17/10/2026
আপনি যদি সত্যি ই কারো স্ট্রেস কমাতে চান, তাহলে মাঝে মাঝে শুধু তার কথা গুলো শুনুন। তেমন কিছু না বলে এমন ভাবে শুনবেন যেনো আপনার সামনে বসা মানুষ টি বুঝতে পারে যে, আপনি তার কথা গুলো খুব মনোযোগ দিয়ে শুনছেন। তাকে গুরুত্ব দিচ্ছেন।
আমার মনে হয়, একজন মানুষের কাছা কাছি যেতে চাইলে, মানুষ টিকে প্রাধান্য দিচ্ছেন বোঝাতে চাইলে কিংবা তার কষ্ট বা দুশ্চিন্তা কমাতে চাইলে ভালো বক্তার চাইতে ভালো শ্রোতা হওয়া খুব জরুরী।
একেতো আমরা সুন্দর করে কথাও বলতে পারি না।
আবার ভালো শ্রোতাও হতে পারি না।
তাহলে ঘর পরিবার সমাজ লোকালয় বা দেশ সব জায়গায় অস্থিরতা থাকবে নাই বা কেনো?
আসুন, কম বলি। বেশী শুনি।