Rafia's Bookish Mind and Lens

Rafia's Bookish Mind and Lens হ্যালো, আমি রাফিয়া রহমান।

বই, আঁকাআকি, অ্যানিমে, অ্যানিমেশন, কার্টুন, মুভি, সিরিজ, ওয়েবটুন, নিজের শখ ও ভাবনা নিয়ে কথা বলি।

26/05/2026

ইংরেজি বই পড়া শুরু করতে চান কিন্তু কোন বই দিয়ে শুরু করবেন বুঝছেন না এই ভিডিও তাদের জন্য। শুরুতে একটু কষ্ট হবে তবে কয়েকটা বই পড়ে ফেললে তখন আর তেমন একটা কঠিন মনে হবে না। আমার কাজে এসেছে এই বইগুলো।

25/05/2026

চক্রবাক × Your Lie in April

24/05/2026

মানুষ × এক বিদেশি ১৩০ বছর ধরে ঋণদাসত্বে থাকা এক পাকিস্তানি পরিবারকে মুক্ত করেছেন

23/05/2026

BhumiProkash - ভূমিপ্রকাশ দীর্ঘ পথচলার ৯ম বর্ষ পূর্তি উপলক্ষে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা💐

বইয়ের প্রতি আপনাদের আন্তরিকতা, গুনগত মানের মৌলিক ও অনুবাদ নিয়ে কাজ আমাকে মুগ্ধ করে। "হরবোলা" দিয়ে পরিচয় তারপর একে একে বেশকিছু বই সংগ্রহ করা হয়েছে। আজকে বই সাজাতে যেয়ে মনে হলো ছোটোখাটো একটা "ভূমিপাহাড়" তো হয়েই গেছে।

শুভকামনা আপনাদের সকলেকেই যাঁরা অক্লান্ত পরিশ্রম করে প্রকাশনীকে এতদূর নিয়ে এসেছেন। দারুণ সব বইয়ের জন্য কৃতজ্ঞতা। আরও চমৎকার বই নিয়ে আসুন। পাঠকের ভালোবাসা সঙ্গে নিয়ে ভূমিপ্রকাশের এই সুন্দর পথচলা আরও দীর্ঘ ও সমৃদ্ধ হোক—এটাই কামনা করি।

23/05/2026

উপহার হিসেবে কী পেলে সবচেয়ে বেশি খুশি হোন?😁

হুট করে বই উপহার পেয়ে গেলাম। বিনা কারণে এটাই বছরের প্রথম বই উপহার। অনেককককককককক ধন্যবাদ স্ট্রেঞ্জার হুট করে বিনা কারণে চমকে দেওয়ার জন্য🫣 ধী - dhee আপনাকেও অনেকককক ধন্যবাদ এতোওও সুন্দর করে বই পাঠিয়ে দেওয়ার জন্য💛

বইপোকা হিসেবে কত নম্বর পেলেন?১. "এই মাসে আর বই কিনব না" বলে নতুন বই কিনেছেন — ৫২. কোনো বই শেষ করে সঙ্গে সঙ্গে আরেকটি বই ...
22/05/2026

বইপোকা হিসেবে কত নম্বর পেলেন?

১. "এই মাসে আর বই কিনব না" বলে নতুন বই কিনেছেন — ৫
২. কোনো বই শেষ করে সঙ্গে সঙ্গে আরেকটি বই শুরু করেছেন — ৫
৩. বছরে ১০+ বই পড়েন — ৫
৪. বই পড়ে নতুন কোনো শখ তৈরি হয়েছে — ৫
৫. বইয়ের গন্ধ শুঁকতে ভালো লাগে — ৫
৬. বই পড়ে কেঁদেছেন — ৫
৭. কোনো চরিত্রকে বাস্তব মানুষের মতো ভালোবেসেছেন — ৫
৮. "আর এক পৃষ্ঠা" বলতে বলতে ভোর করে ফেলেছেন — ৫
৯. এক বসায় ১০০+ পৃষ্ঠা পড়েছেন — ৫
১০. বন্ধুদের বই উপহার দেন — ৫
১১. একই বই একাধিকবার পড়েছেন — ৫
১২. লাইব্রেরির সদস্য ছিলেন/আছেন — ৫
১৩. বই পড়ার জন্য অন্য কাজ পিছিয়েছেন — ৫
১৪. কোনো বইয়ের কারণে নিজের মতামত বদলেছে — ৫
১৫. বুকশেলফে পড়ার চেয়ে না-পড়া বই বেশি — ৫
১৬. বইয়ের জন্য টাকা আছে, কিন্তু খাবারের জন্য হিসাব করতে হয় — ৫
১৭. প্রিয় বই কাউকে পড়তে জোর করেছেন — ৫
১৮. বইয়ের চরিত্রদের নিয়ে বন্ধুদের সঙ্গে আলোচনা করেছেন — ৫
১৯. উপহার হিসেবে বই পেলেই সবচেয়ে খুশি হন — ৫
২০. ভ্রমণে বই সঙ্গে নিয়েছেন — ৫

Rafia's Bookish Mind and Lens

সাম্প্রতিক ঘটনা × খোয়াবনামা
21/05/2026

সাম্প্রতিক ঘটনা × খোয়াবনামা

21/05/2026

Relatable? 🤭

মৃ`ত্যু যখন সন্নিকটে তখন প্রত্যেকেই জীবন আবারও একবার উপভোগ করতে চায়। অতীতের করা ভুলগুলো শুধরিয়ে নিতে চায়। কিন্তু এইক্ষেত...
20/05/2026

মৃ`ত্যু যখন সন্নিকটে তখন প্রত্যেকেই জীবন আবারও একবার উপভোগ করতে চায়। অতীতের করা ভুলগুলো শুধরিয়ে নিতে চায়। কিন্তু এইক্ষেত্রে ব্যতিক্রম কাজ করলেন গ্রেস কাহিল। মৃ`ত্যুর পাঁচ মিনিট আগেই উকিল উইলিয়াম ম্যাকান্টায়ারের হুঁশিয়ারির পরও পরিবর্তন করে ফেলেন উইল!

গ্রেস কাহিলের অন্ত্যেষ্টিক্রিয়ায় জানা যায় এক আজব উইলের কথা। উইলে কি আছে তা জানতে পারবে অন্ত্যেষ্টিক্রিয়ায় আসা হাজার হাজার কাহিলদের মধ্যে থেকে মাত্র চল্লিশজন! আর এই চল্লিশজনকে উদ্দেশ্য করে গ্রেস কাহিল রেখে গেছেন তাঁর অঢেল সম্পত্তি কিন্তু...!!!

উইল মোতাবেক সমস্ত সম্পত্তি সেই পাবে যে গ্রেস কাহিলের রেখে যাওয়া উনচল্লিশটি সূত্রের সমাধান করবে! অর্থাৎ গ্রেস তাদের জন্য রেখে গেছে একটি চ্যালেঞ্জ! যে চ্যালেঞ্জ গ্রহণ করবে না সে পাবে এক মিলিয়ন ডলার আর যে গ্রহণ করবে সে পাবে সূত্র। কিন্তু এই চ্যালেঞ্জে অভিযাত্রীর মৃ`ত্যুও হতে পারে!!! মাত্র সাতটি দল এই দুঃসাহসিক অভিযানের জন্য এগিয়ে আসে। এদের মধ্যে আছে গ্রেস কাহিলের প্রিয় অ্যামি আর ড্যান। নানু যে তাদের এমন ভয়াবহ চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে তা ছিলো তাদের কল্পনারও বাহিরে।গ্রেসের প্রিয়ভাজন হওয়ার দরুন অন্যদের বিষ নজরে পরে অনাথ অসহায় বাচ্চা দু'জন।

উনচল্লিশ সূত্রের সমাধানে সাতটি দল বেড়িয়ে পরে বিশ্বভ্রমণে। নেলি গোমেজকে সাথে নিয়ে অ্যামি আর ড্যান প্যারিসের উদ্দেশ্যই উড়াল দেয়। একদল অন্য দলের জন্য পেতে রেখেছে মৃ`ত্যু ফাঁদ! অ্যামি, ড্যানের মা-বাবার মৃত্যুর সাথে কী উনচল্লিশ সূত্রের সংযোগ আছে? নাকি নিছক দুর্ঘটনা ছিলো? বেঞ্জামিন ফ্রাংকলিনের সাথে সূত্রগুলোর সম্পর্ক কী? কালো কোট পরা লোকটাকে কেন বারবার দেখা যায়? উইলিয়াম ম্যাকান্টায়ার কী লুকাচ্ছেন? ম্যাড্রিগালরা কাহিলদের জন্য হুমকি কেন? মানবসভ্যতা রচনায় কাহিলদের ভূমিকা কী? ছোট অ্যামি আর ড্যান কী পারবে প্রশ্নগুলার জবাব খুঁজতে? সূত্রের সমাধান করতে?

পিচ্চি একটা পেপারব্যাক বই। সিরিজের প্রথম বই তাই শুধুই কিছু চরিত্রের পরিচয় ও অভিযান শুরুর কাহিনি আছে। সিরিজের মোট বই ১১টা। আগের বইগুলো না পড়লে পরের বইয়ের কাহিনি বুঝতে সমস্যা হবে। কারণ প্রতিটা বইয়েই কিছু সূত্র আছে। কাহিনির শুরু গ্রেস কাহিলের অন্ত্যেষ্টিক্রিয়া থেকে।

কাহিল পরিবারের মধ্যে অন্যতম বেঞ্জামিন ফ্রাংকলিন। যার বিভিন্ন কাজের মধ্যে লুকায়িত রয়েছে উনচল্লিশটি সূত্র। কাহিল পরিবার একেট্রিনা, টমাস, জানুস ও লুসিয়ান গ্রুপে বিভক্ত। উইলিয়াম ম্যাকান্টায়ার তাদের হুঁশিয়ার করে দেন কাউকে বিশ্বাস না করার জন্য, ম্যাড্রিগালদের থেকে সাবধান থাকতে। দুই অনাথ ভাইবোন উনচল্লিশ সূত্রের রহস্য সমাধানে বিশ্বভ্রমণে বেড়িয়ে পরে। নানুর ইচ্ছে ছিল তারা যেন সূত্রের খোঁজ করে। কিন্তু বিপদ যেনো পিছুই ছাড়ে না। সেই সাথে বেড়িয়ে আসতে থাকে বহু অজানা রহস্য! কাহিল পরিবারের বহু কালো অধ্যায়! একের পর এক রহস্য যেভাবে দেখানো হয়েছে ভালো লেগেছে। অনুবাদের মানও যথেষ্ট ভালো। সুন্দর ও সহজ ভাষায় অনুবাদ করা হয়েছে।

কিশোর উপন্যাস আমার অনেক পছন্দের একটা জনরা। সাথে যদি অ্যাডভেঞ্চার থাকে তো আরও জমে। সিরিজের প্রতি আগ্রহ তৈরি হয়েছিল গুডরিডসে রিভিউ ও রেটিং দেখে। এইজন্য একবারেই সিরিজের প্রথম পাঁচটি বই নিয়ে ফেলেছিলাম। বইটা পড়ার পর আগ্রহ আরও বেড়ে গেছে। দ্রুতই সিরিজের বাকি বইগুলো আসুক যেন সংগ্রহ করে একবারেই পড়তে পারি।

বই: দ্য মেইজ অফ বোনস (থার্টি নাইন ক্লুজ সিরিজ #১) লেখক: রিক রিওরড্যান
অনুবাদক: শরীফুল হাসান
জনরা: অ্যাডভেঞ্চার
প্রচ্ছদ: আদনান আহমেদ রিজন
প্রকাশনী: সতীর্থ প্রকাশনা
প্রথম প্রকাশ: মার্চ, ২০২১
পৃষ্ঠা সংখ্যা: ২৩৬
মুদ্রিত মূল্য: ২৯০/-

অনেককককক ধন্যবাদ থ্রিলার পাঠকদের আসর:অফিশিয়াল ও Learner Bookshop - লার্নার বুকশপ দারুণ সব বইয়ের জন্য। এই সুযোগে নতুন প্র...
20/05/2026

অনেককককক ধন্যবাদ থ্রিলার পাঠকদের আসর:অফিশিয়াল ও Learner Bookshop - লার্নার বুকশপ দারুণ সব বইয়ের জন্য। এই সুযোগে নতুন প্রকাশিত বইগুলো নিয়ে ফেললাম 🤭

২০২৬ সালে আলোচিত একটা বই "অনাহূত"। উইশলিস্টের বইটা উপহার হিসেবে পেয়ে গেছি! অনেকককক ধন্যবাদ চিরকুট প্রকাশনী - Chirkut Prokashoni 😊

বলতে পারবেন হুমায়ূন আহমেদের কোন বই এটা?ক্লু: মিসির আলি সিরিজের একটা বই।     #হুমায়ূনআহমেদ  #বই
19/05/2026

বলতে পারবেন হুমায়ূন আহমেদের কোন বই এটা?

ক্লু: মিসির আলি সিরিজের একটা বই।

#হুমায়ূনআহমেদ #বই

Address

Bhadra
Rajshahi

Website

https://www.instagram.com/rafias_bookish_mind_and_len

Alerts

Be the first to know and let us send you an email when Rafia's Bookish Mind and Lens posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category