16/09/2026
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠিতব্য 'বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬' আয়োজনটির বাস্তবায়নকারী সংস্থা জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর।
গত ১২-১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩ দিনব্যাপী 'বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬' অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যেখানে খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক, শিক্ষার্থী, গবেষক এবং শীর্ষস্থানীয় নীতি-নির্ধারকেরা অংশগ্রহণ করে।
বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা: জোবাইদা রহমান 'বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬' উপলক্ষ্যে ‘HEALTH INNOVATION FOR ALL: EXPANDING ACCESS TO AFFORDABLE AND INCLUSIVE CARE' শীর্ষক এক প্লেনারী সেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
ঢাকায় বিজয় সরণীতে নভোথিয়েটারে অনুষ্ঠিত 'বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬' এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোঃ আনোয়ার হোসেন সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তরুণদের উদ্ভাবনী শক্তি ও মেধা বাস্তবায়নে সর্বাত্মক সহায়তার প্রতিশ্রুতি। দেশে তরুণদের নতুন উদ্ভাবন ও মেধা বিকশিত করার লক্ষ্যে প্রতি বছর নিয়মিতভাবে ‘ইনোভেশন ফেয়ার’ (উদ্ভাবনী মেলা) আয়োজন করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন বিজ্ঞান ও প্রযুক্তি সচিব।
তরুণ শিক্ষার্থীদের প্রযুক্তিগত ও সামাজিক উদ্ভাবনী চিন্তাগুলোকে গবেষণার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে এবং সফল উদ্যোক্তা তৈরিতে সরকারি ও বেসরকারি সহায়তার পথ সুগম করা হচ্ছে। মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্ভাবন কেবল প্রদর্শনীতে সীমাবদ্ধ নয়, বরং ইতোমধ্যে বেশ কিছু উদ্ভাবন বাজারে বাণিজ্যিকভাবে গ্রহণের সুযোগ পেয়েছে এবং বিদেশেও (যেমন ওমানে) রপ্তানির নতুন সম্ভাবনা তৈরি করেছে। তিন দিনে ২০টি অ্যাকাডেমিক, মিডিয়া ও পলিসি সেশন অনুষ্ঠিত হয়েছে। ৬৭১ টি আবেদন থেকে দক্ষ প্যানেল দ্বারা মূল্যায়ন ও বাছাই করে ৫০টি সেরা নিবন্ধিত উদ্ভাবনী দলকে নির্বাচিত করে মেলায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়।
বিচারক প্যানেলের সিদ্ধান্তে সমাপনী দিনে সেরা ৫০টি উদ্বোধনের মধ্য থেকে ইনোভেশন ফেয়ারে শীর্ষ দশ নির্বাচিত হয়েছে হোমপিটাল নেক্সাস, স্মার্ট হুইলচেয়ার, ফায়ারফ্লাই, ভয়েস অ্যাসিস্ট ডিভাইস, বিডি সাইবার হেল্পলাইন, ওয়াটার রিপেলেন্ট জুট ফেব্রিক , ন্যাচারাল ফাইবার পিসিবি (প্রাকৃতিক আঁশযুক্ত পিসিবি), অ্যানটেনা ফর ন্যানোস্যাট, লিকুইড ট্রি এবং সেলফ কন্টাক্টর। নির্বাচিত এই শীর্ষ দশ উদ্ভাবকের প্রত্যেককে ১ লক্ষ টাকার চেক প্রদান করা হয়েছে।
এছাড়া মেলায় সক্রিয় ও সফল উপস্থাপনার জন্য Gazipur Agricultural University, Jessor University of Science and Technology, BUBT, Khulna University, AIUB এ ৫টি বিশ্ববিদ্যালয়কে বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়। মেলায় ৭৩ টা বিশ্ববিদ্যালয়ের ১০০ টির বেশি স্টল প্রদর্শনী ছিল। অনুষ্ঠানে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ বিজ্ঞানী, শিল্প উদ্যোক্তা, উদ্ভাবক, তরুণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।