13/04/2026
পহেলা বৈশাখের ভিড়ে মেট্রো সেবায় পরিবর্তন
পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন সারাদিন বন্ধ থাকবে। এছাড়া শাহবাগ মেট্রো স্টেশন বন্ধ থাকবে দুপুর ১২টা পর্যন্ত। ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগ এলাকায় বড় জমায়েতের আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।