16/05/2026
১৫ মে ২০২৬
বরেন্দ্র গবেষণা জাদুঘর, বাংলাদেশ সোশিও-কালচারাল ফোরাম (BSCF) এবং BSCF ইয়ুথ নেটওয়ার্কের যৌথ উদ্যোগে আয়োজিত “হেরিটেজ হাইকিং” কর্মসূচির সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র গবেষণা জাদুঘরের পরিচালক প্রফেসর ড. কাজী মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র গবেষণা জাদুঘরের ডেপুটি লাইব্রেরিয়ান মো: আসলাম রেজা এবং প্রথম আলো পত্রিকার জেলা প্রতিনিধি আবুল কালাম মোহাম্মদ আজাদ। এছাড়াও অনুষ্ঠানে জুরি বোর্ডের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন BSCF-এর প্রধান নির্বাহী কর্মকর্তা নিলয় সাহা।
উক্ত অনুষ্ঠানে প্রতিযোগীদের মাঝে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়, যা অংশগ্রহণকারীদের উৎসাহ ও অনুপ্রেরণা জোগাবে ভবিষ্যতে ঐতিহ্য সংরক্ষণ ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত হতে।
--------------------------
May 15, 2026
The Varendra Research Museum, in collaboration with the Bangladesh Socio-Cultural Forum (BSCF) and the BSCF Youth Network, organized the closing ceremony of the “Heritage Hiking” program.
The event was graced by Professor Dr. Kazi Mostafizur Rahman, Director of the Varendra Research Museum, as the Chief Guest. Special Guests included Mr. Aslam Reza, Deputy Librarian of the museum, and Abul Kalam Mohammad Azad, District Correspondent of Prothom Alo. Members of the jury board were also present at the ceremony.
The program was presided over by Niloy Saha, Chief Executive Officer of BSCF.
During the ceremony, prizes and certificates were distributed among the participants, encouraging them to remain actively engaged in heritage preservation and cultural activities in the future.