10/08/2026
শিল্পী এস এম সুলতানের জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি | ১০ আগস্ট
বাংলাদেশের আধুনিক চিত্রকলার এক স্বতন্ত্র ও অনন্য শিল্পী এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী আজ। ১৯২৩ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় তাঁর জন্ম। শৈশব থেকেই শিল্পের প্রতি গভীর আকর্ষণ তাঁকে নিয়ে যায় চিত্রকলার জগতে। পরবর্তী জীবনে তিনি দেশ-বিদেশে ভ্রমণ করেছেন, শিল্পচর্চা করেছেন এবং শেষ পর্যন্ত বাংলার মাটি ও মানুষের কাছে ফিরে এসে গড়ে তুলেছেন তাঁর নিজস্ব শিল্পভাষা। ১৯৯৪ সালের ১০ অক্টোবর জীবনাবসান ঘটে তাঁর।
সুলতানের ক্যানভাসে কৃষক, শ্রমজীবী মানুষ, প্রকৃতি ও গ্রামীণ জীবন সাধারণ কোনো দৃশ্য নয়— তাঁর তুলিতে তারা হয়ে উঠেছে শক্তি, মর্যাদা ও অস্তিত্বের প্রতীক। তাঁর বিখ্যাত বলিষ্ঠ মানবদেহের অবয়ব যেন বাংলার মাটির সঙ্গে মানুষের গভীর সম্পর্ক এবং শ্রমের মহিমাকে ধারণ করে।
তিনি শুধু গ্রামবাংলাকে আঁকেননি; বাংলার মাটি ও মানুষের অন্তর্নিহিত শক্তিকে শিল্পের এক অনন্য নন্দনতত্ত্বে রূপ দিয়েছিলেন।
কিংবদন্তি শিল্পী এস এম সুলতানের জন্মবার্ষিকীতে নারায়নগঞ্জ ডট আর্টিস গ্রুপের পক্ষথেকে গভীর শ্রদ্ধা 🖤🖤🖤