Do you know what Islam :তুমি কি জান ইসলাম কি
- Home
- Bangladesh
- Dhaka
- Do you know what Islam :তুমি কি জান ইসলাম কি
Islam is a religion of peace
ইসলাম শান্তির ধর্ম
Address
Dhaka
1208
Website
Alerts
Be the first to know and let us send you an email when Do you know what Islam :তুমি কি জান ইসলাম কি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
Shortcuts
ইসলামী চরিত্রের বৈশিষ্ট্য
ইসলাম এমন একটি পরিপূর্ণ জীবন পদ্ধতি যা সব দিক থেকে সার্বিকভাবে মুসলমানের ব্যক্তিগত জীবনকে গঠন করার ব্যাপারে গুরুত্ব প্রদান করেছে। আর সেজন্যই ইসলাম চরিত্র তথা উত্তম চরিত্রকে ইমানের জন্য প্রয়োজনীয় উপাদান বলে উল্লেখ করেছে। প্রিয় রসুল (সা.) বলেছেন, মুমিনদের মধ্যে পরিপূর্ণ ইমানদার হচ্ছে সেই ব্যক্তি যে তাদের মধ্যে সর্বোত্তম চরিত্রের অধিকারী। মুসনাদে আহমাদ, আবু দাউদ, তিরমিজি। সুতরাং উত্তম চরিত্র হচ্ছে ইমানের প্রমাণ ও প্রতিফলন। উত্তম চরিত্র ছাড়া ইমান প্রতিফলিত হয় না। তাই তো নবী করিম (সা.) সংবাদ দিয়েছেন, তাঁকে প্রেরণের অন্যতম মহান উদ্দেশ্য হচ্ছে মানব চরিত্রের উত্তম দিকগুলো পরিপূর্ণ করে দেওয়া। রসুল (সা.) বলছেন, আমি চরিত্রের উত্তম দিক পরিপূর্ণ করে দিতে প্রেরিত হয়েছি। মুসনাদে আহমাদ, আদাবুল মুফরাদ।
এ কারণেই আল্লাহতায়ালা উত্তম ও সুন্দরতম চরিত্রের মাধ্যমে তাঁর প্রিয় হাবিবের প্রশংসা করেছেন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আপনি মহান চরিত্রে অধিষ্ঠিত।
সূরা আল-কালাম-৪
ইসলামে ইবাদতগুলো চরিত্রের সঙ্গে সংযুক্ত। আল্লাহতায়ালা ও তাঁর রসুল (সা.) আমাদের যেসব ইসলামী চরিত্রের নির্দেশ দিয়েছেন তার অন্যতম হচ্ছে সত্যবাদিতার চরিত্র। আল্লাহ বলেন, হে ইমানদারগণ! আল্লাহকে ভয় কর এবং তোমরা সত্যবাদীদের সাথী হও। সূরা আত-তাওবাহ - ১১৯