Otitar Bangla - অতীতের বাংলা

Otitar Bangla - অতীতের বাংলা বাংলার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং অসীম প্রতিভা সংরক্ষণে অবদান রাখতে অঙ্গীকারবদ্ধ "Otitar Bangla - অতীতের বাংলা"

জুলাই গণঅভ্যুত্থানের সকল শহিদের পক্ষে শহিদ আবু সাঈদের বয়ানে লেখা প্রতীকী চিঠি পড়ুন। লিংক কমেন্টে।    #বাংলার_তথ্যবার্তা
05/08/2026

জুলাই গণঅভ্যুত্থানের সকল শহিদের পক্ষে শহিদ আবু সাঈদের বয়ানে লেখা প্রতীকী চিঠি পড়ুন। লিংক কমেন্টে।
#বাংলার_তথ্যবার্তা

০৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬   #বাংলার_তথ্যবার্তা  #জুলাই
05/08/2026

০৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬
#বাংলার_তথ্যবার্তা #জুলাই

     #বাংলার_তথ্যবার্তা
30/07/2026

#বাংলার_তথ্যবার্তা

আইফেল টাওয়ার, কর্ণফুলী টানেল ,মেট্রোরেল থেকে শুরু করে পৃথিবীর নানা রকমের স্থাপত্যের দেখা পাওয়া যায় এক জায়গাতেই। শুনত...
22/07/2026

আইফেল টাওয়ার, কর্ণফুলী টানেল ,মেট্রোরেল থেকে শুরু করে পৃথিবীর নানা রকমের স্থাপত্যের দেখা পাওয়া যায় এক জায়গাতেই। শুনতে কিছুটা বিস্ময়কর লাগলেও ইট-পাথরের দেওয়ালের ভিড়ে মাটির ঘরে এমন সৃজনশীল নান্দনিক শৈল্পিক ছোঁয়ার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। এখানে নেই কোনো স্থাপত্য শিল্পীর প্রাতিষ্ঠানিক শিক্ষা ,আছে কেবল ভালোবাসা ও সৃজনশীলতার পরম মমতা।

চাঁপাইনবাবগঞ্জের কাজলকিশল গ্রামের শাহেদা বেগম তার মাটির পৈতৃক বাড়িটিকে এক অনন্য শিল্পকর্মে রূপ দিয়েছেন। বছর দুয়েক আগে শৈশবের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে এই কাজ শুরু করেন। স্বামী-সন্তানদের সহযোগিতা ও সংসারের খরচ থেকে সঞ্চয় করে ধীরে ধীরে গড়ে তোলেন তাঁর স্বপ্নের বাড়ি।
শাহেদা বেগম জানান ," ছোটবেলা থেকেই ইচ্ছা ছিলো আমার একটি বাড়ী করবো এবং বাড়িটিকে নিজের মতো করে সাজাবো।"

কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই ইউটিউব, ছবি ও ক্যালেন্ডারের পাতা দেখে ঘরের দেওয়ালে দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও বিদেশী স্থাপত্যকে নান্দনিক শৈল্পিক ছোঁয়ায় ফুটিয়ে তোলেন। মাটির সরা ,লতাগুল্ম জাতীয় কিছু গাছ বাড়িটির সৌন্দর্যকে দ্বিগুণ বাড়িয়ে তোলে।শাহেদা বেগমের এই স্বপ্নের বাড়ী দেখতে প্রতিদিনই দূর-দূরান্ত থেকে দর্শনার্থীদের ভিড় লেগেই থাকে।গ্রামবাসীদের বিশ্বাস, শাহেদা বেগমের এই স্বপ্নের বাড়ি একদিন বাড়ী একদিন বিশ্বমঞ্চে শৈল্পিক ও নান্দনিকতার এক অনুপ্রেরণা হয়ে উঠেছে।

তথ্যসূত্র: আরটিভি নিউজ ও বাংলার প্রাঙ্গণ (অনুমতি ছাড়া কেউ রিপোস্ট করবেন না)
#শিল্প #গৃহসজ্জা #বাংলার_তথ্যবার্তা (বিস্তারিত জানুন কমেন্টে)

২০২৪ সালের জুলাই গুরুত্বপূর্ণ পালাবদলের মুহূর্ত। এদিন যাত্রাবাড়ী থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল-চিটাগং রোড এলাকা স...
22/07/2026

২০২৪ সালের জুলাই গুরুত্বপূর্ণ পালাবদলের মুহূর্ত। এদিন যাত্রাবাড়ী থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল-চিটাগং রোড এলাকা সেনাবাহিনী ও পুলিশের নিয়ন্ত্রণে নেয়। টানা পাঁচ দিন পর আন্দোলনের গতি কমাতে এসব এলাকা নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী। শুধু তাই নয় এদিন ‘চিরুনি অভিযান’ শুরু করে তারা।

এ সময় সারাদেশে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীসহ ১ হাজার ২০০ জনকে গ্রেফতার করা হয়।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সেদিন ১৬৪টি মামলা করা হয়। এর মধ্যে ডিএমপিতে ৭১টি, চট্টগ্রাম মহানগরে ১৪টি এবং অন্যান্য জেলায় ৭৯টি মামলা করা হয়। চিরুনি অভিযানে গ্রেফতার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এদিকে র‌্যাবের বিভিন্ন ব্যাটালিয়ন সোমবার সারাদেশে অভিযান চালিয়ে ৪০ জনকে গ্রেফতার করে।

২২ জুলাই কোটা সংস্কার সংক্রান্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের সারসংক্ষেপে স্বাক্ষর করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন রাত ৯টায় তিনি এই সারসংক্ষেপে স্বাক্ষর করেন।

এর আগে দুপুরে শেখ হাসিনা কিছু ব্যবসায়ীর সাথে গণভবনে বৈঠক করেন। বৈঠকে তিনি বিভিন্ন স্থাপনায় হামলা ও সহিংসতার জন্য বিএনপি, জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরকে দায়ী করেন এবং তাদের বিরুদ্ধে ‘আরও শক্ত অ্যাকশন’ নেয়ার কথা জানান।

এদিকে ২২ জুলাই পঞ্চম দিনের মতো পুরো দেশকে ইন্টারনেটবিহীন রাখে সরকার। এক নির্বাহী আদেশে সাধারণ ছুটি আরও একদিন (২৩ জুলাই) বাড়ানো হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম চার দফা দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি স্থগিত করেন।

কোটা সংস্কার আন্দোলন ব্যাপক সহিংসতায় রূপ নিলে শুক্রবার (১৯ জুলাই) মধ্যরাত থেকে কারফিউ জারি করা হয়। সোমবার কারফিউর তৃতীয় দিন ছিল। এদিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল রাখা হয়।

এদিন রাজধানীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি শান্ত ছিল। তবে মহাখালিতে কয়েক শ’ আন্দোলনকারী কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করে রাখেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের সরিয়ে দেন।

রাজধানীর অন্যান্য এলাকায় আন্দোলনকারীদের তেমন তৎপরতা না থাকলেও পথে পথে সেনাবাহিনী, পুলিশ ও র‌্যাবের ব্যাপক অবস্থান দেখা যায়। গুরুত্বপূর্ণ পয়েন্টে সেনাবাহিনীর সাঁজোয়া যান মোতায়েন ছিল। আকাশে ছিল পুলিশ-র‌্যাবের হেলিকপ্টার টহল।

এদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দুইজন আন্দোলকারীর মৃত্যু হয়। সোমবার পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আন্দোলনে নিহত ৬৮টি লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

২২ জুলাই সেনাপ্রধান যাত্রাবাড়ীসহ ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা সেনা সদস্যদের কার্যক্রম পরিদর্শন করেন।

এ সময় সেনাপ্রধান বলেন, ‘জনগণের স্বার্থে এবং রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে সেনাবাহিনীর সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশব্যাপী কাজ করে যাচ্ছে।’

এছাড়া এদিন যাত্রাবাড়ী এলাকা পরিদর্শন করেন তৎকালীন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, র‌্যাবের মহাপরিচালক মো. হারুন অর রশিদ ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। এ সময় আইজিপি সাংবাদিকদের বলেন, ‘প্রতিটি অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য পাই পাই করে হিসাব দিতে হবে।’
নিজস্ব প্রতিবেদক: ঢাকা মেইল
#বাংলার_তথ্যবার্তা

Bangladesh Cricket Kit old varson 🫶   #বাংলার_তথ্যবার্তা
21/07/2026

Bangladesh Cricket Kit old varson 🫶
#বাংলার_তথ্যবার্তা

21/07/2026

Feez x Song ❤️‍🩹
#বাংলার_তথ্যবার্তা

Address

Kishoreganj
2337

Website

Alerts

Be the first to know and let us send you an email when Otitar Bangla - অতীতের বাংলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category