She and her Obsession

She and her Obsession Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from She and her Obsession, Narsingdi.

13/09/2026

ক্ষুদ্র এই জীবনটুকুতে এসে কেবল একটি সত্যই গভীরভাবে উপলব্ধি করেছি জীবনে মানুষের ভিড় নয়, প্রয়োজন অল্প কয়েকজন আপন মানুষের। সংখ্যায় কম হোক, অথচ তারা যেন হৃদয়ের খুব কাছের হয়।
যে মানুষটি হাজার ব্যস্ততার মাঝেও দিনের শেষে একবার খোঁজ নেয়, যে নির্দ্বিধায় আমার নীরবতাটুকুও বুঝে নেয়, যার কাছে মনের দরজায় কোনো কপাট রাখতে হয় না জীবনে আসলে এমন মানুষই যথেষ্ট।
কত শত মানুষের সঙ্গে পরিচয় হয়, কত সম্পর্কই বা পথ চলতে এসে পাশে দাঁড়ায় অথচ প্রয়োজন ফুরোলেই কেউ কেউ অচেনা হয়ে যায়, আবার প্রয়োজনের মুহূর্তে ফিরে আসে। তখন বুঝি সবাই সঙ্গী নয়, কেউ কেউ কেবল সময়ের অতিথি।
তবু এই ভিড়ের মাঝেও কিছু মানুষ আলাদা ছিল —যাদের সঙ্গে সম্পর্কের পেছনে কোনো প্রয়োজন ছিল না, কোনো স্বার্থের হিসাব ছিল না প্রয়োজনের বাইরেও যারা থেকে গেছে, নীরবে, আপন হয়ে। তারা যেন সারাজীবন এমন করেই পাশে থাকে।
তাই এখন আর মানুষের ভিড় চাই না। হাতে গোনা কয়েকজন থাকুক, কিন্তু তারা যেন সত্যিই ‘নিজের’ হয়। পৃথিবীর সমস্ত কোলাহল পেরিয়েও যারা থেকে যায়, কোনো স্বার্থের হিসাব ছাড়াই শেষ পর্যন্ত তারাই আপন, তারাই হৃদয়ের ঠিকানা।
May the few who stayed beyond every need, every season, and every reason, remain by my side for a lifetime. 🤍

মানুষের কোলাহল থেকে একটু দূরে,  বইয়ের পাতায় ডুবে থাকা আর পাশে গুটিসুটি হয়ে থাকা একটি বিড়াল এই সামান্য সঙ্গটুকুই কখনো একা...
06/09/2026

মানুষের কোলাহল থেকে একটু দূরে, বইয়ের পাতায় ডুবে থাকা আর পাশে গুটিসুটি হয়ে থাকা একটি বিড়াল এই সামান্য সঙ্গটুকুই কখনো একাকিত্বের দীর্ঘ ছায়াকে মায়ায় ঢেকে দেয়।
প্রশ্ন নেই, কোনো প্রত্যাশা নেই, সম্পর্কের জটিল সমীকরণও নেই আছে শুধু নরম এক উপস্থিতি, পাতার মৃদু শব্দ আর দু’টি মায়াবী চোখের নীরব আশ্বাস।🌸

কিছু সঙ্গ আসলে কথোপকথন চায় না নিঃশব্দে পাশে থাকাটুকুই তার সমস্ত ভালোবাসা। 🌸🖤
চাঁদ

নিস্তব্ধ কাগজের শ্বেত প্রান্তরে অবদমিত অনুভূতিদের অব্যক্ত স্বরলিপি অঙ্কনের এক নৈঃশব্দ্যময় উৎসব। যেসব কথা কণ্ঠের কম্পনে উ...
01/09/2026

নিস্তব্ধ কাগজের শ্বেত প্রান্তরে অবদমিত অনুভূতিদের অব্যক্ত স্বরলিপি অঙ্কনের এক নৈঃশব্দ্যময় উৎসব। যেসব কথা কণ্ঠের কম্পনে উচ্চারিত হওয়ার পূর্বেই বিস্মৃতির অতলে তলিয়ে যায়, চিঠির কালির আঁচড়ে তারাই ফিরে পায় এক অনন্ত অস্তিত্ব। অক্ষরের অন্তরালে জমে থাকে অনুচ্চারিত অনুরাগ, অভিমানের গূঢ় অভিঘাত, বিরহের দীর্ঘশ্বাস এবং স্মৃতির অমোঘ অনুরণন যেন দূরত্ব পেরিয়ে হৃদয় থেকে হৃদয়ের কাছে পৌঁছে যাওয়া একখানি নীরব আত্মকথন। 🩵

Address

Narsingdi

Website

Alerts

Be the first to know and let us send you an email when She and her Obsession posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share