12/09/2025
ইবনে খালদুন রাহিঃ সমাজ গঠনের বিষয়ে বলেছেন যে সমাজের শক্তি আসে মানুষের পারস্পরিক ঐক্য ও সংহতি (আসাবিয়্যা) থেকে।পরিবার ও গোষ্ঠীগত বন্ধন থেকেই রাষ্ট্র ও সভ্যতার জন্ম হয়। সমাজের বিকাশ ও পতন একটি স্বাভাবিক চক্রের মতো—যেখানে নৈতিকতা ও ঐক্য থাকলে সমাজ সমৃদ্ধ হয়, আর দুর্বল হলে পতন ঘটে। শ্রম ও কর্মকে তিনি অর্থনীতি ও উন্নতির মূলভিত্তি বলেছেন। ন্যায়বিচার, নৈতিকতা ও ধর্মীয় চেতনা সমাজকে স্থিতিশীল রাখে এবং শিক্ষা-জ্ঞান মানুষকে সঠিক পথে পরিচালিত করে। সব মিলিয়ে, ইবনে খালদুন রাহিঃ এর মতে সমাজ গঠনের ভিত্তি হলো ঐক্য, নৈতিকতা, ন্যায়বিচার ও জ্ঞান।