July Mass Uprising Memorial Museum

July Mass Uprising Memorial Museum A tribute to the July Uprising: honoring our martyrs, preserving the truth, and exposing sixteen years of fascist oppression.

This museum is established under the supervision of the Ministry of Cultural Affairs.

17/08/2026

গতকাল শিক্ষার্থীদের গাইডেড ট্যুরের অংশ হিসেবে জাদুঘর পরিদর্শনে এসেছিল ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজের শিক্ষার্থীরা।

চব্বিশের গণ-অভ্যুত্থান চলাকালীন ১৮ জুলাই শহীদ হওয়া একই প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থী শহীদ ফারহান ফাইয়াজকে শ্রদ্ধার সাথে স্মরণ করলেন তার সহপাঠী ও শিক্ষকেরা।

​গতকাল তারা জাদুঘর পরিদর্শনের সময় ক্যামেরাবন্দী হয় আবেগঘন সেসব মুহূর্ত। ফাইয়াজের সহপাঠী ও শিক্ষকেরা তুলে ধরেন তার স্মৃতি, সাহস ও আত্মত্যাগের গল্প।

নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীকে হারানোর বেদনা যেন আজও সবার হৃদয়ে অমলিন। তার বীরত্ব ও আত্মত্যাগ তরুণ প্রজন্মের কাছে অনুপ্রেরণার বিষয় হয়ে থাকবে চিরকাল।

16/08/2026

প্রতি রবিবার স্কুল শিক্ষার্থীদের জন্য নিয়মিত গাইডেড ট্যুরের অংশ হিসেবে আজ জাদুঘর পরিদর্শনে এসেছিল প্রতিবেশী শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজের প্রায় ৭০০ শিক্ষার্থী।

ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে এদেশের মানুষের ত্যাগ ও সংগ্রামের ইতিহাসের সাক্ষী হয়ে শিক্ষার্থীরা গভীরভাবে অভিভূত হয়েছে।

ঢাকা সহ বিভিন্ন জেলা থেকে বহু শিক্ষা প্রতিষ্ঠান তাদের শিক্ষার্থীদের এই গাইডেড ট্যুরে অংশগ্রহণের সুযোগ দিতে আবেদন করেছে। এই অভূতপূর্ব সাড়ায় আমরা অত্যন্ত আনন্দিত ও আপ্লুত।

ভৌগোলিক সান্নিধ্যের কারণে প্রথম স্কুল ভিজিটের দিনটিতে রেসিডেনশিয়াল মডেল কলেজ অগ্রাধিকার পেয়েছে। শীঘ্রই দেশের বিভিন্ন প্রান্ত থেকে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানও এই গাইডেড ট্যুরে যুক্ত হতে যাচ্ছে। শিক্ষার্থী ও শিক্ষকদের এমন বিপুল আগ্রহ ও উপস্থিতি আমাদের এই প্রয়াসকে সার্থক করে তুলছে।

সরাসরি অভিজ্ঞতার মাধ্যমে স্কুলের শিক্ষার্থীরা জানতে পারবে জুলাই গণ-অভ্যুত্থানের রক্তক্ষয়ী সংগ্রাম আর গণতন্ত্র রক্ষায় এদে...
15/08/2026

সরাসরি অভিজ্ঞতার মাধ্যমে স্কুলের শিক্ষার্থীরা জানতে পারবে জুলাই গণ-অভ্যুত্থানের রক্তক্ষয়ী সংগ্রাম আর গণতন্ত্র রক্ষায় এদেশের মানুষের আত্মত্যাগের ইতিহাস।

​এই উদ্যোগের অংশ হিসেবে প্রতি রবিবার দশম শ্রেণি পর্যন্ত স্কুল ও সমবয়সী মাদরাসা শিক্ষার্থীরা সম্পূর্ণ বিনামূল্যে জাদুঘর পরিদর্শন করতে পারবেন। শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের বৈধ পরিচয়পত্র (আইডি কার্ড) দেখিয়ে এই সুবিধা গ্রহণ করতে পারবে।

এছাড়াও জাদুঘরের নিজস্ব ব্যবস্থাপনায় প্রতিবেশী স্কুলগুলোর শিক্ষার্থীরা আগামীকাল জাদুঘরে এসে অংশ নেবে আমাদের বিশেষ 'গাইডেড ট্যুর'-এ। জুলাই জাদুঘরে প্রতি রবিবার জারি থাকবে এই কার্যক্রম।

​এদেশের জনতার সংগ্রামের ইতিহাস জানার ও বোঝার জন্য সকল শিশু-কিশোরকে সাদর আমন্ত্রণ।

14/08/2026

আজ গানের সুরে স্পন্দিত হলো জুলাই জাদুঘর। অভ্যুত্থানের চেতনায় জাগরণের গানের সুরে একসঙ্গে তাল মেলালেন দর্শনার্থীরা।

সুরের মূর্ছনায় জেগে উঠেছিল স্মৃতি ও সংগ্রামের ইতিহাস। দর্শনার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত হয়ে উঠেছিল জাদুঘর প্রাঙ্গণ।

আগামীকাল শুক্রবার অর্ধদিবস খোলা থাকবে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে বিকাল তিনটা থেকে...
13/08/2026

আগামীকাল শুক্রবার অর্ধদিবস খোলা থাকবে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে বিকাল তিনটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত। যথারীতি নির্ধারিত মূল্যের টিকিট কেটে জাদুঘরে প্রবেশ করতে পারবেন দর্শনার্থীরা।

আগামীকাল ​জাদুঘরে আগত দর্শনার্থীদের জন্য থাকছে বিশেষ আয়োজন। এদেশের ঐতিহ্যবাহী লোকসংগীতের সুর নিয়ে জুলাই মঞ্চে হাজির হবে ফোক ব্যান্ড 'টঙের গান'।

এই বাংলার শেকড়ের সঙ্গে যুক্ত হাজার বছরের ঐতিহ্যের প্রতিধ্বনি বেজে উঠবে গান আর সুরের ছন্দে। গ্রামেগঞ্জের মেহনতি মানুষের জীবনের গল্পে গাঁথা লোকগানে মেতে উঠবে জাদুঘর প্রাঙ্গণ।

জাদুঘরে আগত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে এই আয়োজন। সবাইকে আমন্ত্রণ।

জুলাই জাদুঘরের গ্যালারিতে গণ-অভ্যুত্থানের শহীদ শেখ ফাহমিন জাফরের স্মৃতিচিহ্নের পাশে একবুক শোক আর গর্ব নিয়ে দাঁড়িয়ে আছেন ...
12/08/2026

জুলাই জাদুঘরের গ্যালারিতে গণ-অভ্যুত্থানের শহীদ শেখ ফাহমিন জাফরের স্মৃতিচিহ্নের পাশে একবুক শোক আর গর্ব নিয়ে দাঁড়িয়ে আছেন বড় ভাই ফারদিন।

শত শত শহীদের পাশাপাশি উত্তরার আজমপুরের রাজপথে স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ হওয়া ফাহমিনের ব্যবহৃত রক্তস্নাত স্মারক আজ স্থান পেয়েছে এই জাদুঘরে।

কেবল ভাইয়ের স্মৃতিকে শ্রদ্ধা জানানোই নয়, বরং যে ইতিহাস ও চেতনার ওপর ভিত্তি করে এই গণঅভ্যুত্থান, তাকে এবং জুলাই জাদুঘরকে রক্ষা করার তাগিদেই ফারদিন আজ জাদুঘরের একজন স্বেচ্ছাসেবক।

ভাইয়ের অসম্পূর্ণ স্বপ্ন আর রাজপথের রক্তক্ষয়ী লড়াইয়ের স্মৃতি যেন হারিয়ে না যায়, তাই একনিষ্ঠ পাহারাদার হয়ে এই প্রদর্শনী ও জাদুঘরকে সুরক্ষিত রাখছেন তিনি।

ফারদিনের এই উপস্থিতি শোককে শক্তিতে পরিণত করার এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

সম্মানিত দর্শনার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল বৃহস্পতিবার সাপ্তাহিক ছুটি উপলক্ষে জুলাই জাদুঘর পূর্ণ দিবস...
12/08/2026

সম্মানিত দর্শনার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল বৃহস্পতিবার সাপ্তাহিক ছুটি উপলক্ষে জুলাই জাদুঘর পূর্ণ দিবস বন্ধ থাকবে।

​পরদিন শুক্রবার অর্ধদিবস খোলা থাকবে এবং নিয়মিত সময়সূচির অংশ হিসেবে বেলা ৩:০০ টা থেকে সন্ধ্যা ৬:৩০ টা পর্যন্ত জাদুঘর দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

জুলাই গণ-অভ্যুত্থানের রক্তক্ষয়ী সংগ্রাম এবং এদেশের মানুষের আত্মত্যাগের ইতিহাসের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দিতে আ...
11/08/2026

জুলাই গণ-অভ্যুত্থানের রক্তক্ষয়ী সংগ্রাম এবং এদেশের মানুষের আত্মত্যাগের ইতিহাসের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দিতে আমরা গ্রহণ করেছি বিশেষ এক পরিকল্পনা।

প্রত্যক্ষ অভিজ্ঞতার মাধ্যমে স্কুল শিক্ষার্থীদের মাঝে গণ-অভ্যুত্থানের স্পিরিট ছড়িয়ে দেওয়াই আমাদের লক্ষ্য।

​এই পরিকল্পনার অংশ হিসেবে প্রতি রবিবার স্কুল ও সমবয়সী মাদরাসার শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে প্রবেশের সুযোগ করে দিচ্ছে জাদুঘর কর্তৃপক্ষ। এদিন শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের বৈধ স্টুডেন্ট আইডি কার্ড প্রদর্শন করে জাদুঘরে বিনামূল্যে প্রবেশ করতে পারবেন।

পর্যায়ক্রমে জাদুঘরের নিজস্ব ব্যবস্থাপনায় সরকারি ও বেসরকারি স্কুলগুলোর ছাত্র-ছাত্রীদেরকে জাদুঘরে নিয়ে এসে আয়োজন করা হবে বিশেষ গাইডেড ট্যুর।

এদেশের মানুষের সংগ্রামী ইতিহাসের পাঠ নিতে শিশু-কিশোরদের আমন্ত্রণ।

ধন্যবাদ। আপনারা আমাদের ডাকে সাড়া দেয়ায় সুন্দর শৃঙ্খলাবদ্ধভাবে আপনাদের নিয়ে শেষ হলো আজকের দিন। গতকাল জুলাই জাদুঘর পরিদ...
08/08/2026

ধন্যবাদ। আপনারা আমাদের ডাকে সাড়া দেয়ায় সুন্দর শৃঙ্খলাবদ্ধভাবে আপনাদের নিয়ে শেষ হলো আজকের দিন।

গতকাল জুলাই জাদুঘর পরিদর্শনে আমাদের ডাকে সাড়া দিয়ে আপনারা যে অভূতপূর্ব সহযোগিতা ও দায়িত্বশীল আচরণ দেখিয়েছেন, তা আমাদের অভিভূত করেছে। আপনাদের এই দারুণ সাড়াতেই আজকের দিনটি সফল হয়েছে।

বিগত দিনের পরিস্থিতির প্রেক্ষাপটে আজ আমরা যে শৃঙ্খলা ও টিকেট ব্যবস্থাপনার উদ্যোগ নিয়েছি, আপনারা তা পূর্ণ শ্রদ্ধা ও ধৈর্যের সাথে গ্রহণ করেছেন।

দর্শনার্থীদের চাপ সামলাতে এবং সবার সুবিধার জন্য আজ গেটের বাইরে একাধিক পয়েন্টে টিকেট বিক্রির সুব্যবস্থা করা হয়েছিল।

আপনারা অত্যন্ত ধৈর্য ধরে লাইন বজায় রেখে টিকেট সংগ্রহ করেছেন এবং নির্দেশনা মেনে নির্ধারিত সময়ে জাদুঘর পরিদর্শনে সাহায্য করেছেন।

দর্শনার্থীদের এই স্বতঃস্ফূর্ত সহযোগিতা এবং পরম মমতায় প্রাণের জাদুঘরটিকে আগলে রাখার মানসিকতার জন্য জুলাই জাদুঘর কর্তৃপক্ষের পক্ষ থেকে আপনাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

শহীদের রক্ত ও জনতার ত্যাগে অর্জিত এই স্মারকগুলো আমাদের সকলের অমূল্য সম্পদ। আপনারাই এই জাদুঘরের অভিভাবক।

পরবর্তী দিনগুলোতেও আপনাদের এমন সার্বিক সহযোগিতা প্রত্যাশা করছি।

উদ্বোধনের পরপরই জুলাই জাদুঘরের প্রতি মানুষের অবিশ্বাস‍্য আগ্রহ বলে দেয় জুলাই জনতার। আমরা এই আগ্রহকে শ্রদ্ধা জানাই। কিন্ত...
07/08/2026

উদ্বোধনের পরপরই জুলাই জাদুঘরের প্রতি মানুষের অবিশ্বাস‍্য আগ্রহ বলে দেয় জুলাই জনতার।

আমরা এই আগ্রহকে শ্রদ্ধা জানাই।

কিন্তু যেহেতু এই জাদুঘরে শহীদদের স্মৃতিচিহ্ন আছে, আছে অনেক ভঙ্গুর জিনিসপত্র, জাদুঘরের ধারণক্ষমতার অতিরিক্ত দর্শনার্থী প্রবেশ করলে ক্ষতিগ্রস্থ হতে পারে আপনার প্রাণের এই জাদুঘর।

পাশাপাশি অনেক মানুষ একসাথে প্রবেশ করলে আপনি জাদুঘরের সবকিছু ভালো করে মনোযোগ দিয়ে দেখতেও পারবেন না।

সবার প্রতি তাই অনুরোধ, অনলাইনে স্লট বুকিং দিয়ে জুলাই জাদুঘর পরিদর্শনে আসুন। প্রতিদিন কাউন্টার থেকে কেনা যাবে সীমিত সংখ্যক টিকেট। যারা কাউন্টারে এসে টিকেট পাবেন না, তাদের প্রতি অনুরোধ, পরবর্তী কোনো দিনে জাদুঘর পরিদর্শনের চেষ্টা করুন।

|| আজ ও গতকালের পরিস্থিতি ||

জুলাই জাদুঘরের মূল ভবন, অর্থাৎ গণভবন অনেক পুরনো একটি ভবন। এছাড়াও স্বৈরাচারী শাসকের বাসভবন হিসেবে জনগণের উগড়ে দেয়া ক্ষোভ ভবনটিকে আরো দুর্বল করে তুলেছে।

সেই দিকটি চিন্তা করে প্রতিদিন একটি নির্দিষ্ট স্লটের টিকেট কেটে সেই নির্ধারিত সময়ে দর্শনার্থীরা ঘুরে দেখবেন। তাদের নির্ধারিত সময় শেষ হলে তারা বহির্গমন করবেন। এবং কেবলমাত্র তারপরই দ্বিতীয় স্লটের দর্শনার্থীরা জাদুঘরে প্রবেশ করবেন। ঠিক এই পরিকল্পনা অনুযায়ী জাদুঘরটি খোলা হয়েছে।

জাদুঘর উদ্বোধনের পর প্রথম দুইদিন দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় ও বিশৃঙ্খলভাবে ধাক্কাধাক্কিতে মূল ফটকটি নড়বড়ে হয়ে যায় ও জাদুঘর কর্তৃপক্ষের লোকজন আহত হয়।

দর্শনার্থীদের অনেকেই ঢাকার বাইরে থেকে জাদুঘর দেখতে এসেছেন। কেউ কেউ সঙ্গে এনেছেন পরিবার, সন্তান ও স্বজন। বৈরি আবহাওয়ার কারণে প্রায় সারাদিন চলছিল বৃষ্টি। দর্শকদের হতাশা ও চাপে টিকেট ব্যবস্থা অনেকটাই ভেঙে পড়ে এবং অপেক্ষমান দর্শনার্থীদের মধ্যে থাকা অনেক শিশু অসুস্থবোধ করতে শুরু করে। জাদুঘর কতৃপক্ষ বিশেষ বিবেচনায় এই দর্শনার্থীদের জন্য সেখানেই টিকেট দেয়ার ব্যবস্থা করেন।

জুলাই জাদুঘর কর্তৃপক্ষ মানবিক দিক বিবেচনা করে ধারণ ক্ষমতার বেশি মানুষকে প্রবেশ করতে দিলেও, তা দর্শনার্থী ও জাদুঘর উভয়ের জন্যই ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি করেছে।

জুলাই জাদুঘরের প্রতি মানুষের উৎসাহ, আবেগ, উদ্দীপনা আমরা বুঝি। সঙ্গে সঙ্গে জাদুঘরের মহামূল্যবান সামগ্রীর নিরাপত্তা এবং দর্শনার্থীদের সুবিধার বিষয়টিও জরুরি।

তাই জুলাই জাদুঘর কর্তৃপক্ষ আপনাদের সহযোগিতা প্রত্যাশী।

আগামীকাল থেকে জুলাই জাদুঘর পূর্ব পরিকল্পনা অনুযায়ী কঠোরভাবে স্লট ভিত্তিক টিকেট পদ্ধতির নিয়ম অনুসরণ করবে। অর্থাৎ, অনলাইনে পূর্বেই টিকেট কেটে ফেলা দর্শনার্থীরা তাদের বাছাই করা স্লটের বাইরে প্রবেশ করতে পারবে না এবং নির্ধারিত সময়ের পরে জাদুঘরে অবস্থান করতে পারবে না। অনলাইনের বাইরে জাদুঘরের প্রবেশমুখে খুবই সীমিত সংখ্যক টিকেট বিক্রয় হবে।

আমরা আপনাদের সহযোগিতা আশা করছি। এই জাদুঘর আপনাদেরই।

Address

Sher-E-Bangla Nagar
Dhaka
1207

Opening Hours

Monday 12:01 - 20:00
Tuesday 12:01 - 20:00
Wednesday 12:01 - 20:00
Thursday 12:01 - 20:00
Friday 12:01 - 20:00
Saturday 12:01 - 20:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when July Mass Uprising Memorial Museum posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category