Zakia’s ArtBeat

Zakia’s ArtBeat This is the platform of all my artwork mixed with happiness, joy and peace.

I have a strong fascination in all types of crafting including knitting, crocheting, painting and more.
ড্রইং,পেইন্টিং,ক্রাফটিং..

🎉 Facebook recognized me for starting engaging conversations and producing inspiring content among my audience and peers...
03/09/2026

🎉 Facebook recognized me for starting engaging conversations and producing inspiring content among my audience and peers!

03/09/2026

শরতের শিমুল😍🥰

ছোট্ট একটি কাজ—কিন্তু এর পেছনে লুকিয়ে আছে অনেকটা সময়, ধৈর্য আর জলরঙের নানা টেকনিক নিয়ে একের পর এক এক্সপেরিমেন্ট। 🥰😍পাতা ...
03/09/2026

ছোট্ট একটি কাজ—কিন্তু এর পেছনে লুকিয়ে আছে অনেকটা সময়, ধৈর্য আর জলরঙের নানা টেকনিক নিয়ে একের পর এক এক্সপেরিমেন্ট। 🥰😍

পাতা আঁকা দূর থেকে যতটা সহজ মনে হয়, রিয়েলিস্টিকভাবে আঁকতে গেলে ততটাই চ্যালেঞ্জিং। পাতার গঠন, শিরা-উপশিরা, রঙের সূক্ষ্ম পরিবর্তন, আলো-ছায়া, দাগ ও ন্যাচারাল টেক্সচার—প্রতিটি বিষয়ই আলাদা করে পর্যবেক্ষণ করতে হয়।

এই ছোট্ট কাজটিতে তাই শুধু একটি পাতা আঁকার চেষ্টা নয়, বরং জলরঙের বিভিন্ন টেকনিককে একসঙ্গে প্রয়োগ করে দেখারও একটা সুন্দর সুযোগ ছিল। এতোটা সুন্দর বা নিখুঁত হয়নি তবুও প্রতিটি ধাপই ছিল শেখার এবং নতুন কিছু আবিষ্কারের। 💚

ছোট কাজ মানেই সহজ কাজ নয়—রিয়েলিজমের সৌন্দর্য লুকিয়ে থাকে সেই ছোট ছোট ডিটেইলসের মধ্যেই।

**আমাদের Realistic Painting Course এর শিক্ষার্থীরা কে কে বলতে পারবে এখানে কোন কোন টেকনিক ব্যবহার করে কাজটা করা হয়েছে??🤔🥹

জলরংএ আঁকা “খেলনা টমটম”আমাদের Realistic Painting Course-এর চলমান জলরং পর্বে এবার শিক্ষার্থীদের জন্য থাকছে পরিচিত ও নস্টা...
02/09/2026

জলরংএ আঁকা “খেলনা টমটম”

আমাদের Realistic Painting Course-এর চলমান জলরং পর্বে এবার শিক্ষার্থীদের জন্য থাকছে পরিচিত ও নস্টালজিক খেলনা টমটম। ❤️

একটি বাস্তবধর্মী সাবজেক্টকে শুধু দেখে আঁকা নয়—কীভাবে একটি ছবিকে পর্যবেক্ষণ করতে হয়, কোথায় আলো-ছায়া বসবে, বিভিন্ন উপাদানের আকৃতি ও Proportion কীভাবে ঠিক রাখতে হবে, মাটি, কাঠ, বাঁশ, লোহা, চাকাসহ আলাদা আলাদা Texture কীভাবে ফুটিয়ে তুলতে হবে—লাইভ ক্লাসে প্রতিটি বিষয় বিস্তারিতভাবে বিশ্লেষণ করা হচ্ছে।

শুধু তাই নয়, শিক্ষার্থীদের অনুশীলন সহজ করার জন্য দেওয়া হচ্ছে রেফারেন্স ছবি ও ভিডিও টিউটোরিয়াল, যাতে তারা ক্লাসের পাশাপাশি নিজেদের সময় ও সুবিধামতো বারবার প্র্যাকটিস করতে পারে।

সবচেয়ে ভালো লাগার বিষয় হলো—শিক্ষার্থীরাও যার যার জায়গা থেকে যথেষ্ট আন্তরিকতা ও চেষ্টা নিয়ে কাজ করে যাচ্ছে।
প্রতিটি ছবিতে হয়তো কিছুটা পার্থক্য থাকবে, কিন্তু সেই চেষ্টার মধ্য দিয়েই ধীরে ধীরে তৈরি হচ্ছে পর্যবেক্ষণ ক্ষমতা, রঙের নিয়ন্ত্রণ এবং বাস্তবধর্মীভাবে আঁকার দক্ষতা।

আমার আঁকা এই টমটমটি সেই চলমান প্রজেক্টেরই একটি অংশ। ❤️

Watercolor is the medium; the real goal is realistic painting. 🎨

আপনিও যদি জলরঙের মাধ্যমে Realistic Painting শিখতে চান, আমাদের চলমান কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে ইনবক্সে যোগাযোগ করুন। 💌

বিশ্ব চিঠি দিবস…একটা সময় ছিল—কথা বলার জন্য দূরত্ব পেরিয়ে আসত চিঠি।কাগজের পাতায় লেখা থাকত অপেক্ষা, ভালোবাসা, অভিমান, আ...
01/09/2026

বিশ্ব চিঠি দিবস…

একটা সময় ছিল—কথা বলার জন্য দূরত্ব পেরিয়ে আসত চিঠি।
কাগজের পাতায় লেখা থাকত অপেক্ষা, ভালোবাসা, অভিমান, আনন্দ আর অগণিত না-বলা কথা। আর সেই চিঠির অপেক্ষায় থাকা ডাকবাক্সটাও যেন ছিল একেকটি গল্পের নীরব সাক্ষী।

সেই হারিয়ে যেতে বসা দিনগুলোর স্মৃতিকে জলরঙে ধরে রাখার ছোট্ট একটি চেষ্টা—আমার আঁকা এই পুরোনো ডাকবাক্স। তিন বছর হতে চলল ছবিটা আঁকার, তবুও প্রতি বছর এই চিঠি দিবসে পোস্ট করার অপেক্ষায় থাকি।

আজকের দ্রুতগতির ডিজিটাল সময়ে চিঠির সেই অনুভূতি হয়তো অনেকটাই দূরে সরে গেছে, কিন্তু একটি হাতে লেখা চিঠির আবেগ—তার অপেক্ষা, স্পর্শ আর মায়া—কখনোই পুরোনো হয় না।

বিশ্ব চিঠি দিবসে ফিরে দেখি সেই চিঠির দিনগুলোকে…
যেখানে কয়েকটি শব্দের জন্যও অপেক্ষা করাটা ছিল এক অপূর্ব অনুভূতি। 🥰❤️

#বিশ্বচিঠিদিবস

Reference Vs Painting 🥰😍
31/08/2026

Reference Vs Painting 🥰😍

Students work Alhamdulillah 🥰😍
30/08/2026

Students work Alhamdulillah 🥰😍

30/08/2026

Tea time 😍🥰

শৈশবের কিছু স্মৃতি কখনো পুরোনো হয় না—শুধু সময়ের সঙ্গে একটু ধুলো জমে যায়। ❤️এই পুরোনো টেলিফোনটাও যেন তেমনই এক টুকরো স্...
30/08/2026

শৈশবের কিছু স্মৃতি কখনো পুরোনো হয় না—শুধু সময়ের সঙ্গে একটু ধুলো জমে যায়। ❤️
এই পুরোনো টেলিফোনটাও যেন তেমনই এক টুকরো স্মৃতি—যার সঙ্গে জড়িয়ে আছে কত অপেক্ষা, কত প্রিয় মানুষের কণ্ঠ, কত ছোট ছোট গল্প। আব্বা, আম্মা, ভাই বোন, প্রতিবেশী, প্রিয়জনদের প্রবাসজীবন…।

সেই নস্টালজিয়াকে জলরঙে একটু ছুঁয়ে রাখার চেষ্টা…
কিছু ছবি শুধু আঁকা হয় না, কিছু ছবি স্মৃতির দরজাও খুলে দেয়। ❤️🥰

** মিডিয়া: জলরং
রেফারেন্স: গুগল

মাটির তৈরি জিনিসপত্র পেইন্টিং করতে আমার বরাবরই ভালো লাগে। 🤎কোর্সের অন্যান্য গুরুত্বপূর্ণ কাজের ফাঁকে খুব অল্প সময়ের মধ্য...
29/08/2026

মাটির তৈরি জিনিসপত্র পেইন্টিং করতে আমার বরাবরই ভালো লাগে। 🤎
কোর্সের অন্যান্য গুরুত্বপূর্ণ কাজের ফাঁকে খুব অল্প সময়ের মধ্যে এই পেইন্টিংটি করে ফেললাম।

এবার এই বিষয়টি আমার ক্লাসের শিক্ষার্থীদের জন্য Open Task হিসেবে দিয়েছি। সবাই মিলে নিজেদের মতো করে চেষ্টা করছি—দেখা যাক, কার পেইন্টিং কেমন হয়!

সত্যি বলতে, আমার নিজের পেইন্টিংয়ের চেয়েও আমার শিক্ষার্থীদের কাজগুলো আরও সুন্দর হোক—এটাই আমি মনেপ্রাণে চাই। ❤️
কারণ সবচেয়ে বড় আনন্দ তো এখানেই—যাদেরকে কিছু শেখানোর চেষ্টা করছি সেই শিক্ষার্থীদের কাজ নিজের চেয়ে আরও ভালো করতে দেখা।

এবার অপেক্ষা তাদের পেইন্টিং দেখার… 🥰
দেখা যাক, আমাদের মধ্যে কার মাটির পাত্রগুলি সবচেয়ে জীবন্ত হয়ে ওঠে!

Address

Dhaka, Bangladesh
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Zakia’s ArtBeat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Museum

Send a message to Zakia’s ArtBeat:

Shortcuts

Share

Category