চিত্রভাষা গ্যালারি - Chitrobhasha Gallery

চিত্রভাষা গ্যালারি - Chitrobhasha Gallery `Chitrobhasha' is an independent gallery for Art and Culture.

17/05/2025

'বক্রপথে আমাদের মন'

চিত্রভাষা গ্যালারি - Chitrobhasha Gallery আয়োজিত বিজ্ঞানভিত্তিক ব্যতিক্রমী আয়োজন 'কিছুটা বিজ্ঞান, পুরোটা মানুষ' সূচনা পর্বের শেষ ক্লাস নিয়ে একটি ছোট নিবেদন।
ধন্যবাদ 🌱

দীর্ঘ চার সপ্তাহের পর আজ ১৬ মে ২০২৫ বিজ্ঞানভিত্তিক ব্যতিক্রমী আয়োজন 'কিছুটা বিজ্ঞান, পুরোটা মানুষ' সূচনা পর্বের শেষ ক্লা...
16/05/2025

দীর্ঘ চার সপ্তাহের পর আজ ১৬ মে ২০২৫ বিজ্ঞানভিত্তিক ব্যতিক্রমী আয়োজন 'কিছুটা বিজ্ঞান, পুরোটা মানুষ' সূচনা পর্বের শেষ ক্লাসটি
সকলের অংশগ্রহণে হয়ে উঠেছিল প্রাণবন্ত।
সেশন শেষে চিত্রভাষা গ্যালারি - Chitrobhasha Gallery'র পক্ষ থেকে 'Appreciation Certificate' তুলে দেওয়া হয় শিক্ষার্থীদের হাতে।
অভিভাবকদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা রইলো, পুরো সময়তে তারাও অংশগ্রহণ করেছে, তাদের অভিব্যক্তি জানিয়েছে।
আমরা আশাবাদী আগামীতেও এধরণের ব্যতিক্রমী আয়োজনে আপনাদের পাশে পাব এবং সকলের চাহিদায় এধরণের আয়োজন জারি থাকবে।
ধন্যবাদ।

গত ৮ মে ২০২৫, চিত্রভাষা গ্যালারি - Chitrobhasha Gallery তে বিজ্ঞানভিত্তিক ব্যতিক্রমী আয়োজন 'কিছুটা বিজ্ঞান, পুরোটা মানুষ...
12/05/2025

গত ৮ মে ২০২৫, চিত্রভাষা গ্যালারি - Chitrobhasha Gallery তে বিজ্ঞানভিত্তিক ব্যতিক্রমী আয়োজন 'কিছুটা বিজ্ঞান, পুরোটা মানুষ'-র তৃতীয় ক্লাস ছিল। সকলের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে ক্লাসটি ছিল প্রাণবন্ত।অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ। আগামী ১৬ মে ২০২৫, এ আয়োজনের শেষ ক্লাস। 🌱

04/05/2025

বিজ্ঞানভিত্তিক আয়োজন "কিছুটা বিজ্ঞান, পুরোটা মানুষ"

দ্বিতীয় দিন

25/04/2025

বিজ্ঞানভিত্তিক আয়োজন "কিছুটা বিজ্ঞান, পুরোটা মানুষ"

প্রথম দিন

'কিছুটা বিজ্ঞান পুরোটা মানুষ' কর্মশালার সূচনা পর্বের প্রথম দিনের আয়োজন নিয়ে আমরা প্রস্তুত
25/04/2025

'কিছুটা বিজ্ঞান পুরোটা মানুষ' কর্মশালার সূচনা পর্বের প্রথম দিনের আয়োজন নিয়ে আমরা প্রস্তুত

বিজ্ঞান ভিত্তিক ব্যতিক্রমী আয়োজন'কিছুটা বিজ্ঞানপুরোটা মানুষ'~ সূচনা পর্বআমাদের কথাগুলো ঘুরে ফিরে আসলে মানুষেরই কথা। 'কিছ...
22/04/2025

বিজ্ঞান ভিত্তিক ব্যতিক্রমী আয়োজন
'কিছুটা বিজ্ঞান
পুরোটা মানুষ'

~ সূচনা পর্ব

আমাদের কথাগুলো ঘুরে ফিরে আসলে মানুষেরই কথা। 'কিছুটা বিজ্ঞান, পুরোটা মানুষ' তাই মানুষের কথাই বলবে। মানুষ কেন ও কীভাবে এত নিত্যনতুন আবিষ্কার, এত-এত শিল্প সৃষ্টি করতে পারে। কেন শ্রেষ্ঠত্বের দাবিদার। এ দাবির যথার্থতা আসলে কতটুকু। প্রশ্নের উত্তর খুঁজবো আমরা। কিন্তু কীভাবে খুঁজবো? কি হবে সেই নির্ভরযোগ্য পদ্ধতি? এখানেই বিজ্ঞান। বিজ্ঞান শুধু নুতন প্রযুক্তি আবিষ্কারের হাতিয়ার নয়, বিজ্ঞান হলো বিশ্বকে জানার, প্রকৃতির নিয়মগুলোকে জানার, সত্য জানার সর্বাধিক গ্রহণযোগ্য পদ্ধতি। আমরা তাই বিজ্ঞান ও বৈজ্ঞানিক পদ্ধতি এবং তার ক্রমবিকাশের নানা দিক নিয়ে কথা বলবো। জিজ্ঞাসাগুলোর উত্তর খুঁজবো আর নিজেকে জানার চেষ্টা করবো।

লালন ফকির বলেন 'একবার আপনারে চিনতে পারলে, যাবে অচেনারে চেনা।' বিজ্ঞান কি সবকিছু জেনে ফেলেছে, সব প্রশ্নের উত্তর কি বিজ্ঞান দিতে পেরেছে? এর উত্তরে বলতে হয়, পরিবর্তনশীল জগতে সত্যও পরিবর্তনশীল। তাই আজকে যেটা সত্য, কোনো একদিন সেই সত্যের বিলুপ্তি ঘটবে বা বিকাশ ঘটবে এবং নতুন সত্য উৎপত্তি লাভ করবে। বিজ্ঞান তখন নতুন সত্যকেও নতুন করে জানাবে বা জানানোর চেষ্টা করবে। এভাবে জানার কখনও শেষ হবে না। সত্যের পরিবর্তনশীলতার জন্য বিজ্ঞানের সিদ্ধান্তগুলোও পরিবর্তনশীল। তাই বিজ্ঞান কখনও অপরিবর্তনীয় কোনো কাঠামো নয়। আমরা সেই কথাগুলো বলবো। এসব বুঝতে বিজ্ঞান বিষয়ে পারদর্শী হওয়ার কোনো প্রয়োজন নেই। এগুলো তো মানুষেরই কথা। যেকোন স্বাভাবিক চিন্তার অধিকারী মানুষই তা বুঝবে।

দূরদর্শী কবি জীবনানন্দ অনেক আগেই বুঝেছিলেন-
'অদ্ভুত আঁধার এক এসেছে এ-পৃথিবীতে আজ,
যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা।'
সমগ্র বিশ্বে এখন অদ্ভুত আঁধারই নেমে এসেছে যেন। আমাদের দক্ষিণ এশিয়ার মানুষগুলো এ আঁধারে আকন্ঠ নিমজ্জিত। আমাদের স্কুল কলেজের শিক্ষা আমাদের এ আঁধার কাটিয়ে মুক্ত-স্বাভাবিক চিন্তার পথ তৈরি করে দিতে ততখানি সমর্থ্য হচ্ছে না। ফলশ্রুতিতে এত অরাজকতা, চারদিকে এত ধ্বংসযজ্ঞ। এ আঁধারে একমাত্র আলোর শিখা বিজ্ঞান। যে আলোর শিখা আমরা অনেকে দেখিনি, চিনিনি।

বিজ্ঞান শেখার এই আয়োজনে আপনাকেও আমন্ত্রণ। আমাদের দেখা হোক আলোর সন্ধানে।

প্রশিক্ষক
Debasish Bhattacharjee

তারিখ:
২৫ এপ্রিল, ২, ৯ এবং ১৬ মে ২০২৫
সময়:
প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ১২ টা

অংশগ্রহণকারীর বয়সসীমা ১২-১৭
এন্ট্রি ফি: ৫০০/- (পাঁচশ টাকা মাত্র)
এন্ট্রি ফরমের জন্য যোগাযোগ:
০১৯৪২২৯১৬৯০, ০১৮১৮৬২৮২৮২

নিবন্ধনের শেষ সময়:
২৩ এপ্রিল ২০২৫
স্থান: চিত্রভাষা গ্যালারি - Chitrobhasha Gallery
বাড়ি: ৪০, সড়ক: ৬, রোজভ্যালি আবাসিক এলাকা ( চট্টগ্রাম টিভি সেন্টারের বিপরীতে), খুলশী, চট্টগ্রাম

অনলাইনে এন্ট্রি ফরম ফিলাপ করতে-

https://docs.google.com/forms/d/18l_QprebDspd8KZEjWRkebXnQ4N07iowqPPSWp4RLmU/viewform?edit_requested=true

বিজ্ঞান ভিত্তিক ব্যতিক্রমী আয়োজন'কিছুটা বিজ্ঞানপুরোটা মানুষ'~সূচনা পর্ব~ আগামী ২৫ এপ্রিল শুরু হতে যাচ্ছে আমাদের এ আয়োজন।...
21/04/2025

বিজ্ঞান ভিত্তিক ব্যতিক্রমী আয়োজন
'কিছুটা বিজ্ঞান
পুরোটা মানুষ'

~সূচনা পর্ব~

আগামী ২৫ এপ্রিল শুরু হতে যাচ্ছে আমাদের এ আয়োজন। রেজিস্ট্রেশনের শেষ সময় ২৩ এপ্রিল ২০২৫।
ধন্যবাদ।

এআই যুগে সালভাদর দালি
20/04/2025

Address

House # 40, Road # 6, Rose Valley R/A, Khulsi
Chittagong
4000

Telephone

+8801619311511

Website

Alerts

Be the first to know and let us send you an email when চিত্রভাষা গ্যালারি - Chitrobhasha Gallery posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Museum

Send a message to চিত্রভাষা গ্যালারি - Chitrobhasha Gallery:

Share

Category