বাংলাদেশের দুর্লভ ছবিসমগ্র - Rare Photos of Bangladesh

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • বাংলাদেশের দুর্লভ ছবিসমগ্র - Rare Photos of Bangladesh

বাংলাদেশের দুর্লভ ছবিসমগ্র - Rare Photos of Bangladesh দুর্লভ তথ্যের খোঁজে, ইতিহাসের অন্তরালে

এই বছরে ড. ইউনূসের নোবেল প্রাপ্তির ২০ বছর পূর্ণ হলো।ছবিতে ইনসেটে এক সময়ের ঢাকার মেয়র আওয়ামী লীগ থেকে মনোনীত আনিসুল হকের ...
06/04/2026

এই বছরে ড. ইউনূসের নোবেল প্রাপ্তির ২০ বছর পূর্ণ হলো।
ছবিতে ইনসেটে এক সময়ের ঢাকার মেয়র আওয়ামী লীগ থেকে মনোনীত আনিসুল হকের সাথে ড. ইউনূসকে দেখা যাচ্ছে।

রেফারেন্স- ১৪ অক্টোবর ২০০৬, নয়া দিগন্ত

#বাংলাদেশেরইতিহাস #বাংলাদেশ

"First class patriotic man, but third class justice man"পাকিস্তানি শাসকরা যখন এই মানুষটাকে জেলে ভরেছিল, তখন সে চিৎকার কর...
17/03/2026

"First class patriotic man, but third class justice man"

পাকিস্তানি শাসকরা যখন এই মানুষটাকে জেলে ভরেছিল, তখন সে চিৎকার করে বলেছিল "এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো।" মোট ৪৬৮২ দিন কারাভোগ করেছিলেন তিনি। একটা জাতিকে স্বাধীনতার স্বপ্ন দিয়েছিলেন নিজের জীবন বাজি রেখে।

তারপর ক্ষমতায় এলেন।

১৯৭৫ সালের ২৫ জানুয়ারি চতুর্থ সংশোধনী পাস হলো, সংসদ ও বিচার বিভাগের ক্ষমতা কেড়ে নেওয়া হলো, বাক স্বাধীনতা রুদ্ধ করা হলো। মাত্র চারটি সরকারি পত্রিকা ছাড়া বাকি সব বন্ধ করে দেওয়া হলো। সব রাজনৈতিক দল নিষিদ্ধ করে একটি একদলীয় রাষ্ট্র প্রতিষ্ঠা করা হলো, নাম দেওয়া হলো "দ্বিতীয় বিপ্লব।"

যে মানুষ বলেছিল "সাত কোটি মানুষকে দাবায়ে রাখতে পারবা না", সে নিজেই সেই সাত কোটিকে একটি পার্টি কার্ডের ভেতর বন্দী করে ফেলল।

ইতিহাস নায়ক তৈরি করে। আবার সেই নায়কের মুখোশও খুলে দেয়।

আজ তাঁর জন্মদিন। ১৭ মার্চ, ১৯২০।

-

When the Pakistani rulers threw this man behind bars, he roared back, "I will free every soul of this land." He spent 4,682 days in prison. He gave an entire nation the dream of freedom, staking his own life in the process.

Then he came to power.

On January 25, 1975, the Fourth Amendment was passed. Parliament was silenced. The judiciary was stripped of its independence. Freedom of speech was buried. All but four state-run newspapers were shut down. Every political party was banned. A one-party state was declared, and they called it the "Second Revolution."

The man who once said "You can no longer suppress seventy million people" locked those same seventy million people inside a single party card.

History builds heroes. History also tears their masks off.

Today is his birthday. March 17, 1920.

#১৭মার্চ #শেখমুজিব #বাকশাল #বাংলাদেশেরইতিহাস #চতুর্থসংশোধনী #দ্বিতীয়বিপ্লব #ইতিহাসেরআয়না #1975

এটি ১৯৯৩ সালের ডিসেম্বর ২৪ এর । তিনি এসময় অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র ছিলেন।
14/03/2026

এটি ১৯৯৩ সালের ডিসেম্বর ২৪ এর । তিনি এসময় অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র ছিলেন।


পঞ্চম জাতীয় সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া( পঞ্চম জাতীয় সংসদ অধিবেশনের তেমন একটা ছবি পাওয়া যায়না কেবলমাত্র...
12/03/2026

পঞ্চম জাতীয় সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া( পঞ্চম জাতীয় সংসদ অধিবেশনের তেমন একটা ছবি পাওয়া যায়না কেবলমাত্র পুরোনো পত্রিকা ছাড়া, এছাড়া রেকর্ডগুলোও খুব একটা পাওয়া যায় না)। এছাড়া ছবিতে দেখা যাচ্ছে বদরুদ্দোজা চৌধুরী এবং নাজমুল হুদা-কেও।

রেফারেন্সঃ ১৯৯২ সালের ১৩ই এপ্রিল দৈনিক বাংলা পত্রিকা

আমরা লক্ষ্য করছি 'বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবিসমগ্র' পেজ ও গ্রুপ নির্দিষ্ট একটি সাবেক রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করে।...
11/03/2026

আমরা লক্ষ্য করছি 'বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবিসমগ্র' পেজ ও গ্রুপ নির্দিষ্ট একটি সাবেক রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করে। বিশেষ করে জাসদের উপর নির্যাতন, বাকশাল, চুয়াত্তরের দুর্ভিক্ষ, ১৯৭৩ সালের আওয়ামী লীগের ভোটচুরি - এসব ঐতিহাসিক সত্য নিয়ে কোনো পোস্টই তারা এপ্রুভ করে না।
এমনকি ১৯৭৬-১৯৮২ সময়কালের দেশের অবস্থা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বর্ণাঢ্য জীবনের নানা দিকও তারা তুলে ধরে না। ঐতিহাসিক ছবির পাশাপাশি এখানে দিতে পারবেন সংগ্রহের ব্যক্তিগত ছবিও।

তাই ইতিহাসের তাগিদে আমরা এই পেজ খুলেছি যেখানে থাকবে বাংলাদেশের অজানা ইতিহাস, অজানা ছবিসমগ্র ও তথ্য।

#বাংলাদেশের_দুষ্প্রাপ্য_ছবি_সমগ্র #বাদুছস

অনেক খুঁজে আমরা সেই বিখ্যাত কার্টুনটি পেয়েছি। এই কার্টুনটি ১৯৭৩ সালের ৭ই মার্চের সংসদ নির্বাচনের নজিরবিহীন কারচুপি ও ভোট...
11/03/2026

অনেক খুঁজে আমরা সেই বিখ্যাত কার্টুনটি পেয়েছি। এই কার্টুনটি ১৯৭৩ সালের ৭ই মার্চের সংসদ নির্বাচনের নজিরবিহীন কারচুপি ও ভোটচুরির পরে পত্রিকায় প্রকাশিত হয়েছিল।

১৯৭৩ সালের এই কার্টুনে দেখা যাচ্ছে, মুজিবকোট পরিহিত ৪ জন ব্যক্তি একটি খাটিয়া ধরে এগিয়ে যাচ্ছে। আর খাটিয়ায় রাখা লাশটি বাংলাদেশের গণতন্ত্র।
এভাবে আওয়ামী লীগারদের দ্বারা বাংলাদেশের গণতন্ত্র হত্যার চিত্র ফুটিয়ে তোলা হয়েছে।
আর নিচে ক্যাপশনে লেখা - মন্তব্য নিষ্প্রয়োজন

বাংলাদেশ স্বাধীন হওয়ার পরপরই আওয়ামী সরকার গঠন করে তাদের কুখ্যাত রক্ষীবাহিনী। বিরোধী রাজনীতিকদের উপর নেমে আসে নির্মম নির্...
10/03/2026

বাংলাদেশ স্বাধীন হওয়ার পরপরই আওয়ামী সরকার গঠন করে তাদের কুখ্যাত রক্ষীবাহিনী।
বিরোধী রাজনীতিকদের উপর নেমে আসে নির্মম নির্যাতনের খড়্গ। হত্যা,গুম, নারী নির্যাতন - কী অভিযোগ নেই এদের বিরুদ্ধে।
স্বাধীন দেশে গুমের সংস্কৃতিও ওদের চালু করা। গত ১৭ বছরে এই রক্ষীবাহিনীর ইতিহাস মুছে ফেলার চেষ্টা করা হয়েছে।

রক্ষীবাহিনীর নির্যাতনের ধরন খুব একটা ক্যামেরায় বন্দি হয় নাই।
আমরা অনেক খোঁজাখুঁজির পর অবশেষে কিছু ছবি পেয়েছি, যা প্রকাশিত হয়েছিল দৈনিক গণকন্ঠ পত্রিকায়।

সেটা নিয়েই আমাদের প্রথম পোস্ট।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশের দুর্লভ ছবিসমগ্র - Rare Photos of Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category