৬৫-৬৬ সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্বাবধানে এখানে খননকাজ শরু হয় ও শেষ পর্যন্ত সুলতানী আমলের একটি মসজিদের ধ্বংসাবশেষসহ বেশ কিছু ছোট ছোট প্রত্নতাত্ত্বিক বস্তু আবিষ্কার করা হয়। মসজিদটির আয়তন ২৬.২১ থেকে ১৪.৫৪ মিটার। খনন কাজ চলার সময় মসজিদের নিচে একটি মন্দিরেরও কিছু ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছিল। মসজিদটিতে কোন শিলালিপি পাওয়া যায়নি তবে মসজিদের অবকাঠামো দেখে প্রত্নতত্ত্ববিদগণ ধারণা করেন এটি খুব সম্ভবত মুঘল আমলের পূর্বেই নির্মাণ করা হয়েছিল। কিংবদন্তী অনুসারে, এই স্থানে প্রথমে একটি মন্দির নির্মাণ করেন রাজা মানসিংহ ও তার ভাই তানসিংহ। অন্যান্য কিংবদন্তী অনুসারে, এখানে মসজিদটি নির্মাণ করেছিলেন ঘোড়াঘাটের জমিদারগণ। এছাড়াও এখানে পাওয়া জৈন প্রতিমা দেখে অনেকেই মনে করেন পূর্বে জৈন ধর্মগুরুদের আবাসস্থল ছিলো স্থানটি।

বৈরাগীর ভিটা :
মহাস্থানগড় এর উত্তর-পূর্ব কোনে রাজা পরশুরামের বাড়ি হতে প্রায় ২০০ গজ দূরে অবস্থিত। এই স্তূপটির আয়তন ৩০০*২৫০ ফুট।

স্কন্ধের ধাপ :
এটি একটি মন্দিরের ধ্বংসাবশেষ। মহাস্থানগড় থেকে প্রায় ৩ কিলোমিটার দক্ষিণে পাকা সড়কের প্রায় ৫০ মিটার পুবে একটি জলাশয়ের পাশে এই ধাপ অবস্থিত। খ্রিষ্টীয় সাত শতকে কলহন নামে পণ্ডিতের রাজতরঙ্গিনী গ্রন্থে পুণ্ড্রনগরে একটি কার্তিকের মন্দির ছিল বলে জানা যায়। ধরনা করা হয় স্কন্দের ধাপের এই মন্দিরটি হল কার্তিকের মন্দির। উৎখনন করার কারণে ঢিবির অনেক ক্ষতি সাধিত হয়েছে।

মঙ্গলকোট স্তুপ :
মহাস্থান গড় হতে ১ কি:মি: পশ্চিমে অবস্থিত।

ট্যাংরা বৌদ্ধ স্তুপ :
প্রায় ৪৫ ফিট উচ্চতা বিশিষ্ট এই স্তুপ ট্যাংরা নামক স্থানে অবস্থিত।

বিহার ধাপ :
মহাস্থানগড় হতে ৬ কি:মি: উত্তর পশ্চিম অবস্থিত। স্তুপটি ৭০০*৬০০ ফুট আয়তন।

ভাসু বিহার :বিহার
মহাস্থানগড় হতে ৭ কি:মি: উত্তর পশ্চিমে এবং বৌদ্ধ বিহার হতে ২ কি:মি: উত্তরে অবস্থিত।

ভিমের জঙ্গল :
মহাস্থানগড় এর তিন দিক পরিবেষ্টিত এবং অসংখ্য কালোত্তীর্ণ ঐতিহাসিক স্থাপনা সমৃদ্ধ এই ভিমের জঙ্গল।

কালীদহ সাগর :
গড়ের পশ্চিম অংশে রয়েছে ঐতিহাসিক কালীদহ সাগর এবংগড়ের পশ্চিম অংশে রয়েছে ঐতিহাসিক এবং কালীদহ সাগর সংলগ্ন ঐতিহাসিক গড় জড়িপা নামক একটি মাটির দুর্গ রয়েছে। প্রাচীন এই কালীদহ সাগরে প্রতিবছরের মার্চ মাসে হিন্দু ধর্মালম্বীদের রারুন্নী স্নান অনুষ্ঠিত হয়। স্নান শেষে পুণ্যার্থীগণ সাগরপাড়ে গঙ্গাপূজা ও সংকীর্তন অনুষ্ঠানের আয়োজন করেন।

শীলাদেবীর ঘাট :
গড়ের পূর্বপাশে রয়েছে এর তীরে শীলাদেবী ছিলেন বোন। এখানে প্রতি বছর স্নান হয় এবং একদিনের একটি মেলা বসে।

জিয়ৎ কুন্ড :
এই ঘাটের পশ্চিমে নামে একটি বড় কুপ রয়েছে, যা বাংলাদেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন।[কথিত আছে এই কুপের পানি পান করে পরশুরামের আহত সৈন্যরা সুস্থ হয়ে যেত। যদিও এর কোন ঐতিহাসিক ভিত্তি পাওয়া যায়নি।

বেহুলার বাসর ঘর :
মহাস্থানগড় বাস স্ট্যান্ড থেকে প্রায় ২কি.মি দক্ষিণ পশ্চিমে একটি স্তম্ভ রয়েছে যা সম্রাট নির্মাণ করেছিলেন বলে মনে করা হয়। স্তম্ভের উচ্চতা প্রায় ৪৫ ফুট। স্তম্ভের পূর্বার্ধে রয়েছে ২৪ কোন বিশিষ্ট চৌবাচ্চা সদৃশ একটি গোসল খানা। এটি বাসর ঘর নামেই বেশি পরিচিত।[১৭]

গোবিন্দ ভিটা :গোবিন্দ ভিটা
মহাস্থানগড় জাদুঘরের ঠিক সামনেই গোবিন্দ ভিটা অবস্থিত। গোবিন্দ ভিটা শব্দের অর্থ গোবিন্দ (হিন্দু দেবতা) তথা বিষ্ণুর আবাস। এ ভিটা একটি খননকৃত প্রত্নস্থল, ১৯২৮-২৯ সালে খনন করে গোবিন্দ ভিটায় দুর্গ প্রাসাদ এলাকার বাইরে উত্তর দিকে অবস্থিত। কিন্তু বৈষ্ণব ধর্মের কোনো নিদর্শন এ স্থানে পাওয়া যায়নি। তবুও প্রত্নস্থলটি স্থানীয়ভাবে গোবিন্দ ভিটা নামে পরিচিত।

পরশুরামের প্রাসাদ :
পরশুরামের প্রাসাদ ঐতিহাসিক মহাস্থানগড়ের সীমানা প্রাচীর বেষ্টনীর ভিতরে যেসব প্রাচীন সভ্যতার নিদর্শন আবিষ্কৃত হয়েছে তার মধ্যে অন্যতম। স্থানীয়ভাবে এটি তথাকথিত হিন্দু নৃপতি পশুরামের প্যালেস নামে পরিচিত।


শিক্ষা :
বগুড়া জেলার উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো: পুণ্ড্র ইউনিভার্সিটি সাইন্স এন্ড টেকনোলজি, হামদর্দ ইউনানী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, সরকারী মুস্তাফাবিয়া আলিয়া মাদ্রাসা, সৈয়দ আহম্মেদ কলেজ, বগুড়া জেলা স্কুল, বগুড়া পাবলিক স্কুল এন্ড কলেজ, বগুড়া ক্যান্টমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বগুড়া সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ, বিয়াম মডেল স্কুল এন্ড কলেজ, বগুড়া সরকারি শাহ সুলতান কলেজ, বগুড়া সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া কলেজ, বগুড়া পলিটকনিক ইনস্টটিটিউড, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, টিএমএসএস মেডিকেল কলেজ ,মহাস্থান মাহিসাওয়ার ডিগ্রী কলেজ, সুবিধা বঞ্চিত ও ছিন্নমূল পথশিশুদের নৈতিক শিক্ষালয়-"আমিনা বেগম মেমোরিয়াল একাডেমী" ভি টি টি আই পলিটেকনিক,ওও ইত্যাদি।

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব :
জিয়াউর রহমান, বীর উত্তম (১৯৩৫-১৯৮১) - স্বাধীনতাপত্র পাঠক ও সাবেক রাষ্ট্রপতি
প্রফুল্ল চাকী (১৮৮৮-১৯০৮) - ব্রিটিশ বিরোধী আন্দলনের নেতা
মোহাম্মদ আলী বগুড়া (মৃত্যুঃ ১৯৬৯) - কূটনীতিক এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী
খাদেমুল বাশার, বীর উত্তম (১৯৩৫-১৯৭৬) - মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার এবং বিমান বাহিনীর সবেক প্রধান
ফরিদুর রেজা সাগর মিডিয়া পরিচালক
এস এম ফারুক - সাবেক সাংসদ
আখতারুজ্জামান ইলিয়াস (১৯৪৩-১৯৯৭) - সাহিত্যিক ও গল্পকার
গাজীউল হক (১৯২৯-২০০৯) - ভাষা সৈনিক
এম. আর. আখতার মুকুল (১৯২৯-২০০৪) - লেখক এবং সাংবাদিক
মনোজ দাশগুপ্ত (১৯৪৯-১৯৯৭) - কবি ও লেখক
মুশফিকুর রহিম - বাংলাদেশ জাতীয় ক্রিকেট টেস্ট দলের সাবেক অধিনায়ক
রোমেনা আফাজ - সাহিত্যিক
শফিউল ইসলাম সুহাস - একজন বাংলাদেশী ক্রিকেটার
এনামুল হক - (একুশে পদক ২০১৪, স্বাধীনতা পদক ২০১৭)
অপু বিশ্বাস - বাংলাদেশের অভিনয় শিল্পী ( নাইকা)
ডন হোক - বাংলাদেশের অভিনয় শিল্পী (ভিলেন)
তারেক রহমান - বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি।
মাহমুদুর রহমান মান্না - নাগরিক ঐক্যের আহবায়ক
তৌহিদ হৃদয় (অনূর্ধ্ব - ১৯ ক্রিকেটার)

শিবগঞ্জ উপজেলা :
শিবগঞ্জ বাংলাদেশের বগুড়া জেলার অন্তর্গত একটি উপজেলা। প্রাচীন পুন্ড্র জনপদের রাজধানী ছিল পুন্ড্রনগর (বর্তমান নাম মহাস্থানগড়) এই উপজেলাতেই অবস্থিত।পুর্বে শিবগঞ্জ উপজেলা ছিল হিন্দু অধ্যুষিত এলাকা। সে সময় এ এলাকায় হিন্দুদের পুজাপার্বনের জন্য অসংখ্য শিবমন্দির ছিল। শিবমন্দিরকে কেন্দ্র করে বন্দর-গঞ্জ গড়ে উঠে। যার ফলশ্রূতিতে পরবর্তীতে এ উপজেলার নাম হয় শিবগঞ্জ। এ উপজেলা গঠিত হয় ১৯৮৩ সালের ২৪ মার্চ।

১৯৭১ সালের ৪ এপ্রিল পাকবাহিনী ময়দানহাটার এক পরিবারের ১৬ জন সদস্যকে হত্যা করে। এছাড়া পাঁচপীর সরলপুর গ্রামে পাকবাহিনী ও মুক্তিযোদ্ধাদের মধ্যে সম্মুখ লড়াইয়ে একজন মুক্তিযোদ্ধা শহীদ হন।

অবস্থান :
এটি বগুড়া শহর থেকে উত্তর পশ্চিম দিকে অবস্থিত। এর মোট আয়তন প্রায় ৩১৫.৩৩ বর্গ কিলোমিটার। এ উপজেলার উত্তরে গাইবান্ধা জেলা, দক্ষিণে বগুড়া সদর উপজেলা ও কাহালু উপজেলা ও দুপচাঁচিয়া উপজেলা, পূর্বে সোনাতলা উপজেলা ও গাবতলী উপজেলা এবং পশ্চিমে কালাই উপজেলা ও ক্ষেতলাল উপজেলা। বগুড়া জেলা শহর হতে ১৯ কিমিঃ উত্তরে গাংনই নদীর তীরে অবস্থিত। অবশ্য শিবগঞ্জ মূল করতোয়া নদীর তীরে অবস্থিত।

অর্থনীতি :
শিবগঞ্জের অর্থনীতি মূলত কৃষি নির্ভর। এখানে প্রচুর ধান ও আলু চাষ হয়। অন্যান্য ফসলের মধ্য রয়েছে ভুট্টা, গম, কলা,পাট ইত্যাদিসহ নানান দেশী-বিদেশি শাক সবজি। এছাড়া এখানে প্রচুর মাছ চাষ হয়।

শিক্ষা :
শিক্ষার হার ৬৫% (পুরুষ ৬৮% মহিলা ৬২%)। এ উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে ১৫৭ টি, উচ্চ বিদ্যালয়ের সংখ্যা ৪৪ টি, আলিম, ফাজিল ও কামিল মাদ্রাসা আছে ২৭ টি এবং কলেজ আছে ১০ টি। সাদুরিয়া রাহমানিয়া আলিম মাদ্রাসা উপজেলার অন্যতম একটি পুরাতন মাদ্রাসা।

Admin : Roman Islam

https://m.facebook.com/romanislam482

Address

Mohasthan
Shibganj
5810

Alerts

Be the first to know and let us send you an email when Mohasthan, Shibganj, Bogura posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Museum

Send a message to Mohasthan, Shibganj, Bogura:

Share

Category

মহাস্থান, শিবগঞ্জ, বগুড়া

মহাস্থানগড়

মহাস্থানগড় বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন পুরাকীর্তি। প্রসিদ্ধ এই নগরী ইতিহাসে পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর নামেও পরিচিত ছিল।[১][২][৩] এক সময় মহাস্থানগড় বাংলার রাজধানী ছিল। যিশু খ্রিষ্টের জন্মেরও আগে অর্থাৎ প্রায় আড়াই হাজার বছর পূর্বে এখানে সভ্য জনপদ গড়ে উঠেছিল প্রত্নতাত্ত্বিক ভাবেই তার প্রমাণ মিলেছে। ২০১৬ সালে এটি সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষণা হয়।[৪][৫]

প্রাচীর বেষ্টিত এই নগরীর ভেতর রয়েছে বিভিন্ন আমলের প্রত্নতাত্ত্বিক নিদর্শন। কয়েক শতাব্দী পর্যন্ত এ স্থান পরাক্রমশালী মৌর্য, গুপ্ত, পাল ও সেন শাসকবর্গের প্রাদেশিক রাজধানী ও পরবর্তীকালে হিন্দু সামন্ত রাজাদের রাজধানী ছিল। তৃতীয় খ্রিষ্টপূর্বাব্দ থেকে পঞ্চদশ খ্রিষ্টাব্দ পর্যন্ত অসংখ্য হিন্দু রাজা ও অন্যান্য ধর্মের রাজারা রাজত্ব করেন। মহাস্থানগড়ের অবস্থান বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় ।[৩] বগুড়া শহর থেকে প্রায় ১৩ কি.মি. উত্তরে করতোয়া নদীর পশ্চিম তীরে গেলে এই শহরের ধ্বংসাবশেষ দেখা যায়৷।

শিবগঞ্জ উপজেলা