Gallery Halkhata

Gallery Halkhata Bengali Art with A New Hope
It's a visual art journal, where you can watch about art, art talk & art activities.

23/04/2026

অনিন্দ্য প্রাক্তন সফিউদ্দিন শিল্পালয় #গ্যালারী_হালখাতা

Artist QuotesAuguste RodinFrançois Auguste René Rodin was a French sculptor generally considered the founder of modern s...
21/04/2026

Artist Quotes
Auguste Rodin
François Auguste René Rodin was a French sculptor generally considered the founder of modern sculpture. He was schooled traditionally and took a craftsman-like approach to his work. Rodin possessed a unique ability to model a complex, turbulent, and deeply pocketed surface in clay.
watch more & follow us.👇👇👇👇👇
https://www.youtube.com/c/galleryhalkhata
https://instagram.com/gallery.halkhata?igshid=YmMyMTA2M2Y=
[email protected]
https://galleryhalkhata.com/

#গ্যালারী_হালখাতা

20/04/2026

জনান্তিকে

বাঙালি হিসেবে আমার অবলম্বন রবীন্দ্রনাথ ঠাকুরের গান ও কবিতা।

শৈশবে বিদ্যালয়ে পা রাখার আগে রবীন্দ্রনাথের শিশু ভোলানাথ মুখস্থ বলতে শিখেছিলাম।

বহুকাল হয়, খেলা-ভোলার সেইসব দিন ফেলে এসেছি। তবু মনে গেঁথে আছে, "তিনটে শালিখ ঝগড়া করে রান্নাঘরের চালে" অথবা, "শীতের বেলায় দুই পহরে/দূরে কাদের ছাদের 'পরে/ছোট্ট মেয়ে রোদ্দুরে দেয় বেগনি রঙের শাড়ি"।

জীবনের পথে চলতে চলতে কবে কখন জীবনানন্দ দাশের কবিতা ঘিরে ফেললো আমার "বোধ"- জীবনানন্দ পাঠ বুঝি বোধগম্য হয় না এক জন্মে, বরং আজন্ম এক তৃষ্ণা জেগে রয় আত্ম অন্বেষণের।

হয়তো আত্ম অন্বেষণের দুর্নিবার টানেই, পুরোনো জানালা-দরজা, নোনা ধরা দেয়ালের চরিত্রগুলো জড়ো করে, নিয়ত খুঁজে ফিরতে থাকি জীবনের গল্প। গল্পগুলো জনসমীপেই থাকে, তবু কোথায় যেন আড়ালে। দৈনন্দিন চলাচলে কারও চোখে পড়ে বা পড়ে না। তবু ওরা জীবনগল্পে বোঝাই গাট্টিবোঁচকা বয়ে নিয়ে, রোদ-জল-দাবদাহে স্নাত হয়ে টিকে থাকে। হেমন্তের বিষণ্ণতা নিয়ে, পৌষের হিম কিংবা চৈত্রের হাহাকার বুকে নিয়ে যাপন করে অগুনতি রাত্রিদিন-"জনান্তিকে" রয়ে যাওয়া সময়ের এইসব "নির্জন স্বাক্ষর"। পুরাতন সময়ের এইসব চেনা-অচেনা স্মৃতিচিত্রের ভিড়ে, কড়া নেড়ে চলি অম্বিকা বসু লেনের ধূসর দরজায়, আবার স্তব্ধ দাঁড়িয়ে শুনি, সেই কবেকার স্টেশনের জানালা থেকে ভেসে আসা- "তুমি নাই বনলতা সেন"। বৈরী সময়ের আত্মদহন থেকে নিদারুণ মনোবল খুঁজে পাই "সূর্যতামসী"র কাছে।

মা ফেরদৌসী প্রিয়ভাষিণী এবং একাত্তরের সকল জননীর প্রতি শ্রদ্ধার্ঘ্য একটি ছোট্ট দরজার কাজ খালিশপুর '৭১, আগলে রাখি সারাবছর। অবলম্বন আর জীবনবোধ ছাপিয়ে আমার সকল কর্মের আশ্রয় মা প্রিয়ভাষিণী। তাঁর চলে যাওয়া পথের পানে চেয়ে থাকতে থাকতেই একদিন হঠাৎ নিজের মতো চলতে শুরু করেছিলাম আনমনে। বুক খাঁ খাঁ করা গ্রীষ্মের দুপুরে ভীষণ একলা "এই বিজনতা"য় খুঁজে পাই, জানালার ধারে দাঁড়িয়ে থাকা তরুণী প্রিয়ভাষিণীর শান্ত মুখের অস্পষ্ট সাদাকালো ছবিটা।

"কোথাও সান্ত্বনা নেই পৃথিবীতে আজ;
বহুদিন থেকে শান্তি নেই।
নীড় নেই
পাখিরো মতন কোনো হৃদয়ের তরে।
পাখি নেই।"

তারপরও কত শতাব্দীর ঘোরে বিভোর হয়ে বারবার থমকে দাঁড়াই সেইসব পুরোনো সময়ের কাছে!

ফুলেশ্বরী প্রিয়নন্দিনী
২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
(বসন্তকাল)

15/04/2026

শিল্পীর জন্মদিনে অনেক শুভেচ্ছা | 💐💐💐💐💐
Hashem Khan
Hashem Khan is a Bangladeshi painter. His paintings mostly focus rural life of Bangladesh. He has important contribution to enrich Bangladeshi art and culture. Hashem Khan participated in Bangladesh Liberation War and his many artworks on the war. He was also the Chairman of Bangladesh National Museum.
https://www.youtube.com/c/galleryhalkhata
https://instagram.com/gallery.halkhata?igshid=YmMyMTA2M2Y=
https://www.facebook.com/GalleryHalkhata
[email protected]

#গ্যালারী_হালখাতা

Address

157/1, Shah Ali Bagh, Mirpur/1
Dhaka
1216

Telephone

+8801710707764

Website

http://www.galleryhalkhata.com/, https://www.instagram.com/gallery.halkhata?i

Alerts

Be the first to know and let us send you an email when Gallery Halkhata posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Museum

Send a message to Gallery Halkhata:

Share

Category