25/05/2026
শুকনো পাতার মতো ছড়িয়ে ছিটিয়ে ছিলাম কেউ একজন এসে কুড়িয়ে নিলো তা-ও আবার পুড়ানোর জন্য
শুকনো পাতার মতো ছড়িয়ে ছিটিয়ে ছিলাম আমি...
জীবনের নির্মম বাতাসে উড়ে বেড়াতাম একা একা...
কখনো কারো উঠোনে গিয়ে পড়তাম,
কখনো কারো পথের ধারে...
কিন্তু কেউ কখনো আমাকে তুলে নেয়নি...
কারণ শুকনো পাতাকে মানুষ প্রয়োজন ছাড়া ছুঁয়েও দেখে না...! 🙂💔
আমিও মানিয়ে নিয়েছিলাম একাকীত্বের সাথে...
ভেবেছিলাম, আমার জীবনটা বুঝি এমনই থাকবে...
না থাকবে কোনো আপন মানুষ,
না থাকবে কারো মায়া...
শুধু কষ্টগুলোকে বুকে নিয়ে বেঁচে থাকতে হবে...
তারপর হঠাৎ করেই তুমি এলে...
একদম হঠাৎ...
যেনো মৃত একটা জীবনে আবার প্রাণ ফিরে এলো...
তুমি খুব যত্ন করে আমাকে কুড়িয়ে নিলে...
আমি অবাক হয়ে শুধু দেখছিলাম...
কারণ এর আগে কেউ আমাকে এভাবে গুরুত্ব দেয়নি...
তুমি বলেছিলে—
“আমি আছি, ভয় কিসের?”
তোমার সেই কথাগুলো শুনে
আমি আবার স্বপ্ন দেখতে শুরু করলাম...
আবার বিশ্বাস করতে শুরু করলাম যে,
হয়তো আমাকেও কেউ সত্যি সত্যি ভালোবাসতে পারে...
আমি ধীরে ধীরে আমার সব কষ্ট তোমার কাছে খুলে বললাম...
আমার লুকিয়ে রাখা কান্নাগুলো,
রাত জেগে থাকা নিঃশব্দ দীর্ঘশ্বাসগুলো,
সব তোমার হাতে তুলে দিলাম...
কারণ আমি বিশ্বাস করেছিলাম তোমাকে...
আমি জানতাম না,
মানুষ সবচেয়ে বেশি ভাঙে তখনই,
যখন সে কাউকে নিজের থেকেও বেশি বিশ্বাস করে ফেলে...!
তুমি আমার জীবনে এসে
আমার এলোমেলো পৃথিবীটাকে গুছিয়ে দেওয়ার অভিনয় করলে...
আমি ভাবলাম,
এই মানুষটা বুঝি সত্যিই আমার...
যে আমাকে আর কাঁদতে দেবে না...
কিন্তু আমি ভুল ছিলাম...
ভীষণ ভুল...
তুমি আমাকে আগলে রাখার জন্য আসোনি...
তুমি এসেছিলে শুধু পুড়িয়ে ছাই করে দেওয়ার জন্য...! 🥀
যে মানুষটা একদিন বলেছিল—
“তোমাকে কখনো ছেড়ে যাবো না...”
সেই মানুষটাই একদিন
একটু একটু করে দূরে সরে গেলো...
আগের মতো আর খোঁজ নিতে না...
আমার কান্না আর তোমার ঘুম নষ্ট করতো না...
আমার অভিমান তোমার কাছে বিরক্তি লাগতো...
আমার ভালোবাসা তোমার কাছে বোঝা হয়ে গেলো...
একসময় বুঝলাম,
আমি একাই ভালোবেসে গেছি...
আর তুমি শুধু অভিনয় করে গেছো...
কিন্তু যার মনে অন্য কেউ থাকে,
তাকে হাজার ভালোবাসলেও নিজের করা যায় না...
একদিন তুমি সত্যিই চলে গেলে...
কোনো কারণ ছাড়া না,
বরং হাজারটা অজুহাত দিয়ে...
আর আমি...?
আমি তখনও তোমার রেখে যাওয়া স্মৃতিগুলো আঁকড়ে ধরে বসে ছিলাম...
যেনো কেউ এসে আবার বলবে—
“ভুল