06/08/2025
৩ দিনের জায়গায় ১০ দিন পর পার্সেল পেলাম।
আলহামদুলিল্লাহ রিপিট ক্রেতার থেকে সেম ডিজাইনের ২ সেট গহনা ও মেজেন্ডা কালার ১০ পিস টারসেল এর অর্ডার কনফার্ম।
অর্ডার টি কনফার্ম হয় ২৬ জুলাই। কনফার্ম করার আগে আপু কে বলেছিলাম বেজ,কড়ি নাই এখন আমার কাছে। তখন আপু বলল এনে করে দেন আপু। এরপর ওইদিন অনলাইনে অর্ডার করি প্রয়োজনীয় জিনিসপত্র।
১০ দিন পর আমার আজ পেয়েছি হাতে। তাদের ম্যাসেজ করতে করতে আমি নিজেই বিরক্ত হয়ে গেছি। কল দিলেই বলে পাঠিয়েছি আপু। যখন বললাম অনেক হয়েছে একটা পার্সেল আসতে কতো বছর লাগবে চেক করুন আর না হলে অর্ডার ক্যান্সেল করুন। কিছুক্ষণ পর কল দিয়ে বলে আপু ভুলে পার্সেল অন্য জায়গায় চলে গেছে।
তাদের ভুলের জন্য আমাদের ছোট উদ্যোক্তাদের অনেক সমস্যার মুখোমুখি হতে হয়। এটা কি সবাই বুঝে।