৭১ অবিনাশী সত্তা, ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • ৭১ অবিনাশী সত্তা, ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ

৭১ অবিনাশী সত্তা, ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ An endeavor to pass our magnificent & glorified history- the history of liberation war to one generation from its former generations...

৭১ অবিনাশী সত্তা ২০০৮ সালে শুরু হওয়া একটি বিপ্লবের নাম। ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজে যখন এর কার্যক্রম শুরু হয় তখনো সকল শিক্ষা প্রতিষ্ঠানে স্বাধীনতা দিবস বা বিজয় দিবস বাধ্যতামূলক আয়োজনের চর্চা শুরু হয়নি। বিদ্যালয় গুলোতে মুক্তিযুদ্ধের চেতনা লালনের এত রেওয়াজও তখন চোখে পড়তো না। কিন্তু ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের কিছু ছাত্রী এবং শিক্ষকদের মনোবল পুঁজি করে "৭১ অবিনাশী সত্তা" শুরু করেছিল তার পথ

চলা আর আস্তে আস্তে ভিকারুননিসা পরিমণ্ডলে বেড়ে উঠেছে। আমাদের উদ্দেশ্য খুবই সরল কিন্তু সহজ নয়। আমরা চাই এমন একটি প্রজন্ম গড়ে উঠুক যারা স্বাধীনতা পরবর্তী বছরগুলোর সকল ভুল শুধরে দেশ ও জাতির সকল কালিমা মুছে দিবে। আমরা স্বপ্ন দেখি একদিন এদেশের সকল প্রাণ জানবে তাদের পিতৃপুরুষের অবদান। সে লক্ষেই ৭১ অবিনাশী সত্তা সার বছর বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে যার প্রায় প্রত্যেকটির উদ্দেশ্য থাকে এই প্রতিষ্ঠানের সকল স্তরের মেয়েরাই যেন নিজ আগ্রহে মুক্তিযুদ্ধ ইতিহাস জানার চেষ্টা করে। এর মধ্যে উল্লেখযোগ্য হল বিষয়ভিত্তিক দেয়ালিকা প্রতিযোগিতা, সেক্টর ম্যাপ প্রেজেন্টেশন, কুইজ প্রতিযোগিতা, এবং কর্মশালার আয়োজন। এই পথ চলার ধারাবাহিকতায় ৭১ অবিনাশী সত্তা বিদ্যালয় আঙ্গিনায় স্থাপন করেছে ছোট একটি স্মৃতি যাদুঘর। এই পথচলা আরও বিস্তৃত হবে, এই স্বপ্নও বড় হবে, এও বিপ্লব থামানো যাবে না। আর এই পথ চলায় পাশে পেতে চাই মুক্তিযুদ্ধের চেতনায় উদীপ্ত সকল প্রাণকে...

Address

Dhaka
1/ANEWBAILYROAD

Opening Hours

Monday 08:30 - 17:30
Tuesday 08:30 - 17:30
Wednesday 08:30 - 17:30
Thursday 08:30 - 17:30
Sunday 08:30 - 17:30

Website

Alerts

Be the first to know and let us send you an email when ৭১ অবিনাশী সত্তা, ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Museum

Send a message to ৭১ অবিনাশী সত্তা, ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ:

Share

Category