নবীগঞ্জের অতীত বর্তমান

নবীগঞ্জের অতীত বর্তমান Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from নবীগঞ্জের অতীত বর্তমান, History Museum, Ghulduba, Nabiganj.

আলহামদুলিল্লাহ, ওয়াস্ সালাতু ওয়াস্ সালামু আলা রাসূলিল্লাহ । আম্মাবাদ !

“নবীগঞ্জের অতীত-বর্তমান” পেজ অধুনা প্রতিষ্ঠিত ইতিহাস ঐতিহ্য বিষয়ক এক নিঃস্বার্থ প্রচার প্রয়াস । স্থানীয় কৃষ্টি-কালচার সংরক্ষণ ও প্রচারে আমরা বিশেষভাবে আগ্রহী । মহান রব আমাদেরকে কবুল করুন। আমীন

আমার হাদি !...........আহকারুল ইবাদ প্রিয় হাদি আমারএখন কাঁদি না আরঅশ্রু শুকালো বারুদেফাটবে অচিরে নিনাদেসুবাস ছড়াল চারি দি...
16/07/2026

আমার হাদি !...........আহকারুল ইবাদ

প্রিয় হাদি আমার
এখন কাঁদি না আর

অশ্রু শুকালো বারুদে
ফাটবে অচিরে নিনাদে

সুবাস ছড়াল চারি দিশায়
মেতেছি সহসা হাদি নেশায় !

#ওসমান_হাদি #হাদি #হাদিয়ান #সীমান্ত_শরিফ

02/06/2026
সেভ করে রাখুন কাজে লাগবে। পুরাতন দলিলে ব্যবহৃত ১০০টি শব্দের অর্থের তালিকা খুবই গুরুত্বপূর্ণ বিষয়:পুরাতন দলিলে ব্যবহৃত অন...
11/06/2025

সেভ করে রাখুন কাজে লাগবে। পুরাতন দলিলে ব্যবহৃত ১০০টি শব্দের অর্থের তালিকা খুবই গুরুত্বপূর্ণ বিষয়:

পুরাতন দলিলে ব্যবহৃত অনেক শব্দের সংক্ষিপ্ত রূপ রয়েছে। কিছু শব্দ খুব কম ব্যবহৃত হয়। যারা পুরাতন দলিলের শব্দের অর্থ বোঝেন না, তাদের জন্য বিস্তারিত ব্যাখ্যা নিচে দেওয়া হলো —

১) মৌজা: গ্রাম
২) জে.এল. নং: মৌজা নম্বর/গ্রামের নম্বর
৩) ফর্দ: দলিলের পাতা
৪) খং: খতিয়ান
৫) সাবেক: আগের/পূর্বের
৬) হাল: বর্তমান
৭) বং: বাহক (যিনি নিরক্ষর ব্যক্তির নাম লেখেন)
৮) নিং: নিরক্ষর
৯) গং: অন্যান্য অংশীদার
১০) সাং: সাকিন/গ্রাম
১১) তঞ্চকতা: প্রতারণা
১২) সনাক্তকারী: বিক্রেতাকে চিনেন এমন ব্যক্তি
১৩) এজমালি: যৌথ
১৪) মুসাবিদা: দলিল লেখক
১৫) পর্চা: প্রাথমিক খতিয়ানের নকল
১৬) বাস্তু: বসতভিটা
১৭) বাটোয়ারা: সম্পত্তির বণ্টন
১৮) বায়া: বিক্রেতা
১৯) মং: মোট
২০) মবলক: মোট পরিমাণ
২১) এওয়াজ: সমমূল্যের বিনিময়
২২) হিস্যা: অংশ
২৩) একুনে: যোগফল
২৪) জরিপ: ভূমি পরিমাপ
২৫) চৌহদ্দি: সীমানা
২৬) সিট: মানচিত্রের অংশ
২৭) দাখিলা: খাজনার রশিদ
২৮) নক্সা: মানচিত্র
২৯) পিং: পিতা
৩০) জং: স্বামী
৩১) দাগ নং: জমির নম্বর
৩২) স্বজ্ঞানে: নিজের জ্ঞানের ভিত্তিতে
৩৩) সমুদয়: সব কিছু
৩৪) ইয়াদিকৃত: পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে শুরু
৩৫) পত্র মিদং: পত্রের মাধ্যমে
৩৬) বিং: বিস্তারিত
৩৭) দং: দখলকারী
৩৮) পত্তন: সাময়িক বন্দোবস্ত
৩৯) বদলসূত্র: জমি বিনিময়
৪০) মৌকুফ: মাফকৃত
৪১) দিশারী রেখা: দিকনির্দেশক রেখা
৪২) হেবা বিল এওয়াজ: বিনিময়সূত্রে জমি দান
৪৩) বাটা দাগ: বিভক্ত দাগ
৪৪) অধুনা: বর্তমান
৪৫) রোক: নগদ অর্থ
৪৬) ভায়া: বিক্রেতার পূর্বের দলিল
৪৭) দানসূত্র: দানকৃত সম্পত্তি
৪৮) দাখিল-খারিজ: মালিকানা পরিবর্তন
৪৯) তফসিল: সম্পত্তির বিবরণ
৫০) খারিজ: পৃথক খাজনা অনুমোদন
৫১) খতিয়ান: ভূমির রেকর্ড
৫২) এওয়াজসূত্র: বিনিময় সূত্রে পাওয়া সম্পত্তি
৫৩) অছিয়তনামা: উইল/মৃত্যুকালীন নির্দেশ
৫৪) নামজারি: মালিকানা হস্তান্তরের রেকর্ড
৫৫) অধীনস্থ স্বত্ব: নিম্নস্তরের মালিকানা
৫৬) আলামত: মানচিত্রে চিহ্ন
৫৭) আমলনামা: দখলের দলিল
৫৮) আসলি: মূল ভূমি
৫৯) আধি: ফসলের অর্ধেক ভাগ
৬০) ইজারা: নির্দিষ্ট খাজনায় সাময়িক বন্দোবস্ত
৬১) ইন্তেহার: ঘোষণাপত্র
৬২) এস্টেট: জমিদারি সম্পত্তি
৬৩) ওয়াকফ: ধর্মীয় কাজে উৎসর্গকৃত সম্পত্তি
৬৪) কিত্তা: ভূমিখণ্ড
৬৫) কিস্তোয়ার জরিপ: কিত্তা ধরে ভূমি পরিমাপ
৬৬) কায়েম স্বত্ব: চিরস্থায়ী মালিকানা
৬৭) কবুলিয়ত: স্বীকারোক্তি দলিল
৬৮) কান্দা: উচ্চভূমি
৬৯) কিসমত: ভূমির অংশ
৭০) খামার: নিজস্ব দখলীয় ভূমি
৭১) খিরাজ: খাজনা
৭২) খসড়া: প্রাথমিক রেকর্ড
৭৩) গর বন্দোবস্তি: বন্দোবস্তবিহীন জমি
৭৪) গির্ব: বন্ধক
৭৫) জবরদখল: জোরপূর্বক দখল
৭৬) জোত: প্রজাস্বত্ব
৭৭) টেক: নদীর পলি জমে সৃষ্টি ভূমি
৭৮) ঢোল সহরত: ঢোল পিটিয়ে ঘোষণা
৭৯) তহশিল: রাজস্ব এলাকা
৮০) তামাদি: নির্দিষ্ট সময় অতিক্রান্ত
৮১) তফসিল: সম্পত্তির বিবরণ
৮২) নামজারি: মালিকানা হস্তান্তর
৮৩) নথি: রেকর্ড
৮৪) দেবোত্তর: দেবতার নামে উৎসর্গকৃত
৮৫) দখলী স্বত্ব: দখলের ভিত্তিতে মালিকানা
৮৬) দশসালা বন্দোবস্ত: দশ বছরের বন্দোবস্ত
৮৭) দাগ নম্বর: জমির ক্রমিক নম্বর
৮৮) দরবস্ত: সব কিছু
৮৯) দিঘলি: নির্দিষ্ট খাজনা প্রদানকারী
৯০) নক্সা ভাওড়ন: পূর্ব জরিপের মানচিত্র
৯১) নাম খারিজ: পৃথককরণ
৯২) তুদাবন্দি: সীমানা নির্ধারণ
৯৩) তরমিম: সংশোধন
৯৪) তৌজি: চিরস্থায়ী বন্দোবস্ত রেকর্ড
৯৫) দিয়ারা: নদীর পলিতে গঠিত চর
৯৬) ট্রাভার্স: জরিপের রেখা পরিমাপ
৯৭) খাইখন্দক: জলাশয় বা গর্তযুক্ত ভূমি
৯৮) চর: নদীর পলি জমে গঠিত ভূমি
৯৯) চৌহদ্দি: সম্পত্তির সীমানা
১০০) খাস: সরকারি মালিকানাধীন জমি

বিঃদ্রঃ
এই শব্দগুলো পুরাতন দলিল পড়ার সময় আপনাকে দারুণ সহায়তা করবে। সেভ করে রেখে দিন — প্রয়োজনে অমূল্য হয়ে উঠবে।
#জীবন_চক্র

10/06/2025

হবিগঞ্জ জেলার দর্শনীয় স্থানঃ
১। তেলিয়াপাড়া মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ, মাধবপুর।

২। রেমা কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারন্য, চুনারুঘাট।

৩। শাহজীবাজার রাবার বাগান, মাধবপুর।

৪। সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিন (রঃ) এর মাজার, মুড়ারবন্দ, চুনারুঘাট।

৫। সৈয়দ ফতেহ গাজীর (রঃ) মাজার, শাহজীবাজার, মাধবপুর।

৬। বিথঙ্গল আখরা, বানিয়াচং।

৭। উচাইল শংকরপাশা শাহী মসজিদ, হবিগঞ্জ সদর।

৮। সাতছড়ি জাতীয় উদ্যান,চুনারুঘাট।

৯। মাকালকান্দি স্মৃতি সৌধ,কাগাপাশা বানিয়াচং।

১০।সাগরদিঘী,বানিয়াচং।

১১। শেখ ভানু শাহের মাজার,ভাদিকারা,লাখাই।

১২। দয়ানন্দের আশ্রম,বামৈ,লাখাই।

১৩। কৃষ্ণপুর বধ্যভুমি,লাখাই।

১৪। লাখাই ঐতিহাসিক দত্ত বংশের বাড়ী, স্বজনগ্রাম (টাউনশীপ),লাখাই।

১৫। হবিগঞ্জ ইন্ড্রাস্টিয়াল পার্ক।

১৬। দি প্যালেস লাক্সারী রিসোর্ট,পুটিজুরি,বাহুবল

১৭। গ্রীনল্যান্ড পার্ক,চুনারুঘাট।

১৮। বিবিয়ানা গ্যাস ফিল্ড,নবীগঞ্জ।

১৯। রাজা ভগদত্তের উপরাজধানী,সদরঘাট,নবীগঞ্জ।

২০। হযরত শাহ খিজির শাহ দরগাহ শরীফ, গজনাইপুর,নবীগঞ্জ।

২১। আজমিরী বাবার মাজার,আজমিরীগঞ্জ থানার পাশে।

২২। খাজা শাহ ইছাক চিশতির মাজার, আজমিরীগঞ্জ।

২৩। শাহ তাজউদ্দিন কোরেশী-এর মাজার,নবীগঞ্জ।

২৪। শাহ সদরউদ্দিন কোরেশীর মাজার,নবীগঞ্জ।

২৫। সৈয়দ নূর শাহের মাজার,নবীগঞ্জ।

২৬। টঙ্গীটিলার মাজার,নবীগঞ্জ।

২৭। শ্যাম বাউল গোস্বামীর আখড়া,যাত্রাপাশা, বানিয়াচং।

২৮। বাঘাসুরা রাজবাড়ী,মাধবপুর।

২৯। পৈল ললিত গুপ্তের জমিদার বাড়ী,হবিগঞ্জ সদর।

৩০। শাহ বায়োজিদের মাজার, বুল্লা,লাখাই।

৩১। রাসবিহারী বাবুর বাড়ী, মোড়াকরি,লাখাই।

৩২। মশাজানের দিঘী,হবিগঞ্জ সদর।

৩৩। শচীন অঙ্গন ধাম মন্দির,বাহুবল।

৩৪। লাখাই শ্যামবাবুর জমিদার বাড়ী।

৩৫। রাধানন্দ জমিদার বাড়ী,হবিগঞ্জ সদর ।

৩৬। মহাকবি সৈয়দ সুলতান প্রতিষ্টিত সুলতানসী হাবেলী, হবিগঞ্জ সদর।

৩৭। ভবানীপুর যোগেশ সাধুর আশ্রম,লাখাই।

৩৮। বামৈ কাটিয়া বাবার মন্দির অর্থাৎ তারাকিশোর চৌধুরীর মন্দির,লাখাই।

৩৯। হযরত শাহ তাজ উদ্দিন কোরেশী (র:) মাজার, চৌকি বিলপাড়, নবীগঞ্জ।

৪০। শাহ সূফী ক্বারী দরবেশ তোফাইলিয়া তোলা মিয়ার মাজার,জিরুন্ডা,লাখাই।

৪১। রশিদপুর গ্যাস ফিল্ড,বাহুবল।

৪২। হবিগঞ্জ গ্যাস ফিল্ড,শাহজীবাজার,মাধবপুর।

৪৩। বিবির দরগা মসজিদ,বানিয়াচঙ্গ।

৪৪। নেতাজী সুভাষ বসুর পিএস এডভোকেট অনঙ্গ কুমার রায়ের বাড়ী।
স্বজনগ্রাম (রাঢ়হাটি), লাখাই।

৪৫। বানিয়াচং রাজবাড়ী।

৪৬। ফয়জাবাদ বধ্যভুমি, মিরপুর,বাহুবল।

৪৭। নাগুরা ফার্ম,বানিয়াচঙ্গ।

৪৮। লক্ষীবাওড় জলাবন,বানিয়াচং।

৪৯। দেব জমিদার বাড়ী,বাড়াচান্দুরা,
মাধবপুর।

৫০। আলিয়া খাসিয়াপুঞ্জি,বাহুবল।

৫১।সাজু মনির মাজার,ছোটবাকৈর,নবীগঞ্জ।

৫২। বর্ষাকালে লাখাই হাওর।

৫৩। ঘিলাতলী দিঘী,মাধবপুর।

৫৪। জলসুখার জমিদার সতীশ চন্দ্র রায়ের বাড়ী,আজমিরীগঞ্জ।

৫৫। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গৃহশিক্ষক শিবধন বিদ্যার্ণবের বাড়ী,আদাঐর,
মাধবপুর।

৫৬। শাহ শরিয়ত উল্লাহ ফকিরের মাজার,গোপালপুর হালুয়াপাড়া,মাধবপুর

৫৭।গায়েবী গজার মাছের পুকুর,দাউদনগর,
শায়েস্তাগঞ্জ।

৫৮। জমিদার সরোজ বিকাশ চৌধুরীর বাড়ী। সুরমা তেলিয়াপাড়া,
মাধবপুর।

৫৯। বাল্লা স্থলবন্দর,চুনারুঘাট।

৬০। বহরা ও চৌমুনী রাবার ড্যাম,মাধবপুর।

ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন।নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুর রহমান স্যার ইন্তেকাল করেছেন।
20/10/2024

ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন।
নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুর রহমান স্যার ইন্তেকাল করেছেন।

গণহারে, পূজোর ঘরে, ধর্ম বর্ণ নির্বিশেষে; নির্বিচারে, মুখটি ভরে, মোল্লারাও মন্ত্র কষে।"চুক্কা টুপির ঐ হুজুররা থাকবে কেন স...
12/10/2024

গণহারে, পূজোর ঘরে,
ধর্ম বর্ণ নির্বিশেষে;
নির্বিচারে, মুখটি ভরে,
মোল্লারাও মন্ত্র কষে।
"
চুক্কা টুপির ঐ হুজুররা
থাকবে কেন সর্বশেষে
মন্দিরে সে দেয় পাহারা,
দুর্গা-কালি অট্ট হাসে !
"
ধর্ম নিজের, পর্ব সবের !
মুখে এমন বুলি চাষে,
ধর্ম যাদের, পর্ব তাদের;
এই না সত্য ঘটে আসে !
"
সেকারণে কাওয়ালি গায়,
পূজোৎসবের মঞ্চে এসে।
যে যার ধর্ম, সে তার কর্ম;
করুক স্বীয় অভিলাষে।
"
আমার গরু, আমার যবেহ
করবে কি তায় হিন্দু এসে ?
পূজো-পার্বন, রাম ও রাবণ;
মুসলমানরা কেনো পাশে ?

এক নজরে নবীগঞ্জ উপজেলাসাধারণ তথ্যাদিএ উপজেলায় মোট আয়তন                          =       ৪৩৯.৬০ বর্গ কিঃমিঃ।বর্তমান লোক স...
30/08/2024

এক নজরে নবীগঞ্জ উপজেলা

সাধারণ তথ্যাদি

এ উপজেলায় মোট আয়তন = ৪৩৯.৬০ বর্গ কিঃমিঃ।

বর্তমান লোক সংখ্যা = ৩,৪৫,১৭৯ জন।

প্রতি বর্গ কিঃমিঃ লোকসংখ্যার ঘনত্ব = ৮৪ জন।

এ উপজেলায় লোক সংখ্যার = শতকরা ৯৩ ভাগ মুসলমান।

বর্তমান শিক্ষার হার = ৪১ ভাগ।

এ উপজেলার জনগণের মূল পেশা কৃষি হলে ও আর্থ সামাজিক অবস্থার পরিবর্তন এবং ক্ষদ্র শিল্প, ব্যবসা বানিজ্য সম্প্রসারনের কারনে অ-কৃষিজীবির সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তদুপরি কৃষি উপকরণের মূল্য বৃদ্ধি ও প্রাকৃতিক দূর্যোগের কারণে কৃষির প্রতি একটা অনাগ্রহের প্রবনতা লক্ষ্য করা যায়।

নবীগঞ্জ উপজেলার উত্তরে সুনামগঞ্জ জেলার দিরাই ও জগন্নাথপুর উপজেলা এবং সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার অংশ বিশেষ। দক্ষিণে হবিগঞ্জ সদর ও বাহুবল উপজেলা। পূর্বে মৌলভী বাজার জেলার সদর ও শ্রীমঙ্গল উপজেলা এবং সিলেট জেলার বালাগঞ্জ উপজেলার অংশ বিশেষ। পশ্চিমে হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা।

সরকারী মাধ্যমিক বিদ্যালয় : ০১ টি

সরকারী কলেজ : ০১ টি

বেসরকারী কলেজ : ০৪ টি

বেসরকারী মাদ্রাসা : ১৭ টি

বেসরকারী মাধ্যমিক বিদ্যালয় : ১৯ টি

এবতেদায়ী মাদ্রাসা : ০৩ টি

কিন্ডার গার্টেন : ১৭ টি

বেসরকারী রেজিঃ প্রাথমিক বিদ্যালয় : ০৩ টি

জনসংখ্যার ঘনত্ব : ৭৮৫ জন/ বর্গ কিঃ মিঃ

পৌরসভা : ০১ টি।

ইউনিয়ন পরিষদ : ১৩ টি।

গ্রাম : ৩৫৫ টি,

শিক্ষার হার : ৪১%,

হাট বাজার : ২৬ টি,

এনজিও : ২০ টি

নির্বাচনী এলাকা : ২৩৯ হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল)

স্বাস্থ্য সংক্রান্ত

১। ১৩ টি ইউনিয়নে বর্তমানে চালুকৃত ৩৮ টি সি.সির (কমিউনিটি ক্লিনিক) মধ্যে ৩৮ টিই চলমান রয়েছে। ৭/২৪ সেবা প্রদান কার্যক্রম চলমান আছে। এছাড়া চিকিৎসা মূলক সেবার মাধ্যমে পর্যাপ্ত পরিমাণে ঔষধ সরবরাহ করা হচ্ছে এবং স্বাস্থ্য শিক্ষা দেওয়া হচ্ছে। এ কার্যক্রমে জানুয়ারী - ২০১০ ইং হইতে জুন/২০২১ ইং পর্যন্ত ২,৩৯,৭১৬ জনকে সেবা প্রদান করা হইয়াছে। বর্তমানে ০২ টি সিসি নতুন ভাবে নির্মাণের জন্য প্রক্রিয়াধীন রয়েছে।

২। ১৩ টি ইউনিয়নে ১৩ টি মেডিকেল টিম এবং নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ১টি মেডিকেল টিম সার্বক্ষণিক ডায়রিয়া নিয়ন্ত্রণ ও অন্যান্য রোগ বালাই কাজে নিয়োজিত রহিয়াছেন।

ভূমি ও রাজস্ব সংক্রান্ত

ইউনিয়ন ভূমি অফিস : ১৩ টি

পৌর ভূমি অফিস : ০১ টি

হাট-বাজারের সংখ্যা : ২৬ টি

পরিবার পরিকল্পনা

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র : ১২ টি

এম.সি.এইচ. ইউনিট : ১ টি

প্রাণি সম্পদ

উপজেলা পশু চিকিৎসা কেন্দ্র : ০১ টি

পশু ডাক্তারের সংখ্যা : ০৩ জন

গবাদি পশু/ দুগ্দ খামার খামার : ৩২ টি

ছাগলের খামার : ১৫ টি

ভেড়ার খামার : ৫০ টি

ব্রয়লার মুরগীর খামার : ১৪২ টি

লেয়ার মুরগীর খামার : ১২ টি

হাসের খামার : ২১৫ টি
সমবায় সংক্রান্ত

কেন্দ্রীয় সমবায় সমিতি লি: : ০২ টি

পউবো সমিতি : ৮৬ টি

সাধারণ সমবায় সমিতি : ২২০ টি

সূত্রঃ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। লিংক কমেন্টে...!

Address

Ghulduba
Nabiganj
3372

Website

Alerts

Be the first to know and let us send you an email when নবীগঞ্জের অতীত বর্তমান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category