ড. সৈয়দ মুজতবা আলী স্মৃতি পরিষদ

Website

ড. সৈয়দ মুজতবা আলী স্মৃতি পরিষদ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ড. সৈয়দ মুজতবা আলী স্মৃতি পরিষদ, History Museum, https://goo. gl/maps/ZmWSmGrJLXxvTbmU 8, Habiganj.

04/09/2026

সৈয়দ মুজতবা আলীর পৈতৃক নিবাস বাহুবলের উত্তরসুর থেকে

পরিবারসহ ড. সৈয়দ মুজতবা আলী।   সামনে সারির বাঁ দিক থেকে প্রথমে আমার মা হুর ইকবাল খানম, এরপর ছোটচাচা সৈয়দ মুজতবা আলী, আল...
30/08/2026

পরিবারসহ ড. সৈয়দ মুজতবা আলী।

সামনে সারির বাঁ দিক থেকে প্রথমে আমার মা হুর ইকবাল খানম, এরপর ছোটচাচা সৈয়দ মুজতবা আলী, আলী সাহেবের অগ্রজ আমার পিতা সৈয়দ মুস্তাফা আলী, মুজতবা আলী সাহেবের স্ত্রী রাবেয়া খাতুন।
পিছনের লাইনে বাঁদিক থেকে প্রথমে মুজতবা আলী সাহেবের জ্যেষ্ঠ পুত্র সৈয়দ মোশাররফ আলী ( ফিরোজ) আমি সৈয়দ রুহুল আমীন, আমার ছোট বোন ডেইজি, আমার সবচেয়ে ছোট বোন নাজাত, স্যুট পরিহিত আমার বড় ভাই সৈয়দ মোয়াজ্জেম আলী, সামনে মুজতবা আলী সাহেবের কনিষ্ঠ পুত্র সৈয়দ জগলুল আলী,( কবির) , সবশেষে সৈয়দ মুজতবা আলী সাহেবের অগ্রজ সৈয়দ মুর্তজা আলী সাহেবের কনিষ্ঠ পুত্র সৈয়দ ইস্কান্দার আলী।

সৈয়দ রুহুল আমীন

24/08/2026

ড. সৈয়দ মুজতবা আলীকে নিয়ে জনপ্রিয় কথাসাহিত্যিক হানিফ সংকেত এর ইত্যাদি অনুষ্ঠানে করা প্রশ্ন। এর জন্য জনাব হানিফ সংকেত কে ধন্যবাদ।

বাহুবলে ‘মুজতবাচরিত’ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিতবাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবলে ‘মুজতবাচরিত’ গ্রন্থের প্রকাশনা ...
24/08/2026

বাহুবলে ‘মুজতবাচরিত’ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবলে ‘মুজতবাচরিত’ গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বাংলা সাহিত্যের জনপ্রিয় লেখক, বহুভাষাবিদ ও পণ্ডিত ড. সৈয়দ মুজতবা আলীর জীবন ও কর্ম নিয়ে রচিত এ গ্রন্থটির প্রকাশনা উৎসব আজ সোমবার সকাল ১১টায় হবিগঞ্জ জেলার বাহুবল কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের বাংলা বিভাগের প্রধান সামছুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাহুবল উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল রায়। কলেজের শিক্ষার্থী অর্পিতা পাল-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা হাজী জমির উদ্দিন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা আব্দুল বারী আনসারী, বাহুবল কলেজের অধ্যক্ষ ও ড. সৈয়দ মুজতবা আলী স্মৃতি পরিষদের সভাপতি মোহাম্মদ আবদুর রব শাহীন, সেন্ট্রাল ক্রিয়েটিভ কলেজের উপাধ্যক্ষ জালাল উদ্দিন রুমি, সাংবাদিক আব্দুল আউয়াল তহবিলদার, সাংবাদিক নূরুল ইসলাম মনি, পুটিজুরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক পংকজ কান্তি গোপ টিটু, অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা নূরুল আমিন ও মুজতবাচরিত গ্রন্থের লেখক সৈয়দ আনোয়ার আব্দুল্লাহ প্রমুখ।

বক্তারা বলেন, ‘বাংলা রম্যগদ্যের নির্মাতা ড. সৈয়দ মুজতবা আলী জন্ম তার পিতার কর্মস্থল ভারতের করিমগঞ্জ হলেও পৈত্রিক নিবাস হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলা উত্তরসুর গ্রামে। যা তার ও তার ভাই ইতিহাসবিদ সৈয়দ মুর্তাজা আলীর স্মৃতিকথায় বার বার উল্লেখ আছে। সেই গুণী লেখকের জীবন ও কর্মকে আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে ড. সৈয়দ মুজতবা আলী স্মৃতি পরিষদ, বাহুবল, হবিগঞ্জ কাজ করে যাচ্ছে। এ গ্রন্থটি উক্ত স্মৃতি পরিষদের একটি প্রকাশনা।’

"শান্তিনিকেতনে অধ্যাপনার সময় সৈয়দ মুজতবা আলী একটা কুকুর পুষতেন। নাম রেখেছিলেন মাস্টার। খুব কাজে লাগত।কিন্তু একদিন ছাদ থে...
23/08/2026

"শান্তিনিকেতনে অধ্যাপনার সময় সৈয়দ মুজতবা আলী একটা কুকুর পুষতেন। নাম রেখেছিলেন মাস্টার। খুব কাজে লাগত।

কিন্তু একদিন ছাদ থেকে লাফিয়ে পড়ে কুকুরটা মারা যায়। পরে জানা গিয়েছিল কুকুরটা তার প্রিয়াকে রক্ষা করতে ছাদ থেকে লাফিয়ে পড়েছিল। কারণ তার প্রিয়াকে বাইরের অন্য একটা কুকুর আক্রমণ করেছিল।"

(বই ~ সৈয়দ মুজতবা আলী প্রসঙ্গ অপ্রসঙ্গ, গোলাম মোস্তাকিম)

ছবির পিছনে শুয়ে সৈয়দ মুজতবা আলী, ফিরোজের সাথে কুকুরটাই মাস্টার( কনফার্ম নই), সাথের ছেলেটার পরিচয় জানা নেই!

22/08/2026

22/08/2026
21/08/2026

১৯২৭ সালে মুজতবা সাহেব আফগানিস্তান যান সেখানকার শিক্ষাবিভাগে চাকরি নিয়ে।

কৃষি বিজ্ঞান কলেজে ফরাসি এবং ইংরেজি ভাষার শিক্ষক হিসেবে যোগ দেন। মাসিক বেতন ২০০ টাকা।

এক মাস পরে আলী সাহেবের জার্মান ভাষার ওপর দখল আছে দেখে তাঁকে জার্মান ভাষা শেখানোর দায়িত্বও দেয়া হয়। বেতনও বাড়ে আরও ১০০ টাকা।

এতে কিছু শিক্ষক, বিশেষ করে পাঞ্জাবের শিক্ষকরা ক্ষেপে গিয়ে শিক্ষামন্ত্রীর কাছে ধর্ণা দিয়ে বললেন,– মুজতবা সাহেব বিশ্বভারতী থেকে পাশ করেছেন আর সেটা স্বীকৃত বিশ্ববিদ্যালয় নয়।

শিক্ষামন্ত্রী জবাবে বলেছিলেন, 'আপনাদের সার্টিফিকেটে লাট সাহেবদের সাক্ষর আছে। আমাদের ছোট দেশে ওরকম লাট সাহেব খুঁজলে দু-পাঁচটা পাওয়াও যাবে।'

কিন্তু, আগা মুজতবা সাহেবের সার্টিফিকেটে সাক্ষর আছে বিশ্বের মুশহুর শাইর রবীন্দ্রনাথের, তিনি প্রাচ্যের মুখ উজ্জ্বল করেছেন।

Address

Https://goo. Gl/maps/ZmWSmGrJLXxvTbmU 8
Habiganj

Alerts

Be the first to know and let us send you an email when ড. সৈয়দ মুজতবা আলী স্মৃতি পরিষদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category