09/09/2025
আজ আমার জন্মদিবস ছিলো। ফেসবুক, ম্যাসেঞ্জার, ইন্সটাগ্রাম, হোয়াটসঅ্যাপ, মোবাইল কল+টেক্সট মিলিয়ে কয়েক শত মানুষ আমাকে শুভেচ্ছা জানিয়েছেন। সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। অনেকেই এতো সুন্দর সুন্দর কথা লিখেছেন, যা আমার জন্য এক বিশাল প্রাপ্তি।
ভনিতা বাদ দিয়ে মূল কথায় আসি। অনেকদিনের ইচ্ছা ছিলো খুব ক্যাজুয়ালি হলেও একটা পডকাস্ট টাইপ কিছু করার। সেটার জার্নি আজ সাহস করে শুরু করেই ফেললাম। আপনাদের শুভকামনায় রাখবেন যেন কনসিসটেন্সি ধরে রাখতে পারি। আমার পডকাস্টের নাম খুব সিম্পল- Let's Talk ... আসুন/আসো/আয় কথা বলি। একসাথে আড্ডাচ্ছলে। যে কেউ আমার গেস্ট হতে পারেন। আড্ডার টপিক- স্বাস্থ্য, চক্ষু, শিল্প, সাহিত্য, মিউজিক, সিনেমা, লাইফস্কিল, জীবনের অভিজ্ঞতা ইত্যাদি যা খুশী হতে পারে। এটা থেকে ডলার কামানোর কোন ইচ্ছা আমার নাই। জাস্ট হবি। তাই কোন চাপ নাই (যা আমার প্রিয় স্টাইল 🤗)। আপনারা যারা ইচ্ছুক আড্ডা দিতে আমার সাথে ইনবক্সে আলাপ করলেই হবে। 🙏
আমার পেইজের লিংক নিচে দিয়ে দিচ্ছি। অনুগ্রহ করে পেইজ লাইক/ফলো করে সাথে থাকবেন আশা করি। সবাইকে আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা ও ভালোবাসা... সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন এই প্রত্যাশায়...❤️
https://www.facebook.com/share/1D3G7yoi8x/