Najia's Artwork

Najia's Artwork رَبِّ إِنِّى لِمَآ أَنزَلْتَ إِلَىَّ مِنْ خَيْرٍۢ فَقِيرٌۭ
(1)

রোজার মাস খুব তাড়াতাড়ি চলে গেল তাই না?ভাবতে খুব অবাক লাগে যে, রহমতের দিনগুলো এত তাড়াতাড়ি চলে গেল।  আল্লাহ আমাদেরকে স...
20/03/2026

রোজার মাস খুব তাড়াতাড়ি চলে গেল তাই না?
ভাবতে খুব অবাক লাগে যে, রহমতের দিনগুলো এত তাড়াতাড়ি চলে গেল। আল্লাহ আমাদেরকে সবাইকে মাফ করে দিন।
যাইহোক, ঈদের আমেজ নিয়ে, সবাই মেহেদী দিচ্ছেন তো?
চাঁদ রাত মোবারক সবাইকে। ✨

৫. আর অচিরেই আপনার রব আপনাকে অনুগ্রহ দান করবেন, ফলে আপনি সন্তুষ্ট হবেন।(১)(১) অর্থাৎ আপনার পালনকর্তা আপনাকে এত প্রাচুর্য...
16/03/2026

৫. আর অচিরেই আপনার রব আপনাকে অনুগ্রহ দান করবেন, ফলে আপনি সন্তুষ্ট হবেন।(১)
(১) অর্থাৎ আপনার পালনকর্তা আপনাকে এত প্রাচুর্য দেবেন যে, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। এতে কি দিবেন, তা নির্দিষ্ট করা হয়নি। এতে ইঙ্গিত পাওয়া যায় যে, প্রত্যেক কাম্যবস্তুই প্রচুর পরিমাণে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর কাম্যবস্তুসমূহের মধ্যে ছিল ইসলামের ও কুরআনের উন্নতি, সারা বিশ্বে হিদায়াতের প্রসার, শত্রুর বিরুদ্ধে তার বিজয়লাভ, শত্রুদেশে ইসলামের কালেমা সমুন্নত করা ইত্যাদি। আর তার মৃত্যুর পর হাশরের ময়দানে ও জান্নাতেও তাকে আল্লাহ তা'আলা অনেক অনুগ্রহ দান করবেন। [বাদা’ইউত তাফসীর]
হাদীসে আছে, আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট পরবর্তীতে যে সমস্ত জনপদ বিজিত হবে তা একটি একটি করে পেশ করা হচ্ছিল। এতে তিনি খুশী হলেন, তখন আল্লাহ্ তা'আলা “অচিরেই আপনার রব আপনাকে এমন দান করবেন যে আপনি সস্তুষ্ট হয়ে যাবেন” এ আয়াত নাযিল করলেন। তখন আল্লাহ্ তা'আলা তাকে জান্নাতে হাজার প্রাসাদের মালিক বানালেন। প্রতিটি প্রাসাদে থাকবে প্রাসাদ উপযোগী খাদেম ও ছোট ছোট বাচ্চারা। [মুস্তাদরাকে হাকিম: ২/৫২৬]
তাফসীরে জাকারিয়া
৫। অচিরেই তোমার প্রতিপালক তোমাকে (এমন কিছু) দান করবেন, যাতে তুমি সন্তুষ্ট হবে।
এর দ্বারা দুনিয়ার বিজয় এবং আখেরাতে সওয়াব বোঝানো হয়েছে। এতে ঐ সুপারিশ করার অধিকারও অন্তর্ভুক্ত যা নবী (সাঃ) নিজের গোনাহগার উম্মতের জন্য আল্লাহর নিকট লাভ করবেন।

The mother Color Green Golden 💚
14/03/2026

The mother Color Green Golden 💚

Combo Set ☺️
13/03/2026

Combo Set ☺️

09/03/2026
একটা জিনিস খুব ভালোভাবে উপলব্ধি করেছি—বন্ধুত্ব জিনিসটা অনেক সময় খুব সাময়িক।হঠাৎ করেই কেউ আমাদের জীবনে এসে খুব আপন হয়ে...
07/03/2026

একটা জিনিস খুব ভালোভাবে উপলব্ধি করেছি—
বন্ধুত্ব জিনিসটা অনেক সময় খুব সাময়িক।
হঠাৎ করেই কেউ আমাদের জীবনে এসে খুব আপন হয়ে যায়, খুব কাছের বন্ধু হয়ে যায়। আবার কখন যে সেই মানুষটাই ধীরে ধীরে দূরে সরে যায়, একসময় একদম অপরিচিত হয়ে যায়,তা আমরা বুঝতেও পারি না।
কিন্তু প্রতিটি ঘটনার মধ্যেই আল্লাহর কোনো না কোনো মঙ্গল লুকিয়ে থাকে। আল্লাহ তো বলেছেন, “আমি যা জানি তোমরা তা জানো না।”
আমাদের কাছে হয়তো মনে হয় এই মানুষটা আমাদের জন্য খুব ভালো, আমাদের খুব কাছের। কিন্তু যখন আল্লাহ কাউকে আমাদের জীবন থেকে সরিয়ে দেন, তখন নিশ্চয়ই তার পেছনে কোনো কল্যাণ থাকে, যা আমরা তখন বুঝতে পারি না।
তারপরও আমরা অনেক সময় সেই মানুষটাকেই আঁকড়ে ধরে থাকি, অতীতকে পেছনে ছুড়ে ফেলতে পারি না। যতক্ষণ না নিজের হৃদয়টা ভেঙে যায়, ততক্ষণ আমরা বুঝতেই পারি না যে তারা আসলে আমাদের জন্য কতটা ক্ষতিকর ছিল।
তাই সময় থাকতে আল্লাহ যা করেন, সেটাকে মেনে নেওয়াই ভালো।
ছেড়ে দিতে শিখুন, ভুলে যেতে শিখুন।
কারণ অনেক সময় ছেড়ে দেওয়ার মধ্যেই আল্লাহর সবচেয়ে বড় কল্যাণ নিহিত থাকে।
🌙

ভারতের লোকশিল্প কোনো একক ধারার শিল্প নয়; এটি সময়, ভৌগোলিক পরিবেশ ও বিশ্বাসের দ্বারা গড়ে ওঠা বহু পরিচয়ের এক বিস্তৃত প...
06/03/2026

ভারতের লোকশিল্প কোনো একক ধারার শিল্প নয়; এটি সময়, ভৌগোলিক পরিবেশ ও বিশ্বাসের দ্বারা গড়ে ওঠা বহু পরিচয়ের এক বিস্তৃত পরিসর। আজকের অর্থে এটি কখনোই কেবল একটি পেশা ছিল না। বরং এটি ছিল জীবনযাপনেরই একটি অংশ, যা গভীরভাবে জড়িয়ে ছিল আচার-অনুষ্ঠান, গল্পকথন এবং সমাজের প্রতিদিনের জীবনের সঙ্গে। কাগজ বা ক্যানভাসের আগেই কাদামাটির ঘরের দেয়ালেই ফুটে উঠেছিল প্রথম শিল্পের রেখা, মাটির মেঝে হয়ে উঠেছিল পবিত্র চিত্রাঙ্কনের স্থান, আর কাপড়ে আঁকা হতো মহাকাব্যের গল্প।
ভারতের প্রতিটি অঞ্চলে মানুষের জীবনধারা, পরিবেশ এবং স্থানীয় উপকরণের প্রভাবে আলাদা আলাদা শিল্পরীতি গড়ে উঠেছে। মহারাষ্ট্রের আদিবাসী গ্রামগুলোতে ওয়ারলি শিল্পীরা মাটির দেয়ালে চালের পেস্ট দিয়ে দৈনন্দিন জীবনের ছন্দময় দৃশ্য আঁকতেন। ওড়িশা ও পশ্চিমবঙ্গে পটচিত্র শিল্পীরা কাপড় বা তালপাতার ওপর সূক্ষ্ম পৌরাণিক কাহিনি আঁকতেন, যেখানে গাঢ় রেখা ও প্রাকৃতিক রঙের ব্যবহার বিশেষভাবে লক্ষণীয়। মধুবনী অঞ্চলের নারীরা ঘরের দেয়ালে ফুল-লতা ও আকাশীয় প্রতীক আঁকতেন, তাদের বিশ্বাস ছিল, সজ্জিত ঘর সমৃদ্ধি ডেকে আনে।

Ramadan is going too fast 😭
01/03/2026

Ramadan is going too fast 😭

নতুন সংসার শুরু করতে যাচ্ছেন? নিয়ে নি আমার এই ফ্লক আর্ট টি।
13/02/2026

নতুন সংসার শুরু করতে যাচ্ছেন? নিয়ে নি আমার এই ফ্লক আর্ট টি।

FolkArt.
13/02/2026

FolkArt.

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Najia's Artwork posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category