13/04/2026
বছর ঘুরে আরেকটা নতুন বছরের সামনে দাঁড়িয়ে আমরা। ক্যালেন্ডারের শেষ পাতা বদলে দিতে আসছে নতুন বাংলা সন- ১৪৩৩! সারা বিশ্বজুড়েই প্রতিটি জাতিসত্তার কাছেই নববর্ষ আসে নতুন উদ্যম ও প্রেরণা নিয়ে। সেই প্রেরণায় সব প্রাণবান মানুষই জীবনযাত্রায় কিছু না কিছু নতুনের চেষ্টা করে। এই ধরুন, নিজেকে একটু ঢেলে সাজানো, কিংবা সাধ্যের সবটুকু দিয়ে মাথা গোঁজার ঠাঁইটুকু- মানে, প্রিয় ঘরটাকে নতুন করে আরেকটু গুছিয়ে নেওয়া।
আসলে মানুষের যা কিছু আপন, নতুন বছরকে সামনে রেখে সেসবকে আরো বেশি উদযাপনযোগ্য- আরো বেশি উপস্থাপনযোগ্য করে তোলার একটা নবতর প্রচেষ্টা সবাই করে। আর উৎসবপ্রিয় বাঙালি তো এই ক্ষেত্রে বরাবরই এককাঠি সরেস!
তো আসছে বছর- নিজের জন্য কী ভাবছেন? আপনার প্রিয়জন, কিংবা এত আপন ঘরটাকে নিয়েই বা পরিকল্পনা কী?
কারুপর্ব কিন্তু নিজেকে নতুন করে সাজিয়ে নিয়েছে ঠিকই! নাগরিক রূঢ়তাকে পাশ কাটিয়ে ঘরে-ঘরে চিরায়ত বাঙালী জীবনের মায়া ও মাধবী ফিরিয়ে দিতে আমরা নিয়ে এসেছি বিশেষ বৈশাখী আয়োজন। বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে পুরো বৈশাখ মাস জুড়ে কারুপর্বের সকল পণ্যের ওপর থাকছে ১৪.৩৩% বিশেষ ছাড়!
তাই পুরনোকে বিদায় জানিয়ে, নতুনত্বের এই আবাহনে কারুপর্বের সাথে নিজের ঘরকে নতুন রূপে- নতুন ঢঙে সাজিয়ে, কিংবা প্রিয়জনকে উপহার দিয়ে— আসুন, একসাথে উদযাপন করি আবহমান বাংলা আর বাংলা নববর্ষকে।
শুভ নববর্ষ।