Takhleqaat - তাখলীক্বাত

Takhleqaat - তাখলীক্বাত হেই জামালুল জামী! তাখলীক্বাতে আপনাকে স্বাগতম।
আসুন, বসুন, কথা বলি পরিচিত হই।
কেনাকাটা হলে হবে না হলে নাই।

01/05/2026

তেমন কিছু না গায়েষ!
তিন দিন ধরে টানা বৃষ্টি, আজ একটু রোদ উঠেছে তাই একটু নাহাইতে নিছি এখানেও শান্তি নাই।
প্রাইভেসির তেরোটা বাজাই দিয়া বেডি ভিডু আপলোড দিয়া দিছে 🥲
মাছি বলে কি কোন প্রাইভেসি নাই??🥹





হেই জামালুল জামী!জানেন!?পৃথিবীতে কিছু মানুষ আছে খুব খুব সফ্ট হার্টের। এদের অনেক অনেক গুনের মধ্যে অন্যতম গুণ হলো এরা খুব ...
24/04/2026

হেই জামালুল জামী!
জানেন!?
পৃথিবীতে কিছু মানুষ আছে খুব খুব সফ্ট হার্টের। এদের অনেক অনেক গুনের মধ্যে অন্যতম গুণ হলো এরা খুব সহজেই যেমন অন্যের হৃদয়ে জায়গা করে নেয় ঠিক তেমনি নিজের হৃদয়েও অন্যকে জায়গা দিয়ে দেয়।
এরা মানুষ কে ভালোবাসে হৃদয় উজাড় করে বিন্দু মাত্র বিনিময়ের লোভ ছাড়া।

ঠিক এমনই একজন মানুষ তাখদীক্বাতের ক্লাইন্ট ( আমার বড়াপু) এই মিষ্টি আপু।

আপুর সাথে পরিচয় এই ড্রেসটা অর্ডার এর মাধ্যমে।

হয়েছিল যা তা হলো...
যেখানে মানুষ নক দেয়, দাম নিয়ে দর কষাকষি করে, আর কিছু এডভান্স পে করতে বললে ফাহহহহহহহহহ..... হয়ে যায় সেখানে আপু নক দিল, ড্রেস এর ব্যাপারে কথা বললো, দাম জিজ্ঞেস করলো, অর্ডার কনফার্ম করলো এবং সম্পূর্ণ পেমেন্ট এডভান্স করে দিলো তবুও খরচ সহ 😶

এই পর্যন্ত মানা যায়, কিন্তু তারপর কি হলো জানেন!?

যেখানে কাউকে রিভিউ দেওয়ার জন্য রিকোয়েস্ট করলেও ইগনোর করে (লজ্জা সরমের মাথা খেয়ে আগে রিভিউ দেওয়ার জন্য বলতাম ক্লাইন্টদের কখনো সখনো। এখন বলি না) সেখানে আপু আমার বলা ছাড়াই এই সুন্দররররর রিভিউ টা লিখলো এবং পেইজ ও প্রমোট দিলো🥹♥️

তার চেয়ে বড় আশ্চর্য হওয়ার মতো ঘটনা হলো আমার অনাগত সন্তানকে সর্বপ্রথম গিফট টা দিলো আপুই ( আপুকে আজীবন মনে রাখার জন্য এই ঘটনাটাই যথেষ্ট)
"আল্লাহু আপুর হায়াতে রিযিকে বারাকাহ দান করুন"

আর যেই পরিটার জন্য ড্রেস টা মেইক করেছিলাম তার খুশি দেখে মনটা আরো বেশি খুশি হয়ে গেছিল।
ভিডিও তে দেখলাম পরিটা প্রজাতির মতো উড়তে ছিল ♥️ ( রিভিউ পিকচার কমেন্টে)

বাই দা ওয়ে, ড্রেসটা বাস্তবে দেখতে যতো সুন্দর ক্যামেরায় তার সিকি ভাগ ও ধারণ করা যায়নি এই দুঃখ আকাশ সমান 😞

হেই জামালুল জামী!বেশ কয়েকদিন পেইজে কোন আপডেট নেই। তো তাখলীক্বাত কে মনে রেখেছেন নাকি ভুলে গেছেন?😑আসলে আপডেট না থাকার দুই...
20/04/2026

হেই জামালুল জামী!
বেশ কয়েকদিন পেইজে কোন আপডেট নেই। তো তাখলীক্বাত কে মনে রেখেছেন নাকি ভুলে গেছেন?😑

আসলে আপডেট না থাকার দুইটি কারণঃ
প্রথমত , দিন গুলো খুব খুব খুউউউউব ব্যস্ততায় কাটছে।
দ্বিতীয়ত পেইজে পোস্ট দিলে যদি অর্ডার চলে আসে সেই ভয়ে পোস্ট দেইনা 😑।

কি!?
ব্যাপারটা খুব অদ্ভুত আর হাস্যকর লাগছে না?
আসলে এটাই সত্যি।
অর্ডার আসার ভয়ে পোস্ট দেইনা।
যা কাজ জমে আছে তা-ই শেষ করছি আপাতত।
সামনে আর কোন অর্ডার নিবো না ইনশাআল্লাহ।
কেন নিবো না তাও জানাবো.........
তার আগে এই যে কিউট একটা পোকি ড্রেস দেখুন।

এটা চলে যাবে "উত্তরা" ইনশাআল্লাহ।
ড্রেস মেকিংয়ের ফিনিশিং কেমন হলো বলবেন কিন্তু হুঁ....

হেই জামালুল জামী!এই গরমে কেমন আছেন আপনারা?চলুন এই গরমে মেজাজ গরম এক্সপেরিয়েন্স শেয়ার করি আপনাদের সাথে।আচ্ছা পরে শেয়ার...
15/04/2026

হেই জামালুল জামী!
এই গরমে কেমন আছেন আপনারা?
চলুন এই গরমে মেজাজ গরম এক্সপেরিয়েন্স শেয়ার করি আপনাদের সাথে।
আচ্ছা পরে শেয়ার করমুনে এখন মেজাজ গরম।
আগে মেজাজ একটু ঠান্ডা হয়ে নিক 😑
ততক্ষণে এই ড্রেসটা দেখতে থাকুন।
এই ড্রেসটা সুন্দর না!?
এটা একটা আপুর কাস্টমাইজ ড্রেস।
AI কে বলেছিলাম একটা ডল কে পড়িয়ে দিতে। সে পড়িয়ে তো দিয়েছে কিন্তু ফেব্রিক থেকে স্টোন গুলো সরিয়ে ফেলেছে এবং বুকের দিকের ডিজাইন ও একটু চেঞ্জ করে ফেলেছে।
যাগ্গে, এই ডিজাইন পছন্দ হলে কাস্টমাইজ করে নিতে পারেন।
যে কোন সাইজ কাস্টমাইজ পসিবল।

হ্যান্ডমেইড সেক্টরে ছোট্ট একজন উদ্যোক্তা হিসেবে আপনি যখন বুঝদার,ভালো মনের একজন মানুষকে আপনার গ্রাহক হিসেবে পাবেন তখন ধরে...
14/04/2026

হ্যান্ডমেইড সেক্টরে ছোট্ট একজন উদ্যোক্তা হিসেবে আপনি যখন বুঝদার,ভালো মনের একজন মানুষকে আপনার গ্রাহক হিসেবে পাবেন তখন ধরে নিবেন আপনার উপর আল্লাহর রহমত আছে।

যারা বুঝে হ্যান্ডমেইড জিনিসগুলো ধরলাম আর হয়ে গেলো না,যতই সময় বেঁধে দেই সময় একটু বেশি লাগতেই পারে পরিস্থিতি'র জন্য।

যারা বুঝে ক্যামেরা কোয়ালিটির জন্য রং একটু উনিশ-বিশ হতেই পারে।

কিংবা যারা বুঝে এডভান্স করার প্রয়োজনীয়তা আসলেই আছে,তাই এটা নিয়ে খামোকা কথা প্যাঁচায় না।

যারা বুঝে তাদের একটা ছোট্ট রিভিউ ও আমাদের কাজে অনেক ভালো প্রভাব ফেলে তাই না চাইতেও রিভিউ দিয়ে দেয়।

এরকম আপু/ভাইরা আসলেই খুবই সুইট হয়।

আর এদের কাজগুলো করতেও আলাদা রকম সুকুন কাজ করে অন্তরে।

Roya's corner

বাই দা ওয়ে, এই ড্রেসটা তিন বছর সাইজ এভেইলেবল।
সাথে একটা সুন্দর ক্রান্চিজ ফ্রি থাকবে।
কারো পছন্দ হলে ইনবক্স করুন।
বিঃদ্রঃ ছবিতে যেমন বাস্তবে তার চেয়ে বেশি সুন্দর।

হেই জামালুল জামী!এইযে দেখুন সেই আলোচিত সমালোচিত ড্রেস টার আরেকটা রূপ।নিচে ইনার টা জলপাই কালার দেওয়াতে চেহারাটা আরো বেশি...
14/04/2026

হেই জামালুল জামী!
এইযে দেখুন সেই আলোচিত সমালোচিত ড্রেস টার আরেকটা রূপ।
নিচে ইনার টা জলপাই কালার দেওয়াতে চেহারাটা আরো বেশি সুন্দর লাগছে না!?
এটার অর্ডার নেওয়া হচ্ছে ঈদের জন্য।
যে কোন সাইজ কাস্টমাইজ পসিবল।
আচ্ছা দুইটা রূপের মধ্যে থেকে কোনটা বেশি সুন্দর?








হেই জামালুল জামী!এইযে দেখুন সেই ভাইরাল ড্রেসটার আরেকটা ভার্সন।ভাইরাল এই জন্যই বললাম যে আমার এতো ছোট একটা পেইজ তবুও ঐ ড্র...
13/04/2026

হেই জামালুল জামী!
এইযে দেখুন সেই ভাইরাল ড্রেসটার আরেকটা ভার্সন।
ভাইরাল এই জন্যই বললাম যে আমার এতো ছোট একটা পেইজ তবুও ঐ ড্রেসটা ২৫ হাজার মানুষ দেখেছে তবে এটা ভাইরাল নয়তো কি! হুম?

যাগ্গে, এমনি ভাবে একটু একটু করে তাখলীক্বাত একদিন পৌঁছে যাবে লাখ মানুষের কাছে ইনশাআল্লাহ।

আর হ্যাঁ, এই ড্রেসটা কেমন লাগছে?
ফেব্রিক জিম্মি চু।
যে কোন সাইজ কাস্টমাইজ পসিবল।
আচ্ছা এই কালার টার নাম কি? আমি এই কালার টার সঠিক নাম জানি না 😑










হেই জামালুল জামী!সেইম ফেব্রিকে  সিম্পল আরেকটা ড্রেস আরেক আপুর বেবির জন্য।এটা কেমন?কোনটা বেশি সুন্দর? এটা নাকি আগের টা?
12/04/2026

হেই জামালুল জামী!
সেইম ফেব্রিকে সিম্পল আরেকটা ড্রেস আরেক আপুর বেবির জন্য।

এটা কেমন?
কোনটা বেশি সুন্দর? এটা নাকি আগের টা?

হেই জামালুল জামী!চলুন আপনাদের সাথে একটা সুন্দর বিষয় শেয়ার করি।এই যে স্ক্রিনশট টা দেখতে পাচ্ছেন এটা একটা  আপুর বিল পে ক...
11/04/2026

হেই জামালুল জামী!
চলুন আপনাদের সাথে একটা সুন্দর বিষয় শেয়ার করি।
এই যে স্ক্রিনশট টা দেখতে পাচ্ছেন এটা একটা আপুর বিল পে করার সস।

এখন বলতে পারেন যে, এ আর আহামরি কী বিষয়!
আসলে বিষয়টা আমার কাছে আহামরিই।

কেন আহামরি তা বলছি....
তার আগে বলে নেই, আপনারা যারা অনলাইনে কেনাকাটা করেন তারা সবাই এই ব্যাপারটা অবগত আছেন অবশ্যই যে কাস্টমাইজ ড্রেস এর ক্ষেত্রে অন্তত ৫০% এডভান্স করতে হয়।
কারণ আপনার দেওয়া ডিরেকশন অনুযায়ী কাস্টমাইজ করা ড্রেস আপনি যদি রিসিভ না করেন তাহলে তো সেলার এর সম্পূর্ণ টাই লস।
কারণ আপনার পছন্দ আরেক জনের পছন্দ হবে এমন টা তো নাও হতে পারে।
ভাগ্য ক্রমে পছন্দ হলে বিক্রি হবে না হলে কখনো বছর সময় ধরেও পড়ে থাকে।

যাই হোক,
সেই জায়গায় আমি শুধু ডেলিভারি চার্জ টা এডভান্স পে করতে বলি বাকি ক্যাশ অন ডেলিভারি।

কারণ আমার কাজের প্রতি আমার আত্মবিশ্বাস আছে। আমি জানি আমার ড্রেস ছবির থেকে বাস্তবে বেশি সুন্দর। অতো লাইটিং সাইটিং করে ফটোশ্যুট করার সাধ্য আমার নেই।
আমি আমার হাতে থাকা এন্ড্রয়েড ফোন টা দিয়েই যতদূর সম্ভব ক্লিক করার চেষ্টা করি।
যার কারণে ড্রেসের আসল সৌন্দর্য কখনোই ক্যামেরায় আনতে পারি না। তাই আমি জানি আমার ড্রেস কাস্টমার হাতে পেলে কখনোই রিটার্ন করবে না "মনে যদি কোন শয়তানি না থাকে"

কিন্তু এই ডেলিভারি চার্জ টা পে করতে গেলেও অনেকে অনেক কথা শুনান।
ফেইক, ডেলিভারি চার্জ মেরে দেওয়ার ইচ্ছে না হয় ক্যাশ অন ডেলিভারি কেন দেই না ইত্যাদি ইত্যাদি। তখন আসলে আমাদের মতো ঝামেলা এড়ানো মানুষদের চুপ করে থাকা ছাড়া আর কোন উপায় থাকে না।

পরিপ্রেক্ষিতে এমন কাস্টমার ও পাই যারা কোন কথা ছাড়া এডভান্স পে করতে দ্বিধা করে না।
তাদের মধ্যে থেকে এই আপু অন্যতম যাকে অল্প কিছু এডভান্স করতে বলেছি আর আপু সম্পুর্ন পেমেন্ট ই এডভান্স পে করে দিয়েছেন মাশাআল্লাহ। ( আল্লাহ তাআলা আপুর রিযিকে বারাকাহ দান করুন)

আপু কোন কথা ছাড়াই আমায় বিশ্বাস করে ফুল পেমেন্ট পে করে দিয়েছেন।
এখন স্বভাবতই আপুর ড্রেস টা মেকিং এর সময় মেজজ ফুরফুরে থাকবে আর ডেডিকেশন ও বেশি থাকবে।

ব্যাপার টা আমাদের মতো স্মল বিজনেস ওনার দের জন্য খুবই স্পেশাল। তাই সম্পূর্ণ ব্যপার টা আমার কাছে আহামরি একটা ব্যাপার স্যাপার।

যাগ্গে, এমন স্পেশাল যে আপুরা আছেন তাদের জন্য স্পেশাল কিছু করার উদ্যোগ নিবে তাখলীক্বাত অতি শীঘ্রই ইনশাআল্লাহ।

কারণ তাখলীক্বাত মানুষের ভালোবাসার কৃতজ্ঞতা প্রকাশ করতে জানে।

হেই জামালুল জামী!এই দেখুন আরেকটা পোকি ড্রেস 🎀একটা কথা আমি আসলে বুঝি না যে, সমস্যা টা কোথায় ক্রেতাদের?অনেক ফলোয়ার দেখে ...
10/04/2026

হেই জামালুল জামী!
এই দেখুন আরেকটা পোকি ড্রেস 🎀
একটা কথা আমি আসলে বুঝি না যে, সমস্যা টা কোথায় ক্রেতাদের?
অনেক ফলোয়ার দেখে লাইভ দেখে ৫০% ৭০% এডভান্স পে করে ২৮০০/৩০০০/৫০০০ দিয়ে ড্রেস অর্ডার করেন কিন্তু পরে দেখেন যে লাইভ/ভিডিও এর সাথে বাস্তবতার কোন সামঞ্জস্য নাই তখন আবার পোস্ট করে আহাজারি করেন।
আর এদিকে একদম "র" প্রডাক্ট দেয় । এমন যা ছবির থেকে বাস্তবে বেশি সুন্দর। সেলাই প্লাস ফিনিশিং টপ নচ রাখার চেষ্টা করি।
সবদিক বিবেচনায় প্রোডাক্ট প্রিমিয়াম কোয়ালিটির হলেও দাম থাকে একদম রিজেনেবল।
তাখলীক্বাত কাস্টমাইজ পেইজ তবুও ২০% এডভান্স দিতেও সমস্যা, ডেলিভারি চার্জ টা এডভান্স করতেও সমস্যা আর দামের ক্ষেত্রে বার্গেডিং তো আছেই 😑
আমি আসলে দামাদামি করতে লজ্জা পাই তাই একদম সূলভ একটা দাম বলি কিন্তু আপনারা দাম শুনে এমন ভাব করেন যেন পৃথিবীতে নতুন।

তবে শুকরিয়ার বিষয় হলো, আমাদের থেকে একবার যে ড্রেস নিয়েছে সে রিপিট কাস্টমার হয়ে গেছে তাখলীক্বাতের। এই ব্যপারটা খুবি স্বস্তিদায়ক আলহামদুলিল্লাহ।
বলতে গেলে তাখলীক্বাত এর অধিকাংশই রিপিট কাস্টমার। যদি কেনাকাটা করে সেটিসফাই না হতো তাহলে অবশ্যই কেনাকাটা রিপিট করতো না।

যাগ্গে, ছবির ড্রেসটা তাখলীক্বাতে এভেইলেবল আছে।
ফেব্রিক অরগান্জা। নিচে জাপানি সিল্ক দিয়ে ইনার দেওয়া থাকবে আরামের জন্য।
ইনার সাদা ছাড়াও আরও দুইটা কালার চোজ করতে পারবেন।
যে কোন সাইজ কাস্টমাইজ পসিবল।








এই কিউট কুটুমুটু কম্বো টা এক আপুর আগামীকালের ডেলিভারি ইনশাআল্লাহ।মা মেয়ে সেইম ড্রেস পড়ে ঘুরঘুর করবে, কত্তো কিউউউটট না ...
09/04/2026

এই কিউট কুটুমুটু কম্বো টা এক আপুর আগামীকালের ডেলিভারি ইনশাআল্লাহ।
মা মেয়ে সেইম ড্রেস পড়ে ঘুরঘুর করবে, কত্তো কিউউউটট না ব্যপার টা!?☺️

সেইম কম্বো আর একটা একজন আপুকে দেওয়া যাবে।
রিজেনেবল প্রাইজে প্রিমিয়াম কোয়ালিটির এমন কিউট কম্বো পেলে আর কিসের দেরি হুম!?

তাত্তারি তাখলীক্বাত এর ইনবক্সে দৌড় দেননন.....




Address

Laukhola
Mymensingh
8010

Website

Alerts

Be the first to know and let us send you an email when Takhleqaat - তাখলীক্বাত posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Museum

Send a message to Takhleqaat - তাখলীক্বাত:

Share