FALAQ

FALAQ Step into the world of FALAQ, where ideas come alive. Let's imagine, create, and grow together.

14/08/2026

আমার ঘরে একজন কোয়ালিটি কন্ট্রোলার আছেন। যে কোন কাজের শুরু থেকেই উনি পিছনে লেগে থাকেন। উনি যেমন বড় সমালোচক তেমনই সব কিছু এ গ্রেড হলে সবার আগে উনিই খুশি হন। নিচের ভিডিওর প্রতিটি জিনিস কোন না কোন ভাবে ড্যামেজ। যেমন কোনা কানি ভাংগা বা বাবল রয়ে গেছে এরকম। উনি এগুলো নিজের সম্পত্তি বানিয়ে ফেলেন,,, আবার কাজ করার পরে ফিড ব্যাক ও দেন।
মাশা আল্লাহ।

12/08/2026
🌈 FALAQ — Our First Collection is Here!A little paint.A lot of magic. ✨একটা ব্যাপার খেয়াল করেছেন কখনো?? শিশুর হাতে যখন র...
12/08/2026

🌈 FALAQ — Our First Collection is Here!

A little paint.
A lot of magic. ✨

একটা ব্যাপার খেয়াল করেছেন কখনো??
শিশুর হাতে যখন রং ওঠে, তখন একটা সাদা figure আর শুধু সাদা থাকে না।
সেটা হয়ে ওঠে তার নিজের কল্পনার গল্প। 🎨
এই ছোট্ট ভাবনা থেকেই FALAQ।

আমাদের প্রথম collection-এ থাকছে দুটো little adventure—
🍔 Little Café
Burger • Fries • Cola
একটা ছোট্ট café-র মজার জগৎ, যেখানে রঙের সঙ্গে তৈরি হবে নিজের গল্প।

🌊 Sea Adventure
Mermaid • Starfish • Turtle • Shell • Jellyfish • Seahorse
সমুদ্রের নিচের এক ছোট্ট colourful adventure। 🐚⭐

প্রতিটি set-এ থাকছে—
🤍 Ready-to-paint gypsum figures
🎨 Colours
🖌️ Paint brush
📦 FALAQ packaging

শিশু তার নিজের মতো করে রং করবে।
একই figure—কিন্তু প্রতিটি শিশুর হাতে তৈরি হবে একেবারে আলাদা একটা গল্প।
এখানে perfect painting-এর কোনো requirement নেই।
এখানে ভুল রং বলে কিছু নেই।
আছে শুধু imagination, creativity & fun. 🌈

এখন বলুন তো… 🤍
আপনার little artist কোন adventure বেছে নেবে?
🍔 Little Café
নাকি
🌊 Sea Adventure??

আর আপনার পছন্দের set-এর নাম কমেন্টে লিখে জানান। ✨

Welcome to FALAQ.
Where little hands create big little worlds.
🤍

হাসবুনাল্লাহি ওয়া নি'মাল ওয়াক্বীল

শুধু রঙ করা নয়, প্রতিটি তুলির আঁচড়ে গড়ে ওঠে একটি শিশুর দক্ষতা। 🌿🎨অনেক সময় আমরা ভাবি, বাচ্চারা শুধু রঙ করছে বা খেলছে। কিন...
31/07/2026

শুধু রঙ করা নয়, প্রতিটি তুলির আঁচড়ে গড়ে ওঠে একটি শিশুর দক্ষতা। 🌿🎨

অনেক সময় আমরা ভাবি, বাচ্চারা শুধু রঙ করছে বা খেলছে। কিন্তু শিশুর মস্তিষ্কের জন্য এই "খেলা"ই সবচেয়ে গুরুত্বপূর্ণ শেখার মাধ্যম।

FALAQ Creative Kit তৈরি করা হয়েছে এমন একটি অভিজ্ঞতা দেওয়ার জন্য, যেখানে আনন্দের মধ্য দিয়েই শিশুর নানা গুরুত্বপূর্ণ দক্ষতা বিকশিত হয়।

✨ Fine Motor Skills (হাতের সূক্ষ্ম দক্ষতা)
ছোট ব্রাশ ধরে নির্দিষ্ট জায়গায় রঙ করা শিশুর আঙুল, কবজি ও হাতের ছোট ছোট পেশিকে নিয়ন্ত্রণ করতে শেখায়। এই দক্ষতাই ভবিষ্যতে সুন্দর হাতের লেখা, কাঁচি ব্যবহার, জামার বোতাম লাগানোসহ দৈনন্দিন অনেক কাজে সাহায্য করে।

👀🤲 Hand-Eye Coordination
ব্রাশ কোথায় যাবে, কতটুকু রঙ লাগবে—চোখ যা দেখে, হাতকে তা-ই করতে হয়। এই সমন্বয় ধীরে ধীরে আরও নিখুঁত হয়, যা লেখা, আঁকা, খেলাধুলা এবং অন্যান্য শেখার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

🧠 মনোযোগ ও ধৈর্য
একটি ফিগার শেষ করতে শিশুকে কিছু সময় ধরে মনোযোগ ধরে রাখতে হয়। এতে ধৈর্য, ফোকাস এবং কাজ শেষ করার অভ্যাস গড়ে ওঠে।

🌈 Creativity & Imagination
একটি গাছ কি শুধু সবুজই হবে? একটি ডাইনোসর কি নীল হতে পারে? একটি মৌমাছির ডানা কি গোলাপি হতে পারে?

এখানে কোনো "ভুল" নেই। শিশু নিজের কল্পনা দিয়ে রঙ বেছে নেয়, সিদ্ধান্ত নেয় এবং নিজের মতো করে সৃষ্টি করে। এভাবেই সৃজনশীল চিন্তার বিকাশ ঘটে।

🎨 রঙের সঙ্গে পরিচয়, মস্তিষ্কের বিকাশ
রঙ নিয়ে কাজ করার সময় শিশু পর্যবেক্ষণ করে, তুলনা করে, সিদ্ধান্ত নেয় এবং নতুন রঙের সমন্বয় শেখে। এসব কার্যক্রম মস্তিষ্কের বিভিন্ন অংশকে সক্রিয় রাখে এবং শেখার প্রক্রিয়াকে আনন্দময় করে তোলে।

📵 Screen Time-এর একটি সুন্দর বিকল্প
মোবাইল বা ট্যাবলেট থেকে কিছুটা সময় দূরে রেখে শিশুকে হাতে-কলমে সৃজনশীল কাজে যুক্ত করার একটি সহজ উপায় হতে পারে এই কিট। স্ক্রিনের পরিবর্তে বাস্তব কোনো কিছু তৈরি করার আনন্দ শিশুর আত্মবিশ্বাসও বাড়ায়।

❤️ Parent–Child Bonding
একসঙ্গে বসে রঙ করা, গল্প করা, কোন রঙ ব্যবহার হবে তা নিয়ে কথা বলা—এসব ছোট ছোট মুহূর্তই বাবা-মা ও সন্তানের সম্পর্ককে আরও উষ্ণ করে তোলে। অনেক সময় একটি ছোট্ট ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিই দিনের সবচেয়ে সুন্দর পারিবারিক সময় হয়ে ওঠে।

🏡 নিজের তৈরি কাজের গর্ব
যখন একটি শিশু নিজের হাতে রঙ করা ফিগারটি শেষ করে, তখন সে শুধু একটি খেলনা পায় না—সে অনুভব করে, "এটা আমি বানিয়েছি।" এই অনুভূতি তার আত্মবিশ্বাস গড়ে তুলতে সাহায্য করে।

FALAQ-এ আমরা বিশ্বাস করি, প্রতিটি শিশুর ভেতরেই অসীম কল্পনা আর সম্ভাবনা লুকিয়ে আছে। আমাদের ছোট্ট এই ক্রিয়েটিভ কিট সেই কল্পনাকে রঙের মাধ্যমে প্রকাশ করার একটি সুযোগ মাত্র।

কম স্ক্রিন, বেশি সৃষ্টি।
একটু রঙ, অনেক আনন্দ। 🌿🎨

আপনার বাচ্চা অবসর সময় এ কি নিয়ে ব্যাস্ত থাকে??

ছোট্ট দুই হাতে, বড় বড় কল্পনার শুরু। 🌈✨ব্যাপার  টা দারুণ না!!! পরিচয় করিয়ে দিচ্ছি FALAQ Creative Paint Kit।প্রতিটি কিটে আ...
28/07/2026

ছোট্ট দুই হাতে, বড় বড় কল্পনার শুরু। 🌈✨
ব্যাপার টা দারুণ না!!!

পরিচয় করিয়ে দিচ্ছি FALAQ Creative Paint Kit।
প্রতিটি কিটে আছে হাতে তৈরি জিপসাম ফিগার, রং আর ব্রাশ—যাতে শিশুরা খেলতে খেলতেই রং, কল্পনা আর সৃজনশীলতার জগতে ডুব দিতে পারে।
🐞 Ladybug
🦋 Butterfly
🐼 Panda
🚂 Train & Car
🚀 Astronaut
বয়স ও আগ্রহ অনুযায়ী ধাপে ধাপে সাজানো হয়েছে বিভিন্ন কিট।
প্রতিটি ফিগার যত্ন করে হাতে তৈরি, ফিনিশিং করা এবং প্যাক করা হয়েছে ভালোবাসা দিয়ে।
FALAQ
Where little hands create big imaginations.
💛 খুব শিগগিরই আসছে...

আপনি রেডি তো,,,,আপনার ছোট্ট মনিকে নিয়ে নতুন রাজ্যে প্রবেশের জন্য??
আমি কিন্তু খুব এক্সাইটেড 🥰🥰

আপনার ঘরে ছোট বাবু আছে?মোবাইল কিংবা স্ক্রিন আসক্তি আছে? বাচ্চার এক্টিভিটি বাড়ানোর জন্য কি কি কাজ করেন? জানেন কি রঙ শুধু ...
26/07/2026

আপনার ঘরে ছোট বাবু আছে?
মোবাইল কিংবা স্ক্রিন আসক্তি আছে?
বাচ্চার এক্টিভিটি বাড়ানোর জন্য কি কি কাজ করেন?
জানেন কি রঙ শুধু মস্তিষ্কের বিকাশে সাহায্য করেনা, বরং অনেক কিছু এই রঙ করার সাথে ইন্টাররিলেটেড।
ছবি, কিংবা কালার কম্বিনেশন বাচ্চা কে অন্য ভাবে ভাবতে শেখায়। বাচ্চা যখন তুলি ব্যবহার করে তাতে চোখ এবং হাতের একসাথে মেল বন্ধন তৈরি হয়। হয়তো স্ট্রোক গুলো এলোমেলো হয়, রঙ নিখুঁত হয়না কিন্তু তাতে ওর কল্পনার রাজ্য কিন্তু আটকে থাকেনা। মনোযোগ বাড়ে, ফোকাস বাড়ে,,সৃষ্টির আনন্দ বাড়ে।
বাচ্চার সাথে বসে ট্রাই করে দেখবেন।
Trust me,,, u will enter into a different world. You will definitely love to explore it🥰

Address

Mohammadpur
Dhaka
1207

Website

Alerts

Be the first to know and let us send you an email when FALAQ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Museum

Send a message to FALAQ:

Shortcuts

Share