04/09/2026
প্রায় ৬ বছর ধরে business করছি।
এই দীর্ঘ সময় পর কোনো client যখন আমাকে এসে বলেন—
“Business কীভাবে করতে হয়, সেটা শিখেন!”
তখন সত্যি বলতে রাগের চেয়ে হাসিই বেশি পায়। 🙂
কারণ business শেখানোর কারণগুলোও বেশ interesting—
Package-এর সাথে কেন Organic Mehendi free দিই না,
কেন advance payment নিই,
কেন অন্য page-এর মতো সবকিছু করি না,
কেন service charge নিই,
আর budgeting-এর সময় কেন নিজের fixed price কমাই না—
এসব নাকি business-এর ভুল!
অর্থাৎ, আমার business কীভাবে চলবে, সেই syllabus-টাও এখন client-রাই বানিয়ে দেবেন। Interesting! 😌
একটা বিষয় পরিষ্কার করে দিই—
Business-এ শেখার কোনো বয়স নেই।
আমি আজ ৬ বছর করেও শিখছি, ইনশাআল্লাহ আরও ১০ বছর করলেও শিখব। কারণ শেখা মানে অন্যের policy copy করা নয়।
একজন advance নেন না—তাই আমাকেও নিতে হবে, এমন না।
কেউ free দেন—তাই আমাকেও দিতে হবে, এমন না।
কেউ price কমান—তাই আমাকেও কমাতে হবে, এমনও না।
কারণ business policy সবার আলাদা।
আমি কী post করব, কী post করব না, কোন policy publicly share করব, কোনটা pin করব—
এগুলো আমার business, আমার decision।
আমার price আপনার budget-এর মধ্যে না হলে আপনি politely “No, thank you” বলতে পারেন।
আমার policy আপনার পছন্দ না হলে অন্য জায়গা থেকে service নিতে পারেন।
আমি কাউকে জোর করে booking করাই না, ভবিষ্যতেও করাব না।
কিন্তু একটা জিনিস অবশ্যই আশা করি—
Service না নিলেও অন্তত নিজের ব্যবহারটা সুন্দর রাখবেন।
কারণ আপনি আমার customer হতে পারেন,
কিন্তু তাই বলে আমার business-এর owner নন। 🙂
আর যারা আমাকে business শেখানোর খুব আগ্রহ নিয়ে আসেন—
আগে নিজের হাতে একটা business দাঁড় করিয়ে, বছরের পর বছর সেটা maintain করে, তারপর lesson দিতে আসবেন।
তাহলে হয়তো আপনার কথাগুলোও একটু বেশি গুরুত্ব দিয়ে শুনব।
আর একটা কথা মনে রাখবেন—
Business-এর price নিয়ে bargain করা যায়, policy নিয়ে disagree করা যায়, service না নেওয়া যায়—কিন্তু কাউকে অসম্মান করার কোনো justification নেই।
আমি কারও booking হারানোর ভয় করি না।
কারণ একটা booking-এর চেয়ে নিজের standard আর self-respect আমার কাছে অনেক বেশি valuable।
তাই পছন্দ হলে থাকবেন,
পছন্দ না হলে চলে যাবেন—
কিন্তু যাওয়ার সময় নিজের manners-টুকু সঙ্গে নিয়ে যাবেন। 🤍
Business আমাকে শেখানোর আগে, মানুষের সঙ্গে কীভাবে কথা বলতে হয়—সেটা শেখা হয়তো আরও জরুরি। 🌸
Boishakhi Akter Ritu