আলো

আলো আসসালামু আলাইকুম
আলো পেইজে আপনাদেরকে স্বাগতম। এটা একটা হ্যান্ড পেইন্টিং প্রোডাক্ট রিলেটেড পেইজ🖌️🎨

শৈশবের এই স্মৃতিগুলোর কথা কি মনে পড়ে আপনাদের???আমার তো অনেক মনে পড়ে আমার শৈশবের সুন্দর দিনগুলির কথা ✨✨N:B Pic from Inter...
02/05/2026

শৈশবের এই স্মৃতিগুলোর কথা কি মনে পড়ে আপনাদের???

আমার তো অনেক মনে পড়ে আমার শৈশবের সুন্দর দিনগুলির কথা ✨✨

N:B Pic from Internet
#গ্রাম্য ゚viralシ

01/05/2026

Gemini কে বলেছিলাম একটা ভেজিটেবল কাটিং ভিডিও বানিয়ে দিতে।
ভিডিওর নমুনা আপনাদের সামনেই। কবি নীরব আপাতত 🤐🤐

24/04/2026

উচ্চ সতর্কতা জারি করা হয়েছে...

২৯শে এপ্রিল থেকে ১২ই মে পর্যন্ত, সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত, কোনো ব্যক্তি যেন বাইরে (খোলা আকাশের নিচে) না যান, কারণ আবহাওয়া দপ্তর জানিয়েছে যে তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস থেকে ৫৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তাই যদি কোনো ব্যক্তির শ্বাসকষ্ট হয় বা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন, তাহলে অবিলম্বে ডাক্তারের পরামর্শ নিন, ঘরের ভেতরের দরজা খোলা রাখুন যাতে বায়ু চলাচল করতে পারে, মোবাইলের ব্যবহার কমিয়ে দিন, মোবাইল ফেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে, দয়া করে সতর্ক থাকুন এবং অন্যদের জানান, যতটা সম্ভব দই, ঘোল, বেলের রস ইত্যাদির মতো ঠান্ডা পানীয় ব্যবহার করুন।

অত্যন্ত জরুরি তথ্য

বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তর নাগরিক ও বাসিন্দাদের নিম্নলিখিত বিষয়ে সতর্ক করছে।

আগামী দিনগুলিতে তাপমাত্রা ৪৭ থেকে ৫৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বৃদ্ধি এবং কিউমুলাস মেঘের উপস্থিতির কারণে বেশিরভাগ এলাকায় শ্বাসরুদ্ধকর পরিবেশের জন্য, এখানে কিছু সতর্কতা ও সাবধানতা অবলম্বনের কথা বলা হলো।

গাড়ি থেকে এই জিনিসগুলি সরিয়ে ফেলা উচিত

১. গ্যাসের সামগ্রী ২. লাইটার ৩. কার্বনেটেড পানীয় ৪. সাধারণত পারফিউম এবং অ্যাপ্লায়েন্সের ব্যাটারি ৫. গাড়ির জানালা সামান্য খোলা রাখা উচিত (বাতাস চলাচলের জন্য) ৬. গাড়ির ফুয়েল ট্যাঙ্ক পুরোপুরি ভর্তি করবেন না ৭. সন্ধ্যায় গাড়িতে জ্বালানি ভরুন ৮. সকালে গাড়িতে ভ্রমণ করা এড়িয়ে চলুন ৯. গাড়ির টায়ারে অতিরিক্ত হাওয়া দেবেন না, বিশেষ করে ভ্রমণের সময়।

বিছা এবং সাপ থেকে সাবধান থাকুন কারণ তারা তাদের গর্ত থেকে বেরিয়ে আসতে পারে এবং শীতল জায়গার সন্ধানে পার্ক ও বাড়িতে প্রবেশ করতে পারে।

প্রচুর পরিমাণে জল ও তরল পান করুন, গ্যাস সিলিন্ডার রোদে রাখবেন না, বিদ্যুৎ মিটারে অতিরিক্ত চাপ দেবেন না এবং এয়ার কন্ডিশনার শুধুমাত্র বাড়ির ব্যবহৃত জায়গাগুলিতে ব্যবহার করুন, বিশেষ করে গ্রীষ্মের তীব্র দাবদাহের সময়। এবং প্রতি দুই থেকে তিন ঘণ্টা পর ৩০ মিনিটের বিশ্রাম নিন। বাইরের তাপমাত্রা ৪৫-৪৭° হলে, বাড়িতে এসি ২৪-২৫° তে রাখুন, এতে আপনার স্বাস্থ্য ও সুস্থতা ভালো থাকবে। সরাসরি সূর্যের আলোতে আসা পরিহার করুন, বিশেষ করে সকাল ১০টা থেকে বিকাল ৩টার মধ্যে।

পরিশেষে: অনুগ্রহ করে এই তথ্যটি শেয়ার করুন, কারণ অন্যরাও হয়তো এটি জানেন না এবং প্রথমবারের মতো পড়ছেন।

🍀"হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকিল"🍀সূরা আল-ইমরানের ১৭৩ নম্বর আয়াতনিচে আয়াতটির সহজ ব্যাখ্যা দেওয়া হলো:১. আয়াতের প্রেক্ষাপ...
24/04/2026

🍀"হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকিল"🍀

সূরা আল-ইমরানের ১৭৩ নম্বর আয়াত
নিচে আয়াতটির সহজ ব্যাখ্যা দেওয়া হলো:

১. আয়াতের প্রেক্ষাপট (শান-এ-নুযুল)
ওহুদ যুদ্ধের পর যখন মুসলিমরা কিছুটা বিপর্যস্ত ছিলেন, তখন আবু সুফিয়ান ও তার বাহিনী গুজব ছড়িয়ে দিয়েছিল যে, তারা আরও বড় এক বাহিনী নিয়ে পুনরায় মুসলিমদের আক্রমণ করতে আসছে। এই ভীতি প্রদর্শনের মূল উদ্দেশ্য ছিল মুসলিমদের মনোবল ভেঙে দেওয়া।

২. মূল বক্তব্য: ঈমানি দৃঢ়তা
আয়াতে বলা হয়েছে, যখন সাধারণ মানুষ (বা শত্রুপক্ষ) এসে মুসলিমদের ভয় দেখালো যে, "তোমাদের বিরুদ্ধে বিশাল এক বাহিনী সমবেত হয়েছে, অতএব তাদের ভয় করো," তখন মুসলিমরা ঘাবড়ে না গিয়ে উল্টো আরও সাহসী হয়ে উঠলেন। তাদের ঈমান (বিশ্বাস) আরও বৃদ্ধি পেল।

৩. 🍀"হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকিল"🍀
এই আয়াতের সবচেয়ে শক্তিশালী অংশ হলো মুমিনদের সেই জবাব:

🍀"হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকিল"🍀
অর্থ: "আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি কতই না উত্তম কর্মবিধায়ক!"

একজন মুমিন যখন চরম বিপদে বা প্রতিকূল অবস্থায় পড়েন, তখন তিনি মানুষের সংখ্যার ওপর নির্ভর না করে আল্লাহর ওপর ভরসা করেন। এই ঘোষণাটি হলো আল্লাহর ওপর অগাধ বিশ্বাসের চূড়ান্ত বহিঃপ্রকাশ।

৪. আমাদের জন্য শিক্ষা
⏩ভয় জয় করা:পরিস্থিতি যতই প্রতিকূল হোক বা মানুষ যতই ভয় দেখাক, প্রকৃত বিশ্বাসী কেবল আল্লাহকেই ভয় করেন।

⏩নির্ভরতা (তাওয়াক্কুল):বিপদের সময় আল্লাহর ওপর নির্ভর করলে মনের শক্তি বৃদ্ধি পায়।

⏩ঈমান বৃদ্ধি: কঠিন পরীক্ষা বা চাপের মুখে ধৈর্য ও সাহস বজায় রাখলে মানুষের ঈমান আরও মজবুত হয়।

সংক্ষেপে:এই আয়াতটি আমাদের শেখায় যে, যখন সারা পৃথিবী একদিকে আর আপনি অন্যদিকে একা বা দুর্বল বোধ করবেন, তখন মনে রাখবেন আপনার জন্য 🍀আল্লাহই যথেষ্ট🍀। বিপদে এই দোয়াটি পড়া অত্যন্ত ফজিলতপূর্ণ।

24/04/2026

"মেঘলা আকাশ আর সবুজে ঘেরা এক নিভৃত পল্লী। প্রকৃতির কোলে এই সাধারণ জীবনটাই কত অসাধারণ!"

#গ্রাম #প্রকৃতি #শ্রীমঙ্গল #গ্রাম্য

Sallallahu alaihi wasallam ♡
23/04/2026

Sallallahu alaihi wasallam ♡

23/04/2026

Nature has a healing power 🫰🌱🌿
#গ্রাম #প্রকৃতি

23/04/2026

মাঝে মাঝে মনে সবকিছু ছেড়েছুড়ে ওই প্রকৃতির সাথে মিশে যাই

#প্রকৃতি #গ্রাম আলো

04/04/2026

সবচেয়ে বেশি কীটনাশক পাওয়া গেছে পানে। এরপর কাঁচা মরিচে। শুকনা মরিচে আফলাটক্সিন। যা হাজার ডিগ্রি তাপমাত্রা এবং ঠান্ডায়ও ধ্বংস হয়না।

ভয়াবহ মাত্রায় হেভিমেটাল পাওয়া গেছে জর্দ্দা, গুল, খয়ের আর তামাক পাতায়।

এবং সব ধরণের সিগারেট ও বিড়িতে।

কেন এগুলো মানব দেহের জন্য মারাত্মক ক্ষতিকর এবং ক্যান্সার সৃষ্টি করে, এটাই তার বিজ্ঞানসম্মত প্রমাণ।

Mahbub Kabir Milon

04/04/2026

গতকাল ঢাকা ওয়াসার এমডি স্যারকে ফোন দিয়েছিলাম। তাঁকে জানালাম, ঢাকা ওয়াসার পানিতে PFAS (polyfluoroalkyl substances) এবং কীটনাশক ও ফার্মাসিউটিক্যালস পাওয়া গেছে। তারমানে আমরা খাবার পানির সাথে বিষ খাচ্ছি প্রতিদিন। দুইটাই ক্যান্সার সৃষ্টিকারী কেমিক্যাল কন্টামিনেশন।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকদল সুইডেনের Umea University এর যৌথ সহযোগিতায় সুইডিশ ল্যাবে ঢাকা ওয়াসার বিভিন্ন স্থানের কয়েকটি পানির নমুনা পরীক্ষা করে পিফাস এবং কীটনাশক ও ফার্মাসিউটিক্যালস পেয়েছে। আমরা গড়ে প্রতিদিন দুই লিটার পানি খেলে কী পরিমাণ মারাত্মক কেমিক্যাল কন্টামিনেশন যাচ্ছে আমাদের শরীরে, সেটার ভয়াবহতা তুলে ধরলাম তাঁর কাছে। তাহলে বাচ্চাদের অবস্থা কী হতে পারে, সেটাও জানালাম।

তাঁকে বললাম, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি রসায়ন বিভাগের ড. আরিফ এবং ড. কাইউম সাহেব এই গবেষণায় ছিলেন। তাঁদের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানালাম। আরও বললাম, গবেষণা পত্র প্রকাশের দিন ঢাকা ওয়াসার ল্যাবের চারজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। তাদেরকে ডেকে নিয়ে তিনি যেন সব বিষয়ে জেনে নেন এবং ওয়াসার সার্ফেস এবং গ্রাউন্ড ওয়াটার আলাদাভাবে পরীক্ষা করে রুট কজ এবং রিস্ক ফ্যাক্টর এনালাইসিস করেন। কোন ল্যাবে করা যাবে সেটাও বলে দিলাম।

এটা করা আমার দায় বা দায়িত্ব, কোনটাই ছিল না। নিজের খেয়ে বনের মোষ তাড়ানোর কোনো প্রয়োজন দেখি না। কে মরে মরুক। এসব তথ্য তো আমাকে কেউ ডেকে বলেনি। নিজেই যোগাড় করেছি।

তিনি সব শুনে আমাকে আগামী সপ্তাহে তাঁর অফিসে যেতে বললেন।

কিন্তু আমি যাব না। কারণ চেহারা দেখাবার কিছু নেই আর আমি চা নাস্তাও খাই না। এনাফ ইজ এনাফ।আপনারা যারা বলেছিলেন, নিরাপদ খাদ্য আন্দোলনে থাকবেন, রাস্তায় নামবেন, এবার তারা গিয়ে ওয়াসার এমডি মহোদয়ের সাথে দেখা করে এইসব ভয়াবহ অবস্থার কথা বলুন। খাবার পানির সাথে পিফাস আর কীটনাশক এবং ফার্মাসিউটিক্যালস খাওয়ার রেকর্ড জগতের কোথাও নেই।

পুরো জাতি ধ্বংস হবে খাদ্য ভেজালের কারণে। ম*রুক সবাই।

Kabir Milon

Address

Mirpur Cantonment
Mirpur
DHAKA1206

Website

Alerts

Be the first to know and let us send you an email when আলো posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Museum

Send a message to আলো:

Share

Category