05/09/2026
আজ শিক্ষক দিবস…🙏
তবুও আজ আর কোনো অপেক্ষা নেই, প্রথম হয়ে আপনাকে উইশ করার সেই ইচ্ছেটাও নেই।
আগের মতো আপনার কাছ থেকে সবার আগে পাওয়া সেই সুন্দর রিপ্লাইটার জন্য লোভটাও আর নেই…
কারণ জানি, সেই রিপ্লাইটা আর কোনোদিন আসবে না....এটাই সবচেয়ে কঠিন সত্য।
কিছু মানুষ আমাদের জীবন থেকে চলে যান, কিন্তু আমাদের জীবন থেকে কখনও মুছে যান না।
তাঁরা থেকে যান আমাদের চিন্তায়, আমাদের কাজে, আমাদের মূল্যবোধে, আমাদের প্রতিটি সিদ্ধান্তের নেপথ্যে।
আমার শ্রদ্ধেয় স্যার আজ আর এই পৃথিবীতে নেই। এই সত্যিটা আজও মেনে নেওয়া কঠিন। কিন্তু স্যার শারীরিকভাবে আমাদের মাঝে না থাকলেও, তাঁর শেখানো প্রতিটি কথা, তাঁর আদেশ-নির্দেশ, তাঁর দেখানো পথ আজও আমার চলার পথের দিশারি।
জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে আমি চেষ্টা করি স্যারের শেখানো আদর্শকে মনে রাখতে, তাঁর দেখানো পথ অনুসরণ করতে। কোথাও কোনো সিদ্ধান্ত নিতে গেলে মনে হয়—স্যার থাকলে কী বলতেন, কীভাবে পথ দেখাতেন। সেই ভাবনাটাই অনেক সময় আমাকে সঠিক পথ বেছে নিতে সাহস দেয়।
স্যার, আপনি আমাকে শুধু ছবি আঁকা শেখাননি, আপনি আমাকে শিখিয়েছেন কীভাবে দেখতে হয়, কীভাবে ভাবতে হয়, কীভাবে মানুষ হতে হয় এবং নিজের পথকে সততার সঙ্গে এগিয়ে নিয়ে যেতে হয়।
আপনার প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা কোনো শব্দেই প্রকাশ করা সম্ভব নয়। আপনি নেই, এই শূন্যতা চিরদিন থাকবে। কিন্তু আপনার শিক্ষা, আপনার আদর্শ এবং আপনার দেখানো পথ আমার হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে।
আপনার আশীর্বাদ যেন সবসময় আমার মাথার উপর থাকে।
আপনার দেখানো পথেই যেন সারাজীবন চলতে পারি, এটাই আমার একমাত্র প্রার্থনা।
শুভ শিক্ষক দিবস।। পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক।।
শ্রদ্ধা ও ভালোবাসার, স্যার। (আমাদের সবার কাকু)🍀
আপনি চিরকাল আমাদের হৃদয়ে বেঁচে থাকবেন।🙏❤️
~🖋️রিয়া (আপনার মিষ্টি মেয়ে)